পত্র আশার উৎস ১০৩ যাহাতে আনন্দ আছে, তাহাই স্বাদযুক্ত। হেদায়ত আ’মলের একটি অবস্থ। বিশেষ । ইহাতে আনন্দের কি মাছে? এই প্রশ্রবের উত্তরস্বরূপ আমার একটি নিজস্ব কাহিনী বর্ণনা করিতেছি । ইহাতে বুঝিতে পারিবেন যে, হেদায়ত ( স্ুপথ প্রাণ্তি হওয়া )ও একটি ফল। একবার আমি সাহারানপুর হইতে কানপুর যাইতেছিলাম। তজ্জন্য সাহারানপুর হইতে লক্ষৌগামী ট্রেনে সওয়ার হইলাম । এই গাড়ীতেই আমার জনৈক স্বদেশবাসী জেণ্টলম্যান বন্ধু পূর্ব হইতেই সওয়ার ছিলেন। আমি মনে করিলাম যে, হয় তে তিনিও লক্ষৌ যাইবেন। কেননা, এককালে লক্ষৌ শহরের সহিত তাহার খুব সম্পর্ক ছিল। শীতের রাত্রি ছিল। বন্ধুবর সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন। শীতবস্ত্র কম্বল ইত্যাদি সঙ্গে কিছুই ছিল না । সঙ্গে কোনরূপ আসবাবপত্রের বোঝা না রাখাই আজকালকার জেণ্টলম্যানদের ভ্রমণ করার নিয়ম! ট্রেন চালু হইয়া গেলে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনি কি লক্ষৌ যাইতেছেন ? তিনি বলিলেন, আমি মিরাট যাইতেছি। আমি বলিলাম, আপনি মিরাট যাইতে পারেন, কিন্ত আফসোস যে, এই গাড়ীটি লন্ষ্মৌ যাইতেছে। আসলে আমি তাহাদের প্রচলিত বচন-ভঙ্গী অনুযায়ীই কথাবাৰ্তা বলিলাম । তিনি ইহ! শুনিয়। চমকিয়। উঠিলেন এবং বলিলেন, গাড়ীটি কি সত্যই লক্ষৌ যাইতেছে ? আমি বলিলাম, হই! ৷ এরপর তিনি বারবার লা-হাওল! পাঠ করতঃ এদিকওদিক তাকাইতে লাগিলেন। আমি বলিলাম, সাহেব, রোড়কী ষ্টেশনের এদিকে আর গাড়ী থামিতেছে না। পেরেশান হইয়। লাভ কি? নিশ্চিন্তে বসিয়! কথাবার্তা বদুন। ইহাতে বন্ধুবর রাগত স্বরে বলিলেন, আপনি তো বেশ কথাবার্তা বলার তালে আছেন। এদিকে আমার পেরেশানীর অস্ত নাই । তখন আমি নিঙ্জের ও তাহার অবস্থ|। সম্বন্ধে চিন্তা করিলাম । আমি এখনও গন্তব্যস্থানে পৌছি নাই । তিনিও আপন অভীষ্ট স্থান হইতে বেশী দূরে নহে; বরং ফেরৎ গাড়ীতে তিনি আমার পূর্বেই তথায় পৌছিয়া যাইবেন। তাসত্তববেও আমি নিশ্চিন্ত আর তিনি অস্থিরপ্রাণ। আমার নিশ্চিন্ত ও তাহার অস্থিরতার কারণ কি? চিন্তা করার পর বুঝিলাম যে, আমি আমার পথেই ছিলাম । এই কারণে আমার মধ্যে কোনরূপ দুশ্চিন্তা ছিল ন! ; কিন্তু তিনি আপন পথ ইইতে বিচ্যুত হইয়া পড়িয়- ছিলেন। এই কারণে তাহার মনে অস্থিরতা বিরাজ করিতেছিল। তখন ট্রেনটি যতই পথ অতিক্ৰম করিতেছিল, আমার আনন্দ ও মানসিক শান্তি ততই বাড়িতেছিল। পক্ষান্তরে গাড়ীর প্রতিটি পদক্ষেপ বন্ধুবরের মনে কাটার শ্যায় বিধিতেছিল। আয়াতে উল্লেখিত হেদায়তও যে আ’মলের একটি বড় ফলাফল, উপরোক্ত ঘটনায় তাহা প্রকাশ হইয়া পড়িল। বাস্তবিক হেদায়ত অর্থ।ৎ পথে থাকা একটি বড় নেয়ামত ও ধন। দুনিয়াতে প্রত্যেক মুসলমান এই ফলাফল প্রাপ্ত হয় ; কিন্ত কাফের ইহা হইতে বঞ্চিত! wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।