মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র হাম্‌মুল আখেরাহ্‌ ৯৩ মর্যাদাবিরোধী।” সুতরাং ঘৃণার সহিত উত্তর দিয়া তাড়াইয়া দিলেন। দুঃখের বিষয়, ইহারা এতটুকুও বুঝে না যে, যে সন্মানের জন্য তাহারা সম্পত্তি বিনাশ করিতেছে, উহা বিনাশ করিয়া তাহা লাভ করা যায় না, হাতে রাখিয়াই লাভ করা যাইতে পারে। অবস্থাপর ভূস্বামী যত সাধারণ পোশাকেই থাকুক না কেন-_সর্বত্র সম্মানিত হয়। পক্ষান্তরে কেহ জমিজমা হারাইয়া যত মূল্যবান পোশাকই পরুক না কেন, কোথাও সন্মান পায় না। অবশ্য উচ্চস্তরের চাকুরী কিংবা শিল্প-নৈপুণ্যের মত অন্য কোন কারণে সন্মান লাভের উপযুক্ত হইলে তাহা স্বতন্ত্ৰ কথা। কিন্তু যোগ্যতার অভাবে মুসলমানদের পক্ষে চাকুরী লাভ করা দুঃসাধ্য হইয়া পড়িয়াছে। এদিকে কোন শিল্প-নৈপুণ্য লাভেও তাহাদের কোন ঝৌোক নাই। সুতরাং কেবল পোশাকে কেমন করিয়া সন্মান লাভ হইবে? কেহ কোন প্রকার চাকুরী একটা পাইলেও তাহাতে আবার অপমানকর পন্থা অবলম্বন করিতে হয়। অর্থাৎ, চাকুরী করে ৫০ টাকা বেতনে ; কিন্তু ৫০০ টাকা বেতনের চাকুরিয়ার মত আড়ম্বর। কোথাও যদি কম বেতনের গোমর ফাক হুইয়া যায়, তখন অন্য এক আবরণ চড়াইয়া প্রকৃত অবস্থা গোপন রাখিতে হয়। কোন একস্থানে সমবেত কতিপয় স্ত্রীলোকের মধ্যে নিজ নিজ স্বামীর বেতন সম্বন্ধে আলোচনা হইতেছিল। কেহ বলিল? আমার স্বামীর বেতন ১০০ টাকা, কেহ বলিল ঃ ২০০ টাকা । তথায় উপস্থিত ছিল খুব জাঁকজমকপূর্ণ গহনা-কাপড় পরিহিতা এক দরিদ্রা স্ত্রীলোক। তাহাকে যখন জিজ্ঞাসা করা হইল ঃ তোমার স্বামীর বেতন কত? তখন স্বামীর বেতন মাত্র ২০ টাকা প্রকাশ করিতেও তাহার লজ্জাবোধ হইতে লাগিল, আবার মিথ্যা বলিলেও পাছে লজ্জিত হওয়ার আশঙ্কা মনে করিল। কাজেই সে বলিল ঃ বেতন তো মাসিক ২০ টাকাই বটে, কিন্তু ‘মাশাআল্লাহ্‌’ উপরি যথেষ্ট পায়। জনৈকা স্ত্রীলোক তৎক্ষণাৎ বলিয়া উঠিল £ হতভাগী ! তওবা কর। হারাম উপার্জনের উপর মাশাআল্লাহ্‌ বলিতেছিস। ঈমান নষ্ট হইয়া যাইবে, কাফের হইয়া যাইবি। চিন্তার প্রয়োজন £ঃ আমি যথার্থ বলিতেছি, যাহারা দুনিয়া অম্বেষী, অথচ ইহার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অজ্ঞ, স্বরূপ না জানার কারণেই তাহারা ইহার প্রতি আসক্ত হইতেছে। স্বরূপ চিনিতে পারিলে আসক্তির পরিবর্তে ঘৃণা হইত মনে করুন, ময়লার উপর টচাদির পাত জড়াইয়া দেওয়া হইল এবং কেহ হালুয়া মনে করিয়া ইহার আশায় বসিয়া রহিল। কিংবা কোন বৃদ্ধা পেত্বীকে যদি লাল বর্ণের রেশমী কাপড় পরাইয়া দেওয়া হয় এবং কেহ্‌ তাহাকে সুন্দরী ও রূপসী রমণী মনে করিয়া তাহার সহিত প্রেমের দাবীদার হয়, কিন্তু আবরণ উন্মোচন করিতেই তাহার মহব্বতের তথ্য প্রকাশ হইয়া পড়িবে। কবি বলেনঃ Lib 4b 4b FS Ih 93 - ML OE 2 SH Ab “চাদরে আবৃতা অনেক সুঠাম-সুডৌল নারীর আবরণ উন্মোচন করিলে দেখা যাইবে, সে ‘নানী ৷ আর এক কবি বলেনঃ aS Dr LE E-DilsdboDl ALE A 2 EFT LS - Hs SS Jl 59 11S Salis I 12 SASL Sl EHSL LAS I al 2 DLS lb I lS 2 Ib LS www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।