-পত্র আলেম সম্প্রদায়ের প্রয়োজনীয়ত! ১১ এল্মে-দ্বীনের প্রতি মনের আকর্ষণ থাকিলে আলেমদিগের অবহেলা করার কি কারণ ? আর যদি আলেমদের প্রতি সম্মান প্রদর্শন কর! হয়, তবে নিজ সম্ভানদিগকে দ্বীনী শিক্ষ৷ না দেওয়ার কারণ কি? ইহা হইল আক্কীদায় ক্রটির লক্ষণ । ॥ শুধু বিশ্বাসই যথেষ্ট নহে ॥ আলেমদের প্রতি সন্মান প্রদর্শন ন! করার ব্যাপারে কেহ কেহ এইরূপ ওযর বর্ণনা করে যে, আমর! আলেমদের ওয়ায শুনিয়া তাহাদের প্রতি অস্তরে শরদ্ধাও জন্মে , কিন্তু সর্বশেষে তাহাদিগকে ভিক্ষার হাত প্রসারিত করিতে দেখিয়া সমস্ত ভক্তি শ্রদ্ধ৷ ধুইয়া মুছিয়া ছাফ হইয়া যায়। আমি বলি, আপনাকে এঁ ব্যক্তির সহিত তুলনা কর! যায়, যে ওঁষধ বিক্রেতাদেরে প্রতারণামুলক কাজ্জ করিতে দেখিয়া হাকীম আবদুল আজীজ সহ সকল হাকীমের সহিত সম্পর্ক ছিন্ন করিয়া ফেলে। আপনি এই ব্যক্তিকে সুস্থ বিবেকবুদ্ধি সম্পন্ন মনে করিবেন কি? আপনিও কি এই কারণে সমস্ত বিচক্ষণ চিকিৎসককেই ত্যাগ করিয়া বসিয়াছেন ? যেসব ওয়ায়েষের ঘটনাবলী আপনি শুনিয়াছেন, তাহারা বাস্তবেও আনাড়ি এবং অশিক্ষিত হাকীম । হাতুড়ে চিকিৎসকদের ব্যাপকভাবে ছড়াইয়া পড়ার পরেও আপনি চিকিৎসক সম্প্রদায়কে ত্যাগ করেন নাই। কিন্তু পরিতাপের বিষয়, কয়েকজন ভিক্ষুকদের কারণে আপনি স্ুক্ম্মদশী মৌলবীদিগকেও ত্যাগ করিয়া! বসিয়াছেন। মৌলবীদিগকে ত্যাগ না করার অর্থ এইরূপ বলি ন! যে, তোমরা শুধু তাহাদের ভক্ত সাজিয়া থাক এবং তাহাদের হাত চুম্বন কর। আমরা নিজেরাই তোমাদের হাত চুম্বন করিব। আমার কথার উদ্দেশ্য এই যে, তোমর! ধর্মের ব্যাপারে আলেমদের নিকট হইতে উপকার লাভ কর। বর্তমানে. মৌলবীদের প্রতি তোমাদের যে শুক্ বিশ্বাস রহিয়াছে, উহার একটি উদাহরণ শুন। কথিত আছে, দুই ব্যক্তি খুবই কৃপণ ছিল। এক দিন একজন অপর জনকে জিজ্ঞাসা করিল, তুমি আহার কর কিরূপে ? সে উত্তরে বলিল, ভাই কি বলিব, প্রতিমাসে এক পয়সার ঘি খরিদ করি। আহারের সময় উহা সম্মুখে রাখিয়া বলি, আমি তোকে খাইয়া ফেলিব। এই ভাবে পূর্ণ মাস কাটাইয়া দেই । অবশেষে এক দিন উহু! খাইয়া ফেলি। দ্বিতীয় ব্যক্তি বলিল, তুমি বড়ই অপব্যয়ী। আমার কথ! শুন। আমি রুটি পাকাইয়! গলিতে ঘুরাফির! করি এবং যেখানে গোশত ভাজার গন্ধ পাই, সেখানে দ্রাড়াইয়! গন্ধ শু'কিতে থাকি এবং রুটি খাইতে থাকি । এই দুই ব্যক্তিও ঘি এর ভক্ত ছিল। ঘি এর সহিত তাহাদের এক প্রকার সম্পর্ক ছিল; কিন্তু ইহাতে তাহাদের কি লাভ হইল ? ঠিক তেমনি শুধু ভক্তি ও সম্মান প্রদর্শন দ্বারা আপনার কি উপকার হইবে ? wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।