-পত্র ৯০ মাওয়ায়েযে আশ্রাফয়া হুযুরের মহববতকে তুলনা করিয়া দেখার সুযোগ ঘটে নাই। তুলনা করিলেই বুঝিতে পারিবেন যে, বাস্তবিকপক্ষে স্বাভাবিক মহববতও হুযুরের জন্যই বেশী আছে। যেমন, উক্ত রঈসের ঘটনায় আমি এইমাত্র বর্ণনা করিয়াছি। দ্বিতীয়ত স্বাভাবিক মহববত কাম্যও নহে। অকাম্য বিষয়ে ক্রটি থাকা ক্ষতিকর নহে। কাম্য মহববতে অর্থাৎ, বিবেচনাপ্রসূত মহব্বতে ক্রটি হইলে ক্ষতি অবশ্যই হইবে। আপনাদের মধ্যে আল্লাহ্র ফ্যলে সেই ক্রটি নাই। তবে অস্থির কেন হইতেছেন? যাহারা স্বাভাবিক মহব্বতকে যথেষ্ট মনে করে, উপরোক্ত বর্ণনায় তাহাদের ভুল বুঝা গিয়াছে। বেরেলী শহরে একবার আমি জুমুআর নামাযের পর ঃ O SSL BSG Bl SL 2h 53h IC আয়াতের বিষয়বস্তু অবলন্বনে ওয়ায করিয়াছিলাম। তাহাতে ঈমানের পূর্ণতালাভ এবং কামেল লোকের সংসর্গ অবলম্বনের জন্য উৎসাহ্ প্রদান করিয়াছিলাম। কিন্তু পরবর্তী রাত্রে সেই স্থানেই ইহার বিপরীত বক্তৃতা হইয়াছে এবং বলা হইয়াছে? “শ্রোতৃগণ ! পরহেযগারীর প্রয়োজন নাই। নামায-রোযারও আবশ্যক নাই। কেবল রাসূল (দঃ)-এর মহব্বতের প্রয়োজন। অতঃপর শরাবই পান কর বা অন্য কিছু কর, অবশ্যই তোমরা বেহেশ্তে প্রবেশ করিবে। আর এই ওয়াহাবীরা কখনও মুক্তি পাইবে না!” ইহারা আমাকে জ্বালাইবার জন্য এই বক্তৃতা করিয়াছিল। বোকারা আমাকে জ্বালাইবার জন্য রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশাবলীর বিরোধিতা. করিয়াছে এবং হুযুর (দঃ)-এর পবিত্র আত্মাকে কষ্ট দিয়াছে। আচ্ছা, তাহাদের কথায় আমার জ্বলিবার প্রয়োজন কি? জ্বলিলে তাহারাই দোযখের আগুনে জ্বলিবে। আমি যাহাকিছু বর্ণনা করিয়াছি, নিজে বানাইয়া বলি নাই; বরং কোরআন-হাদীস হইতে বর্ণনা করিয়াছি। ইহার বিরোধিতা করিলে আমার কি ক্ষতি হইল? ক্ষতি হইলে তাহাদেরই হইল। এই অবস্থা অবশ্য দুঃখজনক । শুধু মহববতের বুলি আওড়াইল এবং আনুগত্যের সময় আসিলে নবী (দঃ)-এর নির্দেশাবলীর প্রকাশ্য বিরোধিতা আরম্ভ করিয়া দিল। মোটকথা, যে ব্যক্তি হুযূর (দঃ)-এর আদেশ-নিষেধ পালন করে, কাম্য ও বাঞ্চনীয় মহববত তাহার আছে। কোন কোন লক্ষণে ক্রটি থাকিলেও চিন্তিত বা অস্থির হওয়া উচিত নহে। কেহ কেহ আর একটি কথার কারণেও নিজেদের মধ্যে মহববতের ক্রুটি রহিয়াছে বলিয়া সন্দেহ করে। তাহা এই যে, তাহাদের মনে হুযুর (দঃ)-এর তেমন বেশী আকর্ষণ হয় না; বরং আল্লাহ্ তা'আলার প্রতি আকর্ষণ অধিক হয়। আবার কেহ কেহ ইহার বিপরীত অবস্থায় আল্লাহ্ তা'আলার প্রতি মহব্বতের ক্রটি রহিয়াছে বলিয়া সন্দেহ করে। স্মরণ রাখুন, ইহা শুধু স্বাভাবিক মহব্বতের বিভিন্ন অবস্থার প্রভেদ মাত্র । আল্লাহ্ ও রাসূলের প্রতি, বিবেচনাপ্রসূত মহব্বত উভয়ের অন্তরেই আছে। অর্থাৎ, যাহার অন্তরে আল্লাহ্র প্রতি অধিক এবং হুযুরের প্রতি কম আকর্ষণ রহিয়াছে, আর যাহার অন্তরে হুযুরের প্রতি অধিক ও আল্লাহ্র প্রতি কম আকর্ষণ রহিয়াছে, এরূপ মহববত কম হওয়ার ধোকা হযরত রাবেয়া বছরীর মনেও হইয়াছিল। তিনি স্বাভাবিক এবং জ্ঞান-বুদ্ধিপ্রসূত মহব্বতের মধ্যে পার্থক্যের প্রতি লক্ষ্য করেন নাই। হযরত রাবেয়া বছরীর ঘটনা এইরূপ--একবার তিনি হুযূর (দঃ)-কে স্বপ্নে দেখিয়া লজ্জাবশত দৃষ্টি নিম্নমুখী করিয়া ফেলিলেন এবং আরয করিলেন ইয়া রাসূলাল্লাহ্! আমি আপনার নিকট www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।