মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র a৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া তিনি দৈহিক চিকিৎসায় অভিজ্ঞ যিনি মূল রোগের চিকিৎসা করেন। আর যিনি লক্ষণের চিকিৎসা করেন তিনি অনভিজ্ঞ। কেহ কাশির অভিযোগ করিলে ‘মুলঠি’ এবং জ্বরের অভিযোগ করিলে 'গুলে-গাওজবান’ ব্যবস্থা করিয়া দেন। কাশি ও জ্বরের মূল কারণ কি, চিন্তা করিয়া দেখেন না। আসলে সেই মূল কারণেরই চিকিৎসা হওয়া উচিত। এই শ্রেণীরই এক চিকিৎসক আমাদের মহল্লার নিকটে বাস করেন। তিনি এলমে তিব্েবের দুই-তিনখানি উ্দু কিতাব পড়িয়াই চিকিৎসা ব্যবসা আরম্ভ করিয়া দিয়াছেন! মজার ব্যাপার এই যে, তিনি রোগীদিগকে বলিয়াছেন? “অপর কোন হাকীম দ্বারা রোগ নির্ণয় করাইয়া আস। ওষধ আমি ব্যবস্থা করিব।” কেহ জিজ্ঞাসা করিতে পারিত-_আপনি রোগ নির্ণয় করিতে না পারিলে চিকিৎসা করিবেন কিরূপে? রোগ নির্ণয়ের পর রোগীর স্বভাব নির্ণয়েরও প্রয়োজন রহিয়াছে। চিকিৎসা গ্রন্থের ব্যবস্থাপত্র সকল রোগীর স্বভাবের অনুকূল হয় না, যদিও কোন বিশেষ অবস্থায় রোগের অনুকূল হয় বটে। রোগ নির্ণয়ের পর অভিজ্ঞ চিকিৎসকও চিকিৎসা পুস্তক হইতেই ব্যবস্থাপত্র দিবেন এবং তৎসঙ্গে তিনি রোগীর স্বভাবের প্রতি লক্ষ্য করিয়া পুস্তকের ব্যবস্থায় কিছু রদবদল অবশ্যই করিবেন। কিন্ত যে ব্যক্তি আদৌ রোগ নির্ণয় করিতে পারে না, সে এসমস্ত বিষয়ের প্রতি কেমন করিয়া লক্ষ্য রাখিবে? তবে এতদসত্ত্বেও সর্বসাধারণ তাহার দ্বারা চিকিৎসা করাইবার কারণ এই যে, রোগ নির্ণয় ক্ষণেকের ব্যাপার। একবার শিরা দর্শনেই হইয়া যায়। আর চিকিৎসা দীর্ঘমেয়াদী ব্যাপার। অভিজ্ঞ চিকিৎসককে বার বার ডাকাইলে ভিজিট-ফি এবং যাতায়াত খরচ অনেক লাগিয়া যায়। সুতরাং, অভিজ্ঞ চিকিৎসককে একদিনের জন্য ডাকাইয়া রোগ নির্ণয় করিয়া লয় এবং সস্তা মূল্যের হাতুড়ে চিকিৎসকের দ্বারা চিকিৎসা করাইতে থাকে। তরজমা পাঠ করিয়া চিকিৎসক হওয়া সম্বন্ধে আমার একটি গল্প মনে পড়িল। কানপুরের নেযামী লাইব্রেরীতে একখানা পত্র আসিল, পত্রখানার বানানও শুদ্ধ ছিল না। ইহাতে লিখিত ছিল, “আমি একজন মুফ্‌তী, আমার নিকট শরহে বাকিয়্যাহ্‌ (শরহে বেকায়াহ্‌) কিতাবের উ্দু তরজমা রহিয়াছে। ইহা দেখিয়া আমি মাস্আলার জবাব দিয়া থাকি, ফতওয়াও লিখি, ওয়াযও করি। আমার নিকট ওয়াযের কিতাবও আছে। এখন জনসাধারণ অনুরোধ করিতেছে-_-“আপনার দ্বারা সর্বপ্রকারের ফয়েয ও উপকার হইতেছে। কিন্ত ‘তিবব’ সম্বন্ধে আপনি কোনই ফয়েয দিতেছেন না। ইহাও আরমস্ত করুন।” অতএব, যদি আপনার লাইব্রেরীতে ‘তিবেব এহ্‌সানী’ নামক উদ্ু কিতাব থাকে, তবে আমার নামে ইহার এক কপি প্রেরণ করুন। যেন এই ফয়েযটিও আমি জারি করিয়া দিতে পারি।” তরজমা পাঠকারীদের আরও একটি গল্প বলিতেছি__জনৈক গায়রে মুকাল্লেদ (মায্হাবে আস্থাহীন) ব্যক্তি নামাযে ইমামতি করিলে হেলিয়া-দুলিয়া নামায পড়াইতেন। একাকী নামায পড়িলে একটুও নড়িতেন না। কেহ্‌ কারণ জিজ্ঞাসা করিলে বলিতেনঃ হাদীসে বর্ণিত আছে এ 4, 0) 55 ইহার তরজমা লিখিত ছিল, “ইমাম হইলে = (হাল্্‌কে) অর্থাৎ, সংক্ষেপে নামায পড়িবে!” কিন্ত সেই ব্যক্তি শব্দটিকে =£& (হেল্‌কে) অর্থাৎ, নিড়িয়া-চড়িয়া' অর্থ করিয়াছেন। কাজেই তিনি ইমাম হইলে খুব ‘হেলিয়া-দুলিয়া’ নামায পড়াইতেন। এমন মূর্খতা হইতে খোদা রক্ষা করুন। আর এক দুনিয়াদার মৌলবীর ফতওয়া আমি স্বয়ং দেখিয়াছি, সে এক ব্যক্তিকে ফতওয়া লিখিয়া দিয়াছে, “শাশুড়ীকে বিবাহ করা জায়েয!” দলিল পেশ করিয়াছেন ঃ “বিবাহিতা স্ত্রীর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।