মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র হাম্‌মূল আখেরাহ্‌ ৯১ খুবই লঙ্জিত। আল্লাহ্‌ তা'আলার মহব্বত আমার অন্তরে এত প্রভাব বিস্তার করিয়াছে যে, আপনার মহব্বতের জন্য একটুও জায়গা রাখে নাই হুষুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন ঃ “হে রাবেয়া! খোদার সঙ্গে মহ্ববত রাখাই আমার সহিত মহব্বত রাখা ৷” কেননা, খোদার সহিত মহব্বত রাখার নির্দেশ তো হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়াছেন। আর আল্লাহ্র সহিত মহব্বত রাখাতে হুযুরেরই আদেশ পালন করা হয় এবং ইহাই জ্ঞানপ্রসূত মহববত । আমি বলিতেছিলাম, কুফরীর কারণ দুইটি বিষয় বলিয়া কোরআন হইতে জানা যায় (১) আখেরাতের প্রতি অমনোযোগিতা। (২) দুনিয়ার প্রতি অনুরাগ। এতদপ্রসঙ্গে আমি বলিয়াছিলাম ঃ আমি দুনিয়া উপার্জন করিতে নিষেধ করি না; বরং দুনিয়ার মোহে মত্ত হইতে নিষেধ করি। আরও একটু বাড়াইয়া ইহাও বলিয়াছিলাম £ঃ সকল অবস্থায় দুনিয়া প্রিয় হওয়া বারণ করি নাই; বরং একথা নিষেধ করিয়াছি যে, জ্ঞানের বিচারে যেন দুনিয়াকে অধিক প্রিয় সাব্যস্ত করা না হয়। দুনিয়ার প্রতি কাহারও স্বাভাবিক মহববত অধিক হইয়া গেলে কোন ক্ষতি নাই। কিন্তু জ্ঞানত তাহা হওয়া উচিত নহে। প্ৰসঙ্গক্ৰমে স্বাভাবিক মহববত ও জ্ঞানানুগ মহব্বতের স্বরূপ বর্ণনা করিতে যাইয়া কথা লক্বা হইয়া গিয়াছে। যাহাহউক, কাফেরদের কুফরীর কারণ হইল দুনিয়ার মহববত এবং দুনিয়ার মোহে মগ্ন হইয়া যাওয়া । এই কারণেই ইহুদীরা ঈমান আনয়ন করিতে পারে নাই। কেননা, তাহাদের সন্দেহ ছিল-_আমরা তো এখন সমাজের পীর সাজিয়া বসিয়াছি। মুসলমান হইলে মুরীদে পরিণত হইব এবং হাদিয়া-নেয়ায যাহাকিছু এখন পাইতেছি বন্ধ হইয়া যাইবে। অথচ হুযুরের মুরীদান ইসলাম গ্রহণের পর এত প্রচুর হাদিয়া-নজরানা প্রাপ্ত হইয়াছেন যে, এ পীরদের বাপ-দাদা স্বপ্নেও তাহা কোনদিন দেখিতে পায় নাই। ছাহাবায়ে কেরাম পারস্যাধিপতি ও রোমানাধিপতির যাবতীয় ধন-ভাণ্ডার জয় করিয়াছিলেন এবং দুনিয়া তাহাদের পদলেহী চাকর-চাকরানী হইয়াছিল। যে দুনিয়ার মহববত এই কাফেরদিগকে ঈমান আনয়নে বারণ করিয়াছিল, তাহারাও ঈমানের বদৌলতে পূর্ব হইতে অধিক দুনিয়াকে লাভ করিতে পারিত, না পাইলেও খোদা তো তাহাদের প্রতি প্রসন্ন হইতেন। ইহারা খোদার সন্তুষ্টির মর্যাদা এই জন্য দিতে পারে নাই যে, তাহারা আখেরাতের প্রতি অমনোযোগী এবং অবিশ্বাসী ছিল। কিন্তু আমাদের মুসলমানদের কি হইল? আখেরাতের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও দুনিয়াকে ধর্মের উপর প্রাধান্য দিতেছি এবং আল্লাহ্‌ তা'আলার সন্মতি ও সন্তোষের অমর্যাদা করিতেছি। যেহেতু অদ্যকার অনুষ্ঠানের মুলে ছিল মহিলাদের অনুরোধ, কাজেই এখন আমি এই বিষয়টি অবলম্বন করিয়াছি। নারীর উপর সংসারাসক্তির প্রাধান্য ?ঃ মেয়েলোকদের মধ্যে সংসারাসক্তি খুবই প্রবল। তাহাদের মধ্যে গহনাপত্র এবং সাজ-পোশাকের লোভ অনেক বেশী। তদুপরি অবস্থা এই যে, চারি জন স্ত্রীলোক একত্রিত হইয়া বসিলে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার আলোচনাই চলিতে থাকে। ধর্মের কোন আলোচনাই উঠে না। স্ত্রীলোকেরা স্বয়ং চিন্তা করিলে দেখিতে পাইবেন, তাহাদের মজলিসসমূহের কয়টি মজলিসে ধর্মীয় আলোচনা হইয়া থাকে। পাপজনক কথা হইতে বিরত থাকিয়া দুনিয়ার আলোচনা অধিক পরিমাণে কর! যদিও জায়েয আছে, কিন্তু এই জায়েযের সীমারেখা পাপের সহিত মিলিত যে ব্যক্তি দুনিয়ার আলোচনায় অধিক লিপ্ত থাকে, সে অবশ্যই পাপ কার্যে লিপ্ত হইয়া পড়ে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।