মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র হাম্‌মূল আখেরাহ্‌ ৮৭ পয়সাও গ্রহণ করেন নাই; বরং ক্রোধান্বিত হইয়া উভয়কে বাহির করিয়া দেন। অবশ্য মূর্খতাবশত উভয়ের প্রতি ক্রোধাম্বিত হইয়া এমন অন্যায় বিচার করিলেন, যাহাতে যালেম-মযলুম উভয়ের উপরই অবিচার হইয়া গেল এবং তিনি এরূপ করিবেন বলিয়া উভয়কে প্রথমে বলিয়াও দেন যে, তোমরা ঘুষ দিবার চেষ্টা না করিলে আমি ন্যায়বিচার করিতাম। কিন্তু যেহেতু তোমরা উভয়ে ঘুষ দিবার চেষ্টা করিয়া আমার মনে কষ্ট দিয়াছ, তাই আমি এমন মীমাংসা করিব, যাহাতে উভয়ের স্মরণ থাকে। ইহা অবশ্যই তাহার মূর্খতার পরিচায়ক। কিন্তু সোয়া দুই লক্ষ টাকা ঘৃণাভরে প্রত্যাখান করা সত্যই তাহার সৎ সাহসের পরিচায়ক এবং প্রশংসনীয়। তিনি তাহা গ্রহণ করিলে কোন অসুবিধা ছিল না। কেননা, একপক্ষ ঘুষ দিলে এবং অপরপক্ষ না দিলে ঘুষের ব্যাপার প্রকাশ হইয়া পড়ার আশঙ্কা ছিল। উভয়পক্ষ যখন ঘুয দিতেছিল তখন প্রকাশ হওয়ার কোনই সম্ভাবনা ছিল না। তৃতীয় কেহ সংবাদ দিলেও প্রমাণ কাঁরতে পারিত না! কেননা, রসিদ দিয়া ঘুষ লওয়া হয় না। এসম্বন্ধে মাওলানা গাউস আলী পানিপখী ছাহেবের একটি মজার গল্প আমার মনে পড়িয়াছে। এক ব্যক্তি তাহার ভাইয়ের মাধ্যমে মাওলানার নিকট ১০ টাকা হাদিয়া প্রেরণ করিয়াছিল। সম্ভবত ভাইয়ের উপর পূর্ণ বিশ্বাস ছিল না। কাজেই বলিয়া দিয়াছিল, রসিদ লইয়া আসিবে। সে মাওলানার হাতে টাকা দিয়া বলিল £ ইহার রসিদ লিখিয়া দিন। মাওলানা বলিলেন £ “টাকা ফেরত লইয়া যাও, ঘুষের টাকারও কখন রসিদ হয়?” সে বলিল, “হযরত! ইহা ঘুষ কিরূপে হইল? ইহা তো হাদিয়া!” তিনি বলিলেন ঃ বিনাস্বাার্থে কে কাহাকে দান করে? তোমরা আমাদের শুধু এই উদ্দেশ্যে দান কর যে, (তোমাদের পার্থিব প্রয়োজনীয় ব্যাপারে আল্লাহ্র নিকট কিছু সুপারিশ করিব। ইহা হাদিয়া হইল, না ঘুষ? ইহাতে কৌতুক তো ছিলই, তৎসঙ্গে ইহাও শিখাইয়া দিলেন যে, যে দানে শুধু গ্রহীতার সপ্তোয ছাড়া আর কিছুই উদ্দেশ্য না থাকে, কেবল তাহাই হাদিয়া। আমি বলিতেছিলাম--শুধু দুনিয়ার লালসা নিন্দনীয় নহে; বরং সেই লালসা অনুযায়ী আমল কর নিন্দনীয়। তত্ত্বজ্ঞানহীন পীর ইহাতে ভুল করিবেন। তাহার নিকট কেহ দুনিয়ার লালসার অভিযোগ করিলে তিনি কোন ওযীফা কিংবা মোরাকাবার ব্যবস্থা করিবেন। কিন্তু তত্বজ্ঞানী পীর তাহাকে তৎক্ষণাৎ সান্ত্বনা দিয়া বলিবেন?ঃ দুনিয়ার লালসা হওয়া নিন্দনীয় নহে; বরং সেই লালসার বিপরীত কার্য করিতে পারিলে সওয়াব অধিক হইবে; বরং তখন শরীঅতের দৃষ্টিতে সেই লোভ, লোভ বলিয়াই গণ্য হইবে না, যাহার চাহিদা অনুযায়ী কাজ করা হয় না। শরীঅত সেই লোভকেই লোভ আখ্যা দেয়-_যাহার ফলে ধর্মের উপর দুনিয়ার প্রাধান্য হইতে থাকে। হযরত ওমর (রাঃ) লোভের স্বরূপ খুব পরিষ্কার করিয়া দিয়াছেন। পারস্য সম্রাটের ধন-ভাণ্ডারসমূহ বিজিত হইয়া খলীফার দরবারে আসিলে দেখা গেল, বিরাট ধন-ভাণ্ডার। আমি পূর্বেই বলিয়াছি, উহা সহস্র সহস্ৰ বৎসরের পুরাতন রাজ্য । প্রথম হইতে একই বংশ পরম্পরায় শাসিত। কাজেই চিন্তা করিয়া দেখুন, এত পুরাতন একটি বিশাল সাম্রাজ্যের ধন-ভাণ্ডার কত বিরাট হইবে। হযরত ওমর (রাঃ) তাহা দেখিয়া দো'আ করিলেন হে খোদা! আমরা এমন প্রার্থনা করি না যে, ধনের প্রতি আমাদের আদৌ অনুরাগই না হউক এবং এই প্রার্থনাও করি না যে, ধনের আগমনে আমাদের মনে আনন্দ না হউক। কেননা, আপনিই বলিয়াছেনঃ A EA BEL SUES CM LE Sa SB Ce LSS » S34 sb Sica KS Ll; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।