-পত্ৰ ৮০ মাওয়ায়েযে আশ্রাফিয়া কামেল লোকগণ তাহার সহিত কিরূপ ব্যবহার করিতেছেন। তাহার সম্বন্ধে কিরূপ সাক্ষ্য দিতে- ছেন। যদি তাহারা কামেল বলিয়া মত প্রকাশ করেন, তবে তাহাকে কামেলই মনে করা উচিত। দ্বিতীয়ত, সংভ্রবের পর লক্ষণীয় বিষয় এই যে, এখনই তাহার হাতে বাইআত করার জন্য তাড়াহুড়া করিবে না; বরং তাহার নিকট নিজের অবস্থা ব্যক্ত করিয়া কার্য আরম্ভ কর। যদি তিনি বাইআত ভিন্ন কাজের নির্দেশ না দেন, তবে তাহাকে অপূর্ণ ও ক্রটিযুক্ত মনে করিবে। তাহাকে ত্যাগ করিয়া অন্য পীরের অনুসন্ধান করিতে থাক। অন্য পীরের দরবারেও প্রথমে কাজ আরম্ভ কর এবং নিজের অবস্থা সম্বন্ধে তাহাকে অবহিত করিতে থাক। লক্ষ্য করিতে থাক--তাহার প্রদত্ত উত্তরে মনে শান্তি ও তৃপ্তি হয় কিনা? শান্তি হইলে মনে করিবে, তিনি কামেল এবং মন্যিলে মক্ছুদ সম্বন্ধে জ্ঞান রাখেন। আর শাস্তি না হইলে মনে করিবে, ইনিও অপূর্ণ এবং অনভিজ্ঞ। সালেক বা খোদাপন্থীদের প্রকৃত অবস্থা বুঝেন না। এই মর্মেই মাওলানা বলিয়াছেনঃ XS eb GSI DL sey — 23S LES LL Lasey “প্রকৃত ওয়াদা শান্তিদায়ক এবং অপ্রকৃত ওয়াদা অস্থিরকারক হইয়া থাকে৷” > 44৮ শব্দের অর্থ অস্থিরতা, অপ্রকৃত ওয়াদায় অস্থিরতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে সত্য ওয়াদা পাইলে মনে শান্তি আসে। হাদীস শরীফেও বর্ণিত আছেঃ LO SEE SES ন্সত্যে শান্তি এবং অসত্যে অস্থিরতা” lo Eo us2 Al b oseg - lo ER MS Jal suey “দাতা ব্যক্তির ওয়াদা ধন দান, আর অমানুষের ওয়াদা কষ্টদায়ক হইয়া থাকে।” ইহার দ্বারা আরেফ শীরাযী এই শ্রেণীর অশিক্ষিত পীরের বিরুদ্ধে অভিযোগ করিয়াছেন এবং তাহার নিন্নের কবিতায় যাহা বর্ণিত হইয়াছে, তাহাও এই শ্রেণীর পীরের তত্বজ্ঞানহীন এবং ক্রটিপূর্ণ হওয়ার একটি প্রমাণ বটে। 42 0G ar bi FSM HB RK_L Ln ELAS As “যে সমস্ত দুরবস্থাপন্ন লোকের মধ্যে কামনা আছে, কিন্তু শক্তি নাই, যদি তুমি তাহাদের প্রতি বে-ইন্সাফী কর, তবে তাহা মনুষ্যত্ব বিরোধী হইবে।” কোন পীর প্রত্যেক মুরীদকে বলিয়া দেয়, আমার নিকটে ছয় মাস থাক। পরিবার-পরিজনবিশিষ্ট লোক হইলে তাহাকেও ছয় মাস থাকার জন্য বলা হয়। সে বলেঃ “এতদিন থাকা আমার পক্ষে সম্ভব নহে।” তখন পীর ছাহেব বলেনঃ “তবে আমার নিকট আসিয়াছ কেন?” ইহাতে বুঝিতে হইবে যে, এই পীর তত্বজ্ঞানী নহেন। কোন চিকিৎসক গরীব রোগীকে পঞ্চাশ টাকার ব্যবস্থাপত্র লিখিয়া দিলেন। রোগী অপারকতা প্রকাশ করিলে যদি চিকিৎসক বলেন যে, “তবে আমার নিকট আসিয়াছ কেন?” এমতাবস্থায় বুঝিতে হইবে, এই চিকিৎসক অভিজ্ঞ নহেন। তিনিই পূর্ণ জ্ঞানী চিকিৎসক, যিনি নামমাত্র মূল্যে গরীব লোকের চিকিৎসা করিয়া দেন। আমাদের পীর ছাহেব (রঃ) জনৈক ধনী লোককে কোন রোগের চিকিৎসায় জামের কচি পাতা ব্যবহার করিতে বলিয়াছিলেন। আর এক ধনীকে ‘ওগাছ বেলের’ পাতা দুধে সিদ্ধ করিয়া পান করিতে বলিয়াছিলেন। আর এক ব্যক্তিকে সেমাই বলক দিয়া খাইতে নির্দেশ দিয়াছিলেন। তাহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।