মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ হাম্‌মুল আখেরাহ্‌ ৯৫ অবশ্য করণীয়তাও প্রমাণ কর নাই; বরং তোমরা পার্থিব জীবনের এবং সামাজিক সুবিধার্থে ‘উন্নতি উন্নতি’ বলিতেছ। অতএব, উন্নতির প্রয়োজনীয়তা সম্বন্ধে কাহারও মতভেদ নাই। কেবল প্ৰভেদ এতটুকু যে, আমরা বলিতেছি, নেক কাজে উন্নতি করা আবশ্যক । আর তোমরা নেক কাজের ধার ধার না। কিন্তু উন্নতি যে শুধু নেক কাজেই হওয়া উচিত তাহা তোমরাও অস্বীকার করিতে পার না। প্রথমত, আল্লাহ্‌ তা'আলা স্বয়ং উন্নতিকে নেক কাজের সহিত সীমাবদ্ধ করিয়া দিয়াছেন ৩15:54]৷ ৮55.4, দ্বিতীয়ত, নেক কাজের বিপরীতপক্ষে মন্দ কাজ। মন্দ কাজে উন্নতি করা উদ্দেশ্য বলিয়া কোন জ্ঞানবানই বলিতে পারে না। এখন মতভেদ শুধু একথার মধ্যে রহিল যে, তোমরা যে কাজে উন্নতির চেষ্টা করিতেছ তাহা নেক কাজ কিনা? তোমরা টাকা-পয়সার উন্নতি করিতেছ-_-ধর্ম ঠিক থাকুক বা না থাকুক। আর আমরা ধর্ম ঠিক না রাখিয়া আর্থিক উন্নতি করাকে স্ফীতির উন্নতি মনে করি। যাহার দেহের কোন স্থান ফুলিয়া যায়, বাহ্যদৃষ্টিতে তাহারও উন্নতিই হয়। কিন্তু প্ৰকৃতপক্ষে সে অবনতির দিকে যাইতে থাকে। ধর্ম ছাড়িয়া টাকা-পয়সার উন্নতিরও এই অবস্থা। অতএব, এরূপ কখনও বলিও না যে, আলেমগণ উন্নতির পথে বাধা সৃষ্টিকারী ; বরং এরূপ বল যে, তাহারা বিশেষ ধরনের উন্নতি নিষেধ করিয়া থাকেন, যাহা স্ফীতির উন্নতি সদৃশ। অন্যথায় মূলত সত্যিকারের উন্নতি তোমাদের চেয়ে তাহারাই অধিক কামনা করেন। এইরূপে আমি বলি যে, আমরা দুনিয়ার প্রতি মনোযোগ দিতে নিষেধ করি না; বরং দুনিয়ার প্রতি অপূর্ণ মনোযোগ দিতে নিষেধ করিতেছি। আমরা বলিতেছি, দুনিয়ার অবস্থার প্রতি এমন পূর্ণ মনোযোগ দাও, যাহাতে ইহার প্রকৃত স্বরূপ স্পষ্টরূপে বুঝিতে পার। আমরা দুনিয়ার প্রতি মনোযোগ দিতে কেমন করিয়া নিষেধ করিতে পারি? অথচ কোরআন আমাদিগকে দুনিয়ার প্রতি মনোনিবেশ করিতে আদেশ করিতেছে। ফলত আল্লাহওয়ালাগণ দুনিয়ার অবস্থার প্রতি পূর্ণ মনোযোগ প্রদান করিয়াছেন এবং ইহার প্রকৃত স্বরূপ উপলব্ধি করিয়া আমাদিগকে ব্যক্ত করিয়া দিয়াছেন। অতএব, কোন এক বুযুর্গ লোক বলিয়াছেনঃ ৩1১০ (4143 ৬০০০ 455 “দুনিয়ার অবস্থা এই যে, ইহার হালাল অংশ হিসাবমুক্ত নহে এবং ইহার হারাম অংশের জন্য আযাব হইবে।” অতএব, ইহার কোন অংশই কষ্টশুন্য হইল না। হযরত আলী (রাঃ) বলিয়াছেনঃ দুনিয়ার যাবতীয় স্বাদ খাদ্য-পানীয়, পরিধেয় বস্তু এবং স্ত্রীলোকের মধ্যে সীমাবদ্ধ । খাদ্যের মধ্যে সর্বোত্তম মধু। ইহা মৌমাছির ‘বমি!’ পানীয় দ্রব্যের মধ্যে সর্বোৎকৃষ্ট পানি। ইহা উপভোগে মানুষের সঙ্গে শূকর পর্যন্ত অংশীদার আছে। পরিধেয় বস্ত্রের মধ্যে সর্বাপেক্ষা ভাল রেশমী বস্তু । ইহা এক প্রাণীর মুখনিঃসৃত লালা। আর স্ত্রীলোকের অবস্থা এই যে, Laas BE Lilo Lk Unisys AY Slt “স্ত্রীলোকের প্রতি দৃষ্টি করার সময় তোমরা তাহাদের সর্বাপেক্ষা সুন্দরতম অঙ্গের প্রতি দৃষ্টি কর। অথচ তাহার দেহের সর্বাপেক্ষা অধিক পূতিগন্ধময় স্থান উদ্দিষ্ট বস্তু হইয়া থাকে।” এসমস্ত বিষয়ের প্রতি চিন্তা করিলে দুনিয়ার হাকীকত অন্যান্য সকলের উপরও প্রকাশিত হইয়া পড়ে। ইমাম গায্যালী (রঃ) কোন এক বুযুর্গ লোকের উক্তির উল্লেখ করিয়া লিখিতেছেন £ আখেরাতের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।