-পত্র হাম্মুল আখেরাহ্ ৬৯ দুই রাজ্যের সহিত। আর সম্বন্ধও এমন বিচিত্র যাহা বাহ্যজ্ঞানের বিপরীত ও বর্তমান লক্ষণসমূহ হইতে দূরবর্তী । আবার ভবিষ্যদ্ধাণীও গোলমেলে নহে; বরং স্পষ্টভাবে সময় নির্ধারণ করত দাবী করা হয় যে, এখন যে রাজ্য জয় লাভ করিয়াছে, কয়েক বৎসর পরে ইহারা পরাজিত হইবে এবং পরাজিত রাজ্য তখন জয় লাভ করিবে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে তাহা ঘটিয়াও গেল। সুতরাং, ইহা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সত্যতার নিদর্শন। নবুওয়তের সিল্সিলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রকারের নিদর্শনে নবুওয়তের সত্যতা প্রমাণ হইত। নবুওয়ত সমাপ্ত হওয়ার পর কেহ এইরূপ ভবিষ্যদ্বাণী করিলে তাহা যদি ভুল প্রমাণিত নাও হয়, তথাপি সে ব্যক্তিকে নবী বলা যাইবে না এবং ইহাও নবুওয়তের নিদর্শন বলিয়া গণ্য হইবে না; বরং তিনি যদি শরীঅতপন্থী ওলী হন, তবে ইহা তাহার কারামত বলিয়া গণ্য হইবে। শরীঅতপন্থী না হইলে ইহাকে ‘এস্তেদ্রাজ’ বলা হইবে। এখানে যদি এরূপ প্রশ্ন উত্বিত হয় যে, ভবিষ্যৎ বক্তা যদি নবুওয়তের দাবীও করে এবং তাহার ভবিষ্যদ্বাণী ভুলও না হয়, তথাপি কি তাহা নবুওয়তের নিদর্শন হইবে না? তবে উত্তর এই দেওয়া যাইবে যে, ইহার সম্ভাবনা শুধু আনুমানিক এবং বাস্তববিরোধী। অর্থাৎ, আল্লাহ্ তা'আলা করিলে এরূপ করিতে পারেন এবং এরূপ আনুমানিক সম্ভাবনা প্রকৃত ব্যাপারের জন্য হানিজনক নহে। এই প্রশ্নটি ঠিক সেইরূপ, যেমন এক শাগ্রেদ ইমাম আবু ইউসুফ (রঃ)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন--যিনি পাঠের সময় সর্বদা নীরব থাকিতেন। একদিন ইমাম ছাহেব বলিলেন ঃ ভাই, তুমি কখনও কোন প্রশ্ন কর না, তুমি কিছু জিজ্ঞাসা করিও। সে বলিল ঃ আচ্ছা, এখন হইতে জিজ্ঞাসা করিব। একদিন ইমাম আবু ইউসুফ (রঃ) মাসআলা বর্ণনা করিলেন ঃ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফ্তার করা উচিত। তখন উক্ত শাগ্রেদ জিজ্ঞাসা করিল £ হুযূর ! যদি কোন দিন সূর্য অস্তমিতই না হয়, তবে কি করা হইবে ? ইমাম ছাহেব হাসিয়া বলিলেন ঃ ভাই, তোমার নীরব থাকাই ভাল। অতএব, এই শাগরেদের প্রশ্নের ভিত্তি যেমন শুধু মনে করা এবং ধরিয়া লওয়ার উপর ছিল, তদ্ূপ আলোচ্য প্রশ্নের ভিত্তিও শুধু মানিয়া লওয়ার উপর । এরূপ অনুমান ও সম্ভাবনা লক্ষণীয় নহে। যদি অসম্ভব কিছু মানিয়া লওয়ার মত ইহাকে মানিয়াও লওয়া হয়, তবে উত্তর এই হইবে যে, ইহা তখনই নবুওয়তের আলামতরূপে গণ্য হইবে, যদি কোন অকাট্য প্রমাণ দ্বারা নবুওয়ত প্রমাণ হইয়া থাকে। অন্যথায় উহা আলামত বলিয়া গণ্য হইবে না। আল্লাহ্র ওয়াদা অলঙ্ঘনীয় ৪ আয়াতের সারমর্ম এই যে, আল্লাহ্ তা'আলা এখানে খুব উচ্চ পর্যায়ের একটি ভবিষ্যদ্বাণী করিয়াছেন এবং বলিয়াছেন? $৮ 9 91 61 41 85 “ইহা আল্লাহ্র ওয়াদা, আল্লাহ্ তা'আলা কখনও ওয়াদা খেলাফ করেন না।” সুতরাং ভবিষ্যদ্বাণী ঠিক ঠিকভাবে ঘটিয়া যাওয়ার ফলে সমস্ত মানুষ হুযূর (দঃ)-এর নবুওয়তে বিশ্বাস স্থাপন করা উচিত ছিল। কিন্তু তবুও বহু লোক অবিশ্বাসী রহিয়াছে। আল্লাহ্ তা'আলা প্রথমোক্ত আয়াতে ইহার কারণ বর্ণনা করিয়াছেন ৪ | SAY ALSO CUE DBTBA ES ইহার সর্বশেষ বাক্যটিতে অভিযোগ করিতেছেন, “অধিকাংশ মানুষ খবরই রাখে না” (যে, মু'জেযাসমূহ নবীর নবুওয়তের সত্যতার প্রমাণ। বস্তুত ভবিষ্যদ্বাণীও গায়বী সংবাদ বলিয়া মু'জেযাবিশেষ) খবর না রাখার অর্থ এই যে, ইহারা একথার প্রতি বিশ্বাসই করে না কিংবা বিশ্বাস www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।