-পত্র হাম্মূল আখেরাহ্ ৮৯ জনৈক ধনী ও নেতৃস্থানীয় (লোক মাওলানা মুযাফ্ফর হুসাইন ছাহেবের নিকট বলিল $ হযরত, আমার সন্দেহ হয়, রাসূলুল্লাহ্ (দঃ) অপেক্ষা আমার পিতার প্রতি আমার মহ্ববত অধিক। মাওলানা তখন শুধু এতটুকু বলিলেন “হইতে পারে।” অতঃপর উক্ত সন্দেহের উত্তর কার্যত এইরূপে প্রদান করিলেন যে, কথায় কথায় হুযুর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাবলী বর্ণনা করিতে আরম্ভ করিলেন। উপস্থিত সকলেই বেশ আনন্দ উপভোগ করিতেছিলেন। উক্ত নেতৃস্থানীয় ব্যক্তিও খুব মত্ত হইয়া শ্রবণ করিতেছিলেন। কেননা, হুযুরে আকরাম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা প্রত্যেক মুসলমানের জন্যই আনন্দদায়ক হইয়া থাকে। কোন যালেম যদি বলে যে, এই মুসলমান ব্যক্তি হুযুর (দঃ)-এর আলোচনা করিতে নিষেধ করিয়াছেন, তবে তাহার অপেক্ষা মিথ্যাবাদী আর কেহ নাই। রাসূল (দঃ)-এর আলোচনা হইতেও কি কেহ নিষেধ করিতে পারে? তবে হাঁ, রাসূলের বিরুদ্ধাচরণ হইতে নিষেধ করেন, যেন তাহার আলোচনা এরূপ না হয়, যাহাতে তাহার বিরোধিতা প্রকাশ পায়। জনাব মাওলানা দেখিলেন যে, উক্ত রঙঈস্ ছাহেব খুব আনন্দের সহিত হুযুরের অবস্থা শ্রবণ করিতেছেন। অতএব, মধ্যস্থলে হঠাৎ বলিতে লাগিলেন £ঃ আচ্ছা, এই আলোচনা বন্ধ করিয়া এখন আপনার পিতার কিছু গুণগান ও প্রশংসা করা হউক। কেননা, তিনিও একজন গুণশীল লোক ছিলেন। এই কথা শুনিতেই রঈস্ ছাহেবের চেহারার বর্ণ পরিবর্তিত হইয়া গেল এবং বলিল ঃ মাওলানা ! তওবা, হুযূর (দঃ)-এর সন্মুখে আমার পিতার কি অস্তিত্ব আছে যে, তাহার আলোচনা করার জন্য হুযুর (দঃ)-এর আলোচনা বন্ধ করা হইবে? না, তাহা কখনও হইতে পারে না। আপনি হুযুর (দঃ)-এর বর্ণনাই করিতে থাকুন। তখন মাওলানা ছাহেব বলিলেন ঃ হুযূুরের আলোচনার মধ্যস্থলে আপনার পিতার আলোচনা আপনার নিকট অপছন্দনীয় .কেন হইল? আপনি তো বলিতেনঃ “আমার মনে হুযুর (দঃ)-এর চেয়ে আমার পিতার প্রতি অধিক মহববত অনুভব করিতেছি।” রঈস্ ছাহেব তখন তুলনামূলক চিন্তা করিয়া হঠাৎ বলিয়া উঠিলেনঃ মাওলানা! আল্লাহ্ আপনাকে উত্তম বিনিময় দান করুন। আজ আমার একটি বড় সন্দেহ দূর করিয়া দিলেন। বাস্তবিকপক্ষে হুযুরের সহিতই আমার মহব্বত অধিক। তৎ্তুলনায় পিতার সহিত আমার কিছুমাত্র মহব্বত নাই বলিলেও চলে। যাহাহউক, স্বাভাবিক মহব্বতও প্রত্যেক মুসলমানের হৃদয়ে হুযুরের জন্যই বেশী। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে, স্বাভাবিক মহব্বত কম হইলেও ক্ষতি নাই। জ্ঞানানুগ মহববত হুযুরের জন্যই সর্বাপেক্ষা অধিক হওয়া উচিত। কেননা, তাহা ভিন্ন শুধু স্বাভাবিক মহববত যথেষ্ট নহে। যেমন, কোন কোন লোক স্বভাবত হুযুরের সহিত যথেষ্ট মহব্বত রাখে। হুযূরের প্রশংসাসূচক ‘কাসীদা’ পাঠ করে। মৌলুদ শরীফের অনুষ্ঠান করে। হুযুরের নামে এবং আলোচনায় বেশ স্বাদও পায়। কিন্তু বিবেকসন্মত মহব্বত সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ_হুযুরের আদেশের বিরোধিতা করে। এরূপ ব্যক্তির অবস্থা ভাল নহে। তাহার অবস্থার সংশোধন হওয়া উচিত । আবার কোন কোন মানুষ বিবেকানুযায়ী হুযূরকে ভালবাসে, অর্থাৎ, তাহার আদেশাবলীর বিরোধিতা করে না। কিন্তু নিজের অন্তরে তাহারা হুযুরের প্রতি স্বাভাবিক মহববত কম বলিয়া অনুভব করেন এবং তজ্জন্য বেশ অস্থিরও হন। আমি তাহাদিগকে সাস্বনা দিতেছি যে, প্রথমত তাহাদের মধ্যে স্বাভাবিক মহববতও আছে। অন্যথায় ইহার অভাব অনুভব করিয়া চিন্তিত হইতেন না। স্বাভাবিক মহ্ববত না থাকার ধারণা এই কারণে হয় যে, এখনও অন্যান্য মহববতের সহিত www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।