-পত্র ৮২ মাওয়ায়েযে আশ্রাফিয়া রহিয়াছে। কারণের সারমর্ম দুইটি বিষয়। (১) দুনিয়ার প্রতি মনোযোগ। (২) আখেরাতের প্রতি উদাসীনতা । এখন নিজের অস্তরে যাচাই করিয়া দেখুন, কেহ কি ইহাকে রোগ মনে করেন? চিন্তা করিলে বুঝা যাইবে, কেহই উহাকে রোগ মনে করেন না। কেহ কেহ মনে করিলেও অতি সাধারণ রোগ মনে করিয়া থাকেন। বস্তুত যে রোগকে সাধারণ মনে করা হয়, তাহা বড় ভয়ঙ্কর। যদিও হালীর কবিতা পড়িতে ইচ্ছা হয় না, তথাপি এই কবিতাগুলিতে যথার্থ বিষয় বর্ণনা করা হইয়াছে ঃ LS US 2 dee Loos Ar LeEnrsb—=-bitese IR LSP l sms Lal oo EDs SF A 4S US oe bia Hl Eb 2 HS UM ll Kai J 83 Sa “দার্শনিক বোক্রাতকে কেহ্ জিজ্ঞাসা করিল, আপনার মতে মারাত্মক রোগ কি কি? তিনি বলি- লেন দুনিয়াতে এমন কোন রোগ নাই যাহার ওুঁষধ আল্লাহ্ তা'আলা পয়দা করেন নাই। কিন্তু এ রোগই মারাত্মক, মানুষ যাহাকে সহজ মনে করে এবং চিকিৎসকের পরামর্শকে প্রলাপ মনে করে।” প্রকৃতপক্ষে কঠিন রোগের চিকিৎসাও গুরুত্বের সহিত করা হইলে তাহা সহজ হইয়া যায়। কেননা, হাদীস শরীফে বর্ণিত আছেঃ AEE ETE TEL “আল্লাহ্ তা'আলা প্রত্যেক রোগেরই ওষধ নাযিল করিয়াছেন।” কেবল যাহেরী রোগের জন্যই নহে; বরং বাতেনী রোগের জন্যও বটে। অবশ্য কোন রোগকে সাধারণ মনে করিয়া এডাইয়া গেলে এবং উহার চিকিৎসা না করা হইলে কিংবা গুরুত্বের সহিত করা না হইলে তাহা বড়ই মারাত্মক। কেননা, ইহা ভিতরে শিকড় গজাইবে। অতঃপর গুরুত্ব এবং মনোযোগ প্রদান করিলেও কোন ফল হইবে না। সংসারানুরাগ ও পরকাল বিস্মৃতি রোগের সহিতও আমাদের অনুরূপ অবস্থা চলিতেছে। আমরা ইহাকে 'খুবই সাধারণ মনে করিতেছি। এই আয়াতের মর্মানুযায়ী বুঝা যায়, দুনিয়ার মোহ এবং আখেরাতের প্রতি বিরাগ ও অমনোযোগিতাই কাফেরদের ঈমান আনয়ন না করার মূল কারণ। অথচ আমরা ইহাকে মামুলী বা সাধারণ মনে করিতেছি। বলাবহুল্য, যাহা মূল তাহা শাখা অপেক্ষা অধিক দৃঢ়। যদি কুফরীর মূল দুনিয়ার অনুরাগ এবং আখেরাতের প্রতি বিরাগকে সহজ মনে করা হয়, তবে কি এই নিয়ম অনুসারে (নাউযুবিল্লাহ্) কুফরীকেও সাধারণ এবং সহজ বলিতে হইবে? কখনই না। অতএব, বুঝা গেল, সংসারানুরাগ ও পরকাল বিস্মৃতি রোগ কুফরী অপেক্ষা অধিকতর কঠিন। যদিও আল্লাহ্র শোক্র, কাফেরদের মধ্যে আখেরাতের প্রতি যে পর্যায়ের অমর্যাদা ও উদাসীনতা রহিয়াছে_সেই পর্যায়ের অমনোযোগিতা আমাদের মধ্যে নাই এবং আখেরাতের প্রতি কাফেরদের উদাসীনতাই কুফরী অপেক্ষা অধিক কঠিন। কেননা, তাহারা তো আখেরাতের অস্তিত্বই স্বীকার করে না, কেবল দুনিয়াকেই চিনে। পক্ষান্তরে আমরা আখেরাতের প্রতি বিশ্বাসী এবং দুনিয়া ভিন্ন আরও একটি জগৎ আছে বলিয়া বিশ্বাস করি। অবশ্য এতটুকু ক্রটি আছে যে, আমলের বেলায় সেই বিশ্বাসকে সম্মুখে উপস্থিত রাখি না। তজ্জন্য আসবাব-উপকরণ সংগ্রহেরও তত আয়োজন করি না। অতএব, আমাদের মধ্যে কাফেরদের ন্যায় সর্বোচ্চন্তরের উদাসীনতা না থাকিলেও যে পর্যায়েরই আছে, তাহাকে সাধারণ বলা যায় না। কেননা, এই নিঙ্ন পর্যায়ের অমনোযোগিত বৃদ্ধি পাওয়া কি কঠিন? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।