মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র হাম্‌যুল আখেরাহ্‌ ৭৩ “আল্লাহ্‌ তা'আলার কালামে লাহানও নাই শব্দও নাই”, ইহা সম্পূর্ণরূপে সুরী সম্প্রদায়ের মত। তবুও তাহাকে তত্্বজ্ঞানশূন্য কেমন করিয়া বলা যাইতে পারে? আল্লাহ্‌র কালাম স্বর হইতে পবিত্রঃ মোটকথা, হযরত শেখ ফরীদের ন্যায় এমন একজন মহান তত্বজ্ঞানীর মতে আল্লাহ্‌ তা'আলার কালাম স্বর হইতে মুক্ত। দার্শনিক ওলামায়ে কেরামও এসন্বন্ধে একমত ৷ এতদসত্ববেও হযরত নেষামুদ্দীন রাহেমাহুল্লাহ্র উক্তির কি অর্থ হইতে পারে? এই প্রশ্নের উত্তরে আমি বলি, প্রতিশ্রুতি গ্রহণকালে আল্লাহ্র কালামের তাজাল্লী মানুষের কালামের সাদৃশ্য পরিগ্রহণ করিয়াছিল এবং সাদৃশ্যময় কালামে একটি স্বর সমন্বিত ছিল। তুর পর্বতের বৃক্ষের উপর আল্লাহ্‌ তা'আলার তাজাল্লীও তদুপই ছিল বলিয়া বৃক্ষ হইতে আওয়ায আসিতেছিল। বস্তুত উক্ত আওয়াযও আল্লাহ্র কালামের আওয়ায ছিল না; বরং পরিগ্রহণকারী তাজাল্লীরই ফল ছিল। উহার ফলে বৃক্ষের মধ্যে আওয়ায উৎপন্ন হইয়াছিল। প্রতিশ্রুতি গ্রহণকালে কালামের তাজাল্লীও ঠিক সেইরূপই বটে। বলাবাহুল্য, যদিও সাদৃশ্য পরিগ্রহণমূলক তাজাল্লী আল্লাহ্‌ তা'আলার প্রকৃত গুণ নহে, কিন্ত অন্যান্য সৃষ্ট পদার্থরাজির তুলনায় আল্লাহ্‌র গুণের সহিত ইহার এক বিশেষ সম্পর্ক রহিয়াছে। সুতরাং, পরোক্ষভাবে উহাকে আল্লাহ্র কালাম বলা ঠিক হইতেছে। এতত্ভিন্ন উহাতে প্রকৃত কালামে এলাহীর যথার্থ লক্ষণ প্রচুর পরিমাণে বিদ্যমান থাকে, তন্মধ্যে একটি লক্ষণ ইহাও যে, উহাতে অসীম ও অনুপম স্বাদ পাওয়া যায়। কেননা, যথার্থ কালামে এলাহীর সাথে ইহার চরম পর্যায়ের নৈকট্য রহিয়াছে। যাহাহউক, আশা করি, ইহাতে প্রশ্নের উত্তর হইয়া গিয়াছে। হযরত সুলতান নেযামুদ্দীন (রঃ)-এর সেই কালামে এলাহীর স্বাদ এখনও স্মরণ আছে। সোব্হানাল্লাহ্‌! এমন মহামানবদের সনম্বন্ধেই শেখ সা'দী বলিতেছেন ঃ SA 05 sh MG LS - 8 ls Jigs NIN ll “যাহাদের কান =! -এর আওয়াযের সহিত পরিচিত। তাহাদের ঠোটের উপর ১6 এর ফরিয়াদ রহিয়াছে, তাহাদের অন্তরে সেই আওয়াযই গুঞ্জন করিতেছে” শিশুদের শিক্ষার জন্য অভিজ্ঞ আলেম নিযুক্ত থাকা উচিত ঃ কানপুরের এক ছাত্র ৩০১৮০ শব্দের অর্থ দৃষ্টান্ত দেওয়া’ অস্বীকার করিয়া বসিল। আমি তাহাকে বলিলাম ঃ তুমি তো 5১০ শব্দের এই অর্থ পড়িয়াছ। সে বলিল ঃ কোন্‌ কিতাবে? আমি বলিলাম £ মুনশাএ'বে। ইহাতে সে খুব বিস্মিত হইয়া বলিতে লাগিল ঃ “মুনশাএ'বে এই অর্থ কখনও উল্লেখ নাই৷” আমি উক্ত কিতাব আনাইয়া তাহাকে বলিলাম £ ইহাতে 4:2 -এর অর্থ যাহা লিখিত আছে পাঠ কর। সে পড়িল 45১৩51 ‘প্রহার করা’, “যমীনের উপর চলা’ এবং ‘বর্ণনা করা'-_বলিয়াই থামিয়া গেল। আমি বলিলাম £ পূর্ণ না করিয়া থামিলে কেন? সন্মুখের দিকে পড়। তখন সে সামনের দিকে পড়িতে আরম্ভ করিল, 4১০; 45 আমি বলিলাম £ ১-০; ১০ কেমন করিয়া বলিলে ? সে বলিল ঃ “অমুক মৌলবী ছাহেব এরূপই তো পড়াইয়াছিলেন।” আমি বলিলাম £ খোদার বান্দা ! তুমি চিন্তা করিয়া দেখ নাই যে, সব জায়গাই শুধু ০৮০১ এখানে 4১০১ 4৯ কেন হইবে? তোমার 4 (দৃষ্টান্ত) শব্দটি বর্ণনা করার সঙ্গে যুক্ত হইয়া ৬১ -এর তৃতীয় অর্থ হইবে, ‘দৃষ্টান্ত বর্ণনা করা।’ সে বলিল ঃ “হা, এখন তো মনে হইতেছে__বড় ভুলের মধ্যে ছিলাম।” এই জন্যই আমি বলিতেছিলাম, শিশুদের তা’লীমের জন্য উপযুক্ত এবং অভিজ্ঞ আলেম নিয়োগ করা উচিত অন্যথায় অনেক কথা ভুল শিক্ষা দেওয়া হইবে। বস্তুত বাল্যকালে ভুল মনের মধ্যে বসিয়া যায় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।