মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ১৪৪ মাওয়ায়েযে আশ রাফিয়! ॥ মালদারী ও কামিয়াবী ॥ ‘মালইয়াব’ (মাল প্রাপ্ত) হইলেই কামিয়াব হওয়! জরারী নহে। কিন্তু অদ্ভুত জবরদস্তি এই যে, আজকাল মালদারীকেই কামিয়াবী মনে করা হয়! অথচ মাল স্বয়ং উদ্দেশ্য নহে; বরং উদ্দেশ্যের একটি উপায় মাত্র । মাল বাদামের খোসার ন্যায় এবং উদ্দেশ্য বাদামের সারাংশের স্যায়। অতএব, যে ব্যক্তি খোসাকেই উদেশ্য মনে করিয়! উহ! সঞ্চয় করিতে সারা জীবন বিনষ্ট করিয়া দেয়, সে যারপরনাই নির্বোধ । এই বাদাম দ্বারা তাহার মত্তি্ক বিন্দুমাত্রও শক্তি অর্জন করিতে পারিবে ন!। সে নিশ্চিত রূপেই উদ্দেশ্য অজনে বিফলমনোরথ হইবে। পক্ষান্তরে যে ব্যক্তি সারাংশকেই উদ্দেশ্য মনে করিয়! উহা সঞ্চয় করে, তাহার কাছে একটি খোসা না থাকিলেও সে কামিয়াব। তাহার মস্তি উহা দ্বার! অবশ্যই শক্তিশালী হইবে। আসল উদ্দেশ্য কি, এখন তাহাই বুঝুন । সকলেই জানে যে, শান্তি ও আরামের জন্যই মাল সঞ্চয় কর! হয়। অতএব, শান্তি ও আরাম আসল বস্তু এবং ইহাই সারাংশ । এখন জিজ্ঞাস! করি, যদি কেহ মাল ছাড়াই শান্তি ও আরাম লাভ করিতে পারে, তবে সে কামিয়াব হইবে কি না ? সে অবশ্যই কামিয়াব। ইহা এমন--যেমন কাহারও নিকট শুধু বাদামের শ"স আছে--খোসা নাই। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি অগাধ ধন-দৌলত থাকা সত্বেও আরাম ও শান্তি ন! পায় তবে সে বিফল মনোরথ কি ন! ? নিশ্চয়ই সে বিফল মনোরথ ৷ সে এঁ ব্যক্তির ম্যায় যাহার নিকট শুধু বাদামের খোসা আছে--শ"াস মাত্রও নাই । এতএব, আমি জোরের সহিত দাবী করিয়! বলিতেছি যে, খোদার অনুগত বান্দার সমান দুনিয়ার আরাম-আয়েশ কেহ লাভ করিতে পারে না। সে এত বেশী আরাম উপভোগ করে যে, একজন বাদশাহ্‌ও তাহা পারে ন! । আপনি আমাকে এমন কোন দ্বীনদার ব্যক্তি দেখাইতে পারিবেন না, যে দুনিয়ার সুখ-শান্তি হইতে বঞ্চিত । অথচ আমি আপনাকে এমন হাজার হাজার দ্রনিয়াদার ব্যক্তির কথা বলিতে পারিব, যাহার! সদাই অসংখ্য উৎকণ্ঠা ও অগণিত চিন্তায় নিমগ্ন থাকে। আমি কসম করিয়! বলিতেছি যে, আমার নিকট দরিদ্রের চেয়ে ধনীরাই বেশী দয়ার পাত্র । কেননা, ধনীদের স্যায় দরিদ্রদের এতবেশী চিন্তা: নাই। আমার অধিকাংশ মৌলবী ভাই চাদার ব্যাপারে ধনীদের ঘাড়ে চাপ দেয় এবং তাহাদের নিকট হইতে বেশী আদায় করিতে চায়! কেননা, বাহ্যতঃ তাহারা দরিদ্রদের চেয়ে বেশী মালদার দৃষ্টিগোচর হয়; কিন্তু তাহাদের প্রতি আমার খুব দয়! হয়। কারণ, তাহাদের নিকট মাল যেরূপ বেশী, তদ্রপ চিন্তাও বেশী,খরচও বেশী । উদাহরণতঃ কাহারও মাসিক আমদানী পাঁচ শত টাক! হইলে তাহার খরচ মাসিক সাত শত টাক!! আয়ের চেয়ে ব্যয় বেশী হওয়াই যাবতীয় মানসিক যাতন! ও পেরেশানীর wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।