৯২ মাওয়ায়েযে আশ্রাফিয়া হাদীসে বর্ণিত আছেঃ BELLY IS ES GG WS HS NS YL KN ' «স্মরণ রাখুন, প্রত্যেক রাজার নিষিদ্ধ এলাকা আছে। আল্লাহ্র নিষিদ্ধ এলাকা তাহার নিষিদ্ধ বিষয়সমূহ । যে ব্যক্তি নিষিদ্ধ এলাকার আশেপাশে ঘুরাফেরা করে, সে শীঘ্রই উহাতে পতিত হইবে।” বুযুর্গ লোকেরা বলিয়াছেন? জায়েয কার্যসমূহও নিষিদ্ধ এলাকার পার্শ্ববর্তী স্থান। অভিজ্ঞতায়ও তাহাই প্রতীয়মান হয়। কাজেই মুসলমানদের উচিত অধিকাংশ সময় এবাদতে মশ্গুল থাকা, মুবাহ্ কার্যেও অধিক লিপ্ত না হওয়া। সুতরাং দুনিয়ার আলোচনা অধিক করা-_ অর্থাৎ, মজলিসের প্রথম হইতে শেষ পর্যন্ত এই আলোচনাই চলিতে থাকা, অবশ্যই গুনাহের ভূমিকা ইহার অন্তর্ভূক্ত হইবে। ইহার উৎস সেই সংসারাস্ক্তিহ বটে, যাহা আজকাল মেয়েলোকদের মধ্যে অধিক প্রচলিত আছে। এই কারণেই স্ত্রীজাতির মধ্যে ধর্মপরায়ণা খুব কম হইয়া থাকে। যে কয়েকটি ক্ষেত্রে স্ত্রীলোকদের মধ্যে ধার্মিকতা দেখা যায়, তাহা শুধু সংসারাসক্তি কম হওয়ার দরুন। আমাদের পার্শ্ববর্তী পানিপথের স্ত্রীলোকেরা অধিক ধর্মপরায়ণা বলিয়া শুনা যায়। তাহাদের মধ্যে কোন কোন মেয়েলোক হাফেযে কোরআনও রহিয়াছেন। কেহ কেহ সাত কেরাআতে পারদর্শিনী, প্রায় সমস্ত স্ত্রালোকই কোরআন শরীফ পড়িতে সক্ষম, নামাযীও তাহাদের মধ্যে খুব বেশী । এতদসঙ্গে দুনিয়ার দিক হইতেও তাহারা বেশ সচ্ছল অবস্থায় আছেন। প্রত্যেকেরই কিছু না কিছু ভূসম্পত্তি আছে। খাওয়া-পরার দিক হইতে সকলেই নিশ্চিন্ত। কিন্তু তাহাদের এই সচ্ছলতা শুধু এই কারণে যে, তাহাদের মধ্যে দুনিয়ার লোভ অধিক নাই। যতটুকু জানিতে পারিয়াছি-_-তথাকার মেয়েলোকেরা খুব সাদাসিধা জীবন যাপন করেন। এমন কি, তাহাদের নব-বধূরাও গেরুয়া বসন পরিধান করিয়া থাকে। মূল্যবান কাপড়ের প্রতি অধিক লোভ করে না। তাহা না হইলে সমুদয় জমিদারী গহনা- কাপড়ের দায়েই নিলাম হইয়া যাইত। ফলত যে সমস্ত মহল্লায় এসমস্ত ব্যাধি ঢুকিয়াছে, সেখানে দারিদ্র্য এবং অভাবের আবির্ভাব হইয়াছে। খেতি-বাড়ী সবকিছুই মহাজনের নিকট রেহানে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আচ্ছা! এমন গহনা-কাপড়ে কি আনন্দ পাওয়া যায়, যাহার দরুন একটা ঘরই বিনাশ হইয়া যায়? আমাদের এখানে তো এই অবস্থা যে, ঘরে খাওয়ার কিছু না থাকিলেও আত্মীয়- কুটুম্বের বাড়ী যাইতে সন্মানের দৃষ্টি আকর্ষণের জন্য রেশমী বা জর্জেটের কাপড় এবং স্বর্ণের অলঙ্কার অবশ্যই চাই। অথচ দরিদ্র লোক কোন দিন মূল্যবান কাপড় পরিয়া সন্মানিত হইতে পারে না। কেননা, তাহার প্রকৃত অবস্থা সকলেরই জানা আছে। | কানপুরে এক ব্যক্তি আমার সহিত সাক্ষাৎ করিতে আসিল। তাহার মাথায় জরির কাজ করা টুপি এবং পরনে অতি আড়ম্বরপূর্ণ পোশাক দেখিয়া আমি তাহাকে নবাব কিংবা উচ্চস্তরের নেতৃস্থানীয় লোক বলিয়া মনে করিলাম। পরে জানিতে পারিলাম, খুব সম্ভব ১০/১২ টাকা মাসিক বেতনের কনষ্টেবল। আমার খুব স্মরণ আছে, বেতনের কথা জানিবামাত্র লোকটি আমার দৃষ্টিতে নিতান্ত হেয় হইয়া গেল। যে পোশাকের কারণে এতক্ষণ পর্যন্ত সে আমার দৃষ্টিতে কিছুটা সন্মানের পাত্র ছিল, তাহাই এখন তাহার অপমান এবং হীনতার কারণ হইয়া দাড়াইল। ইহা এমন একটি জনৈক দরিদ্র ব্যক্তি জাক-জমকপূর্ণ পোশাকে একজন নেতৃস্থানীয় লোককে সুপারিশের জন্য সঙ্গে লইয়া চাকুরীর সন্ধানে কালেক্টরের নিকট গেল। তিনি বুঝিতে পারিলেন, যোগ্যতা কিছুই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।