মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ৬৭ ভয়-ভীতিও থাকিবে, যেমন সন্মুখে দণ্ডায়মান থাকিলে হইত। এহ্‌সান (১০!) -এর সারমর্ম ইহাই । এই এহ্‌সানকে ‘মুজাহাদা’ বা চেষ্টা ও পরিশ্রম নামে ব্যক্ত করার মধ্যে ইঙ্গিত করা হইয়াছে যে, চেষ্টা ও পরিশ্রমই সেই এহ্‌সানের দরজা প্রাপ্ত হওয়ার উপায়। বস্তুত ‘মুজাহাদা'র অর্থ দীর্ঘকাল ব্যাপিয়া প্রাণপণ পরিশ্রম ও সাধনা করা, কিন্তু এখানে সেই অর্থ উদ্দেশ্য নহে। কেননা এহ্‌সানের স্বরূপ যাহা বর্ণনা করা হইয়াছে, তাহা প্রথম দিনেই হাছিল হইতে পারে; অবশ্যই হাছিল হইতে পারে। কেননা, ১১৮১ ৬%; 5 ১1 “নিশ্চয়ই আল্লাহ্‌ তাহার বান্দাগণের অবস্থা দেখিতেছেন” বলিয়া প্রত্যেক মুসলমানেরই বিশ্বাস রহিয়াছে। কেবল ইহা স্মরণ রাখার প্রয়োজন আছে এবং এই স্মরণ রাখা নফ্‌সের আযাদীর বিরোধী বলিয়া তাহার উপর কষ্টকর হইয়া থাকে-_ইহাই ‘মুজাহাদা’ ৷ অতএব, শুধু একথার জন্যই আফসোস, আমরা আকীদা ও বিশ্বাসকে শুধু জ্ঞানলাভের জন্যই রাখিয়া দিয়াছি। আমলের ক্ষেত্রে ইহা দ্বারা কোন কাজ লইতেছি না। এই কারণেই আমাদের এই সমস্ত ক্ৰটি-বিচ্যুতি ঘটিতেছে। বিশ্বাস অনুযায়ী কাজ করিলে ‘হাল’ উৎপন্ন হইবে। অতঃপর উক্ত অবস্থার মধ্যে দৃঢ়তা জন্মিয়া এমন এক স্বাদ পাইতে থাকিবে যে, কখনও আমল বাদ পড়িবে না, আমলে কখনও তৃণ্তিও হইবে না-_যদি আল্লাহ্‌ তা'আলা পর্যন্ত পৌঁছিয়াও যায়। যেমন, কবি বলেনঃ < Mend LIA es ws os wl ds “মাহবুব হৃদয়ে অথচ তাহার অন্বেষণ চলিতেছে। নদীর পাড়ে থাকিয়াও তৃষ্ণায় ঠোট শুষ্ক। এমন নহে যে, পানি পাইতেছে না। কিন্তু ‘এস্তেক্কা’' রোগের রোগীর ন্যায় নীল নদের তীরে থাকিয়াও পিপাসা থাকিয়াই যায়।” এখন আমি বক্তব্য শেষ করিতেছি। আল্লাহ্‌ তা'আলার দরবারে দো'আ করিতেছি, সেই মহাশক্তিমান চিরঞ্জীব আমাকে এবং আপনাদিগকে তওফীক দান করুন, যেন আমি ও আপনারা ইহার উপর আমল করিতে পারি। আমীন! O Sala 55 4 li — E— নিজ বাড়ী ১৩৪৫ হিজরী ৫ই যিল্‌কা'দ, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।