মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৫০ মাওয়ায়েযে আশ.রাফিয়! করিতেছ--যাহার খাহেশের বিরুদ্ধে জগতে কোন কিছুই হয় না । জগতে যাহাকিছু হয়, সবই তাহার খাহেশ মোতাবেক হয়। বাহৃলুল বলিলেন, ইহ! কিরূপে ? উত্তর হইল-জগতে যাহ! কিছু হয়, তাহ! নিশ্চয়ই খোদা তা‘আলার ইচ্ছানুরূপ হইয়া থাকে। আমি আপন ইচ্ছাকে তাহার ইচ্ছার মধ্যে ফানা করিয়া দিয়াছি। স্থতরাং এখন যাহ! কিছু হইতেছে, তাহা আমার খাহেশেরও অন্থুরূপ হইতেছে। বলুন, যে ব্যক্তি নিজ আশা-আকাজ্ঞাকে খোদার আশা-আকাড্কার মধ্যে বিলীন করিয়! দেয়, তাহার চিন্তা কিসের ? তাহার চেয়ে বেশী সুখ শান্তি আর কাহার হইবে ? বন্ধুগণ, কোন খোদাপ্রেমিক যখন অসুস্থ হন, তখন তাহার নিকট যাইয়! দেখুন। তিনি নিঃস্ব হইলেও তাহাকে মোটেই পেরেশান দেখিবেন না । ॥ ধনীদের প্রতি সহানুভুত্তির অভাব ॥ এরপর কোন রাজ্যের শাসনকর্তার নিকট যাইয়! দেখুন অসুস্থ অবস্থায় সে যারপরনাই পেরেশান রহিয়াছে। বাহৃতঃ যদিও তাহার খেদমতগার ও শুক্রযাকারী প্রচুর রহিয়াছে তবুও শান্তিতে নহে--দারুণ কষ্টে রহিয়াছে। অসুস্থ অবস্থায় ধনী ও বড়লোকদের ভাগ্যে খুব কমই মনঃপুত খাদেম ও শুশ্রযাকারী মিলে । অধিকতর ইহাই দেখা গিয়াছে যে, অস্থুখে-বিস্তুখে শারিরীক শান্তিও দ্বীনদারগণ ধনীদের চেয়ে বেশী লাভ করিয়! থাকেন। আমি দেখিয়াছি কোন বুযুর্গ অসুস্থ হইলে তাহাকে মনে প্রাণে খেদমত করার মত বহু আত্মোৎসর্গকারী খাদেম জুটিয়। যায়, কিন্ত ধনীদের বেলায় এরূপ খাদেম একজনও জুটে ন৷। তাহাদের খেদমতগার শুধু ভাসা ভাসা অন্তরে খেদমত করিয়। থাকে। কিন্তু কোন বুযুর্গ অসুস্থ হইলে প্রত্যেক মুরীদ ও প্রত্যেক আলেম অন্তরের সহিত তাহার আরোগ্য লাভের জন্য দোআ করে। পক্ষান্তরে ধনীদের জন্য একজনও অন্তরের সহিত দোআ করে না। জনৈক বিত্তশালী লোক অসুস্থ হইলেন। চিকিৎসকর! ব্যবস্থাপত্র লিখিয়! দিলে তাহার ওয়ারিসগণ উহা গোপন করিয়া ফেলিল। উদ্দেশ্য এই ওঁষধ ব্যবহার করার পর তিনি আরোগ্য লাভ করিলে আবার সমস্ত মাল-দৌলত ও শাসন কার্য তাহার হাতেই থাকিয়! যাইবে । ইহা হইল মালদারদের অবস্থ। । ইহার বিপরীতে আমি চরখাওল নামক স্থানের জনৈক মজুর শ্রেণীর লোককে দেখিয়াছি। সে অসুস্থ হওয়ার পর তাহার সন্তানগণ ও পরিবারের লোকগণ অধযীফ! পাঠ করত তাহার আরোগ্যলাভের জন্য দোয়|। করিত। তাহার! মনে প্রাণে কামনা করিত যে, খোদা করুন, সে ন! মরুক এবং সুস্থ হইয়া উঠুক । বলুন, এরপরও কি কেহ বলিতে সাহস করিবে যে, ধনাঢ্যত! দ্বারাই সাফল্য অজিত হয় ? কখনই নহে; বরং সত্য এই যে, জাগতিক সাফল্যও দ্বীনদারী দ্বারাই wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।