মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র সাফল্যের উপায় ১৩১ জনসাধারণ এব্যাপারে একটি কথা মনে রাখিয়াছে। তাহা এই যে, বুযুর্গদের মধ্যে মালামতি নামে একটি সম্প্রদায় আছে। তাহার! বাহাতঃ এমন সব কাজ-কর্ম করে যাহাতে মানুষ তাহাদিগকে মন্দবলে । সেমতে মানুষ এইসব ভাংখোরদিগকেও মালামতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মনে করিয়া তাহাদেয় কাজ-কর্মের কদর্থ করিয়! লয়। জিজ্ঞাস! করি, মালামতির কোন সঠিক সংজ্ঞা আছে, না ইহার অর্থ এতই ব্যাপক যে, যে কেহ ইহার অস্তভুক্ত হইতে পারে, ? ইহার অর্থ ব্যাপক হইয়া থাকিলে সাহাবিগণ তলোয়ার দ্বার! কাফেরদিগকে হত)! করিয়! মারাত্মক ভুল করিয়াছেন। মালামতি শব্দের অর্থ যখন এতই ব্যাপক যে, কাফেরেরাও ইহার ভিতরে থাকিতে পারে, তখন ছাহাবিগণ কাফেরদিগকে মালামতি মনে করিয়া তাহাদের কুফরের সদর্থ করিয়া! লইলেন ন! কেন ? সদর্থ করা এতই সন্ত! হইলে প্রত্যেক বিষয়েরই সদর্থ করা যায়। এমতাবস্থায় শরীয়ত অনর্থক ইসলাম ও কুফরের আহ্‌কাম বৰ্ণন! করিয়াছে। বন্ধুগণ, যাহার মধ্যে বেশীরভাগ পরহেযগারীর লক্ষণ পাওয়! যায় এবং তাক্‌ওয়ার খেলাফ সামান্য কোন কাজ ঘটিয়! যায়, সে ক্ষেত্রেই সদর্থ করা হয়। সদর্থকে ওড়না, বিছান! বানাইয়। ফেল! এবং আপাদমস্তক প্রত্যেক কাজে সদর্থ কর! কিছুতেই জায়েয নহে। এরূপ হইলে নিম্নোদ্ধ,ত উক্তিটিও এক প্রকার সদর্থ বটে । ইহ! আমার জনৈক আত্মীয় একজন হিন্দুর মুখে শুনিয়াছিলেন। সেই আত্মীয় গোয়ালিয়র রাজ্যে চাকুরীতে নিযুক্ত ছিলেন। তাহার বাসস্থানের নিকটেই একটি মন্দির ছিল। সেখানে জনৈক মুতিপুজারী প্রত্যহ সকালে আসিয়া মূতির গায়ে পানি দিত। এক দিন সে পানি দিয়| ফিরিতেছিল, এমন সময় একটি কুকুর আসিয়া পা উঠাইয়! মুতির গায়ে পেশাব করিতে লাগিল । এতদ্দর্শনে আমার আত্মীয়টি এ হিন্দুকে ডাকিয়া বলিলেন, পণ্ডিতজী, একটু এদিকে আস্থুন ৷ সে ফিরিয়া আসিলে আত্মীয়টি বলিলেন, দেখুন, কুকুর আপনার দেবতার সহিত কি কাণ্ড করিতেছে। হিন্দু পণ্ডিত বলিল, হুযুর, এ কিছু নহে। সে-ও দেবতাকে পানি দিতেছে। সদর্থ কর! এতই সস্ভ৷ হইলে কুকুরের পেশাব করাকে পানি দেওয়! বলাও একটি সদর্থ বটে । আজকালকার সাধারণ লোকের সদর্থ করার অবস্থাও তথৈবচ । কেহ যত বড় কাফের, ফাসেক বা গোনাহ্‌গার হউক না কেন, যত কু-কাণ্ডই করুক ন! কেন, তাহারা সদর্থের সাহায্যে তাহাকেও মালামতি বুযুর্গ মনে করিয়! লয়। আপনি মালামতির সংজ্ঞা জানেন কি? এই শব্দটি ছুফীদের পরিভাষায় ব্যবহৃত হয়। অতএব, ইহার অর্থ তাহাদের মিকট হইতেই জানা উচিত। কোন শাস্ত্র শিক্ষা ন! করিয়াই মানুষ শুধু কয়েকটি শব্দ মুখস্থ করিয়! উহা গাহিয়। দিবে। ইহা সর্বনাশ! ব্যাপার বটে। wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।