মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র সাফল্যের উপায় ১৪৭ বলেনঃ J8 as OF US dl 02 23 Sxlias EEE LSE APE EAE (মাছলেহাত দীদ মান আনাস্ত কেহ্‌ ইয়ার] নেহামাকার বগুযারান্দ ও খম তুর্রায়ে ইয়ারে গীরান্দ ) অর্থাৎ, আমার মতে ইহাই মঙ্গল যে, প্রেমিকগণ সমস্ত কাজ-কর্ম ছাড়িয়! প্রেমাস্পদের কেশগুচ্ছ ধরিয়া থাকিবে । আরও বলেনঃ asd pil as jl eis HS + 83330265) St) ( দিলারামেকেহ্‌ দারী দিল দরও বন্দ +- দিগার চশ্‌ম আয হামা আলম ফেরুবন্দ ) ‘তোমার প্রেমাস্পদের মধ্যেই অন্তরকে আবদ্ধ রাখ এবং বাকী সমস্ত দুনিয়। হইতে চক্ষু বন্ধ করিয়া লও !? ॥ চিন্তা পেরেশানীর কারণ ॥ এ স্থলে কাহারও মনে প্রশ্ন জাগিতে পারে যে, প্রথমে আপনি বলিয়াছিলেন যে, পেরেশানীর মধ্যেও সওয়াব পাওয়! যায়, আর এখন পেরেশানীর নিন্দ! করিতেছেন। ইহার কারণ কি? উত্তর এই যে, পেরেশানী দুই প্রকার। (১) অনিচ্ছাকৃত ও (২) ইচ্ছাকৃত । আমি প্রথম প্রকার পেরেশানীর ফযীলত বর্ণন! করিয়াছিলাম। অর্থাৎ, যদি কাহাকেও খোদার তরফ হইতে চিন্ত! ও পেরেশানীতে লিপ্ত করা হয়, তৰে তাহার উচিত উহাতেই সন্তুষ্ট থাকা । তখন চিন্তার কারণেই তাহার উন্নতি হইবে এবং সওয়াব বৃদ্ধি পাইবে । আমি দ্বিতীয় প্রকার পেরেশানীর নিন্দ! করিতেছি। স্বেচ্ছায় পেরেশানীর বোঝ! মাথায় লওয়! আস্বস্ত কষ্টের কারণ বৈ কিছুই নহে। মোটকথা, আল্লাহ্‌ ব্যতীত অন্ত বিষয়-আশয়ের সহিত সম্পর্ক রাখাই প্রকৃত পক্ষে কষ্টদায়ক ! এই কারণে কোন কোন বুযুর্গ বলিয়াছেন যে, জাহান্নামের “সালাসীল ও আগলাল’ ( শিকল, গলাবন্ধ )-এর স্বরূপ হইল আল্লাহ্‌ ব্যতীত অন্তান্য বিষয়-আশয়ের সহিত সম্পর্ক রাখ! । অর্থাৎ মানুষ দুনিয়াতে খোদা! ব্যতীত অন্তান্ত বিষয়-আশয়ের সহিত যে-সব সম্পর্ক রাখে, এ গুলিই জাহান্নামে শিকল ও বেড়ির আকৃতি ধারণ করিবে। মানুষ এই সব সম্পর্কের কারণে দ্রনিয়াতেও পেরেশান হয় এবং আখেরাতেও এ গুলিকে শিকলের আকৃতিতে পরিধান করিতে হইবে। অতএব, এমন মালদারকে কামিয়াব বলা যায় কি, যে অগাধ ধন-দৌলত সত্বেও মনের শান্তি হইতে বঞ্চিত? কখনই নহে । হই, যদি ধন-দৌলতের প্রতি অন্তরের টান ন! থাকে, তবে উহ! আযাবের হাতিয়ার হইবে না। এমতাবস্থায় ধনাচ্যতা মোটেই ক্ষতিকর নহে। wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।