মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ৭০ মাওয়ায়েযে আশ্রাফিয়া থাকিলেও তদনুযায়ী আমল করে না। যেহেতু এলমের জন্য আমল অপরিহার্য, যদিও আমল কেবল অবশ্য করণীয় বলিয়া বিশ্বাসের পর্যায়েই হউক, কাজেই আমল না থাকিলে এল্মও নাই বলিয়া বুঝা যায়। বস্তুত কাফেরদের মধ্যে আমল কোন পর্যায়েই নাই। কাজেই বলিয়াছেন 554353 55] অৰ্থাৎ, “তাহারা খবরই রাখে না।” এখানে প্রশ্ন হইতে পারিত যে, অনেক মুসলমান নামায পড়ে না, রোযা রাখে না, কিন্তু ইহা ফরয বলিয়া বিশ্বাস করে, তবে কি আমল করে না বলিয়া ইহাদেরও এল্্‌ম বা বিশ্বাস নাই বলিতে হইবে? এই প্রশ্নের উত্তরের জন্যই আমি “যদিও আমল অবশ্য করণীয় বলিয়া বিশ্বাসের পর্যায়েই হউক” কথাটি সংযোগ করিয়াছিলাম। অর্থাৎ, আমলকে অপরিহার্য কর্তব্য মনে করাও আমলের এক পর্যায় বটে। মুসলমান যদিও আমল করে না, কিন্তু আমলকে ফরয বলিয়া অপরিহার্যরূপেই বিশ্বাস করে; কাফেররা তাহাও করে না। মোটকথা, যাহাদের এই বিশ্বাস থাকিবে যে, ভবিষ্যদ্বাণী ‘মু’জেযা এবং মু'জেযা নবুওয়তের আলামত । তাহারা ভবিষ্যদ্বাণীর উপর অবশ্যই ঈমান রাখিবে এবং ইহাই আমল বলিয়া গণ্য। কেননা, ঈমান অন্তরের আমল। অতএব, ভবিষ্যদ্বাণীর উপর পূর্ব হইতে ঈমান থাকা বশত ভবিষ্যৎ বক্তা নবী (দঃ)-এর প্রতি নিশ্চয়ই ঈমান ও বিশ্বাস জন্মিবে। এই পর্যায়ে ঈমান ও আমলের অপরিহার্য সম্পর্ক সাব্যস্তই হইল। অবশ্য মুখে ঈমান প্রকাশ করা ঈমানের অংশ নহে। কেননা, অন্তরের বিশ্বাস আল্লাহ্‌ ও বান্দার মধ্যস্থিত সম্পর্ক । মুখে প্রকাশ করা ঈমানের জন্য শর্ত কিনা, ইহাতে দার্শনিকগণের মধ্যে মতভেদ আছে। কিন্তু সঠিক মত এই যে, মুখে প্রকাশ না করিলে শুধু গুনাহ্‌ হইবে, যদি ক্ষমতা থাকা সত্ত্বেও মুখে প্রকাশ না করে। এমতাবস্থায় আল্লাহ্র নিকট সে মু'মেনই থাকিবে, কিন্তু গুনাহ্‌গার সাব্যস্ত হইবে। মানুষের নিকট এবং দুনিয়ার বিচারে সে মু'মেন সাব্যস্ত হওয়ার জন্য মুখে স্বীকার করা শর্ত। কেহ মুখে নিজেকে মুমেন বলিয়া স্বীকার না করা পর্যন্ত আমরা তাহাকে কাফেরই বলিব। বিশেষত যখন সে মুখে স্বীকার করার ক্ষমতাও রাখে। মক্কার কাফেররা তো অক্ষম এবং পরাভূত ছিল না; বরং মুসলমানরাই তাহাদিগকে ভয় করিত। এমতাবস্থায় আমরা তাহাদের অন্তরে ঈমান থাকার সম্ভাবনা কিরূপে মনে করিতে পারি? যদিও মানিয়া লওয়া যায় যে, তাহাদের মধ্যে কাহারও অন্তরে ঈমান ছিল। তথাপি হুযূর (দঃ) এবং মুসলমানদের সহিত তাহাদের ব্যবহার ঈমান অস্বীকৃতিরই পরিচায়ক ছিল। যেমন, কোরআন শরীফ অপবিত্র স্থানে নিক্ষেপ করা উহার প্রতি অস্বীকৃতির চিহ্ন। এইরূপে রাসূল (দঃ)-কে কষ্ট দেওয়া এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধ-বিগ্রহ করাও অবিশ্বাসের আলামত। এইরূপ অবস্থায় তাহাদের সেই অন্তরস্থ বিশ্বাস আল্লাহ্‌ তা'আলার নিকটও ধর্তব্য হইবে না। কেননা, আল্লাহ্‌র নিকট মু’মেন হওয়ার জন্য কেবল অন্তরের বিশ্বাসই যথেষ্ট নহে; বরং অবিশ্বাসের কোন আলামত না থাকাও শর্ত। এখন আমি তালেবে এল্‌ম সুলভ একটি প্রশ্নের উত্তর দিতে ইচ্ছা করি। প্রশ্নটি এই, কোন কোন আয়াতে বুঝা যায়, রাসূলুল্লাহ্‌ (দঃ)-এর নবুওয়ত সন্বন্ধে কাফেরদের এল্‌ম ছিল। যেমন, আল্লাহ্‌ বলিতেছেন 53১১১ 4143 :4১-১ 1১১%; 4181 “তাহারা কি তাহাদের রাসূলকে চিনে না, যে কারণে তাহারা তাহাকে অবিশ্বাস করিতেছে?” এখানে প্রশ্নটি নেতিবাচক বুঝা যায়। রাসূলুল্লাহ্‌ (দঃ)-এর নবুওয়ত সন্বন্ধে তাহাদের জ্ঞান ছিল। অন্যত্র তিনি কিতাবী সম্প্রদায় সন্বন্ধে পরিঙ্গার বলিয়াছেন? (4০% 6১১৯; ৮৫ $১৮৯; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।