-পত্ৰ আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্ ৬৫ আল্লাহ্র নৈকট্য লাভের উপায় £ সুতরাং বহুবচনের মোকাবেলায় বহুবচনের শব্দ ব্যবহারে বুঝা গেল, আল্লাহ্র নিকট পৌঁছিবার পথ শুধু একটি নহে; বরং বনুসংখ্যক পথ রহিয়াছে। অর্থাৎ, প্রত্যেক মানুষের জন্য পৃথক পৃথক পথ রহিয়াছে। যেমন, ব্যবস্থাপত্রে লিখিত ওষধের যাবতীয় অংশ মূলত এক ; কিন্তু ডাক্তার রোগীর স্বভাবের বিভিন্নতার পরিপ্রেক্ষিতে বেশ-কম করিয়া কিংবা উণ্টা-পাণ্টা করিয়া বিভিন্ন রোগীর জন্য বিভিন্ন প্রকারের ব্যবস্থা প্রদান করিয়া থাকেন। আবার কোন রোগীর জন্য এই ওুঁষধগুলির সঙ্গে ৬,৬ ব্যবহারের নিয়মাবলীরও ব্যবস্থা করিয়া থাকেন। আবার কোন রোগীকে শুধু ব্যবস্থাপত্র লিখিয়া দেন। মোটকথা, যাবতীয় অংশের মূল একই । কিন্ত চিকিৎসক রোগীদের অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া তদনুযায়ী ব্যবস্থাপত্র দিয়া থাকেন। এইরূপে শরীঅতেরও মূল উদ্দেশ্য এক, কেবল আল্লাহ্ তা'আলার দরবার পর্যন্ত পৌঁছা। কিন্তু কোন কোন কাজের পরিপ্রেক্ষিতে ইহার পথ বিভিন্ন হইয়া থাকে। যেমন, হযরত হাজী ছাহেবের (রঃ) নিকট এক রোগী আসিয়া আরয করিল ঃ হুযূর, আমি অসুস্থ হইয়া পড়িয়াছিলাম। আফসোস্ ! ‘মসজিদে হারামে’ নামায পড়িতে পারি নাই। তিনি তাহার জন্য আরোগ্যের দো'আ করিয়া বিদায় করিলেন। সে চলিয়া যাওয়ার পর বিশিষ্ট লোকদের মজলিস অবশিষ্ট রহিল। তিনি তাহাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন? এই ব্যক্তি আল্লাহ্ওয়ালা হইলে কখনও অস্থির হইত না। কেননা, ‘হরম’ শরীফে নামায পড়াও যেমন আল্লাহ্ তা'আলার নিকট পৌঁছিবার এক পথ, তদ্বূপ ওযরের সময় ঘরে নামায পড়িয়া হরমের জন্য ব্যাকুল থাকাও আর এক পথ। এই কারণে আল্লাহ্ওয়ালার দৃষ্টিতে উভয় অবস্থাই আল্লাহ্ পর্যন্ত পৌঁছিবার সমান উপায়। আল্লাহ্ওয়ালাগণ শুধু আল্লাহ্র সন্তোষই কামনা করেন, তাহাদের উদ্দেশ্য শুধু নামায আদায় করা! মস্জিদে হারামে সম্ভব হইলে তথায় আদায় করিতেন, ওষর কিংবা রোগবশত তথায় সম্ভব না হইলে ঘরে পড়িয়া লইতেন। সারকথা এই যে, আল্লাহ্ পর্যন্ত পৌঁছিবার রাস্তা বিভিন্ন। বিভিন্ন লোকের বিভিন্ন যোগ্যতানুসারে বিভিন্ন পথের ব্যবস্থা। এই কারণেই তরীকতের পীর (আধ্যাত্মিক রোগের চিকিৎসক) এবং হাকীম (দৈহিক রোগের চিকিৎসক) যোগ্যতা অনুযায়ী কোন একটি পন্থা নির্দিষ্ট করিয়া দেন। যাহাতে গন্তব্যস্থান পর্যন্ত সহজে পৌঁছিতে পারা যায়। যেমন, মক্কা শরীফে যাওয়ার পথ বোম্বাই হইয়াও আছে, করাচী হইয়াও আছে। পথ পৃথক হইলেও গন্তব্যস্থান একই । যেদিক ইচ্ছা সেদিক দিয়া যাওয়া যায়। এইরূপ আল্লাহ্ পর্যন্ত পৌঁছা একমাত্র উদ্দেশ্য, তবে ইহার পথ বিভিন্ন। OR. “_কসীরের দরবারে কোন মুরীদ আসিলে তিনি যদি বিবেচনা করিয়া দেখেন যে, অন্যান্য ওখীফা অপেক্ষা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত ইহার জন্য অধিক হিতকর হইবে, তিনি তাহাকে ইহাই বলিয়া দেন। অপর মুরীদ আসিলে দেখিলেন, ইহার মধ্যে অহংকার রোগ আছে, তখন যাহাতে অহংকার দূর হয়, তাহার জন্য তদ্বূপ ব্যবস্থা দিয়া থাকেন। অহংকার দূর করারও আবার বিভিন্ন উপায় আছে। দেখুন, সড়ক ঝাড়ু দেওয়ান অহংকার দূর করার একটি পদ্থা। তদ্বূপ নামাধীদের জুতা সোজা করিয়া দেওয়াও আর একটি পন্থা। উভয় পন্থায়ই অহংকার দূর করা যায়। মোটকথা, পথ বিভিন্ন হইলেও গন্তব্যস্থান একই । অতঃপর সম্মুখের দিকে ইহার ফলকথা বলিতেছেন? 5১শ ০৯1 1! “নিশ্চয়, আল্লাহ্ তা'আলা নেক্কার বান্দাগণের সঙ্গে আছেন।” এই বাক্যটি সংযোগে আয়াতের সারমর্ম এই হয়, www.eelm.weebly.com
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.