মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৬৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া “তোমাদের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা দুনিয়া অন্বেষণ করে।” ইহাতে বুঝা যায়, তাহারা দুনিয়া তলবকারী ছিলেন। তবে কি ছাহাবায়ে কেরামকে নিন্দনীয় কাজের তলবকারী বলা হইবে? ইহার উত্তর এই যে, দুনিয়া দুই প্রকার নিন্দনীয় এবং প্রশংসনীয় | নিন্দনীয় দুনিয়া অন্বেষণ করাও নিন্দনীয়। কেননা, এস্থলে দুনিয়ার জন্যই দুনিয়া তলব করা হয়। আখেরাতের সহিত ইহার কোন সম্পর্ক নাই। ইহা আখেরাত হইতে বহুদূরে। কিন্ত [প্রশংসনীয় দুনিয়া আখেরাতের নিকটবর্তী, ইহার অন্বেষণ করাও প্রশংসনীয় ।]কেননা, এই দুনিয়া আখেরাতের জন্যই তলব করা হয়। যে দুনিয়া ছাহাবায়ে কেরাম তলব করিয়াছেন বলা হইয়াছে, তাহা আখেরাতের জন্য ছিল। মালে গনীমত লাভ করিয়া যুদ্ধের অস্ত্র-শস্ত্র সংগ্রহ ও প্রস্তুত করিবেন এবং তদ্দবারা ইস্লামের শত্রুদের সহিত যুদ্ধ করিয়া নিজেদের অবস্থা শোধরাইয়া নিবেন আর ইস্লামের শক্তি ও প্রতাপ বৃদ্ধি করিবেন। কোরআন শরীফে শুধু ৷ ১ “দুনিয়া তলব করে” বলা হইয়াছে। কিসের জন্য তলব করেন, তাহা বলা হয় নাই, কিন্তু ছাহাবাদের (রাঃ) অবস্থা হইতে তাহাদের তলব আখেরাতের জন্য ছিল বলিয়া বুঝা যায়। অতএব, প্রশ্নের জবাব হইয়া গেল। ইহার উপর যদি আবার প্রশ্ন করা হয় যে, তবে তাহাদিগকে ধমক কেন দেওয়া হইল? তাহাদের দুনিয়া অন্বেষণ তো নিন্দনীয় ছিল না? তবে বলিব, ইহার কারণ এই যে, তাহারা হুযূর (দঃ)-এর নির্দেশ থাকা সত্বেও নিজের মতানুযায়ী কাজ কেন করিলেন? এই কারণেই তাহাদিগকে ধমক প্রদান করা হইয়াছিল। তাহারা নিন্দনীয় দুনিয়া অন্বেষণ করিয়াছিলেন-_সে জন্য নহে। আয়াতের সারমর্ম এই যে, তোমরা আমার জন্য পরিশ্রম কর। আমার নিকট পৌঁছিবার জন্য আমি তোমাদের পথ প্রদর্শন করিব। এই আমার ওয়াদা। 5 ২33 51 ৩1 “নিশ্চয়, আল্লাহ্‌ তা'আলা ওয়াদা ভঙ্গ করেন না।” খোদার দয়া, এত বড় ওয়াদা করিলেন যে, তোমরা কেবল চেষ্টা কর, উদ্দেশ্য সফল করিয়া দেওয়া আমার দায়িত্ব । অতঃপর আমাদের সঙ্ধকীর্ণতার প্রতি লক্ষ্য করিয়াছেন। পাছে আমরা এত বড় ওয়াদা শ্রবণ করিয়াও নিশ্চিন্ত না হই। সুতরাং আমাদের শান্তির জন্য নিজের ওয়াদায় কতকগুলি ‘তাকীদ’ অর্থাৎ, নিশ্চয়তাজ্ঞাপক অব্যয় ংযোগ করিয়াছেন। প্রথমে ‘লামে তাকীদ’ শেষে ‘নূনে সকীলাহ্‌।' আবার বহুবচনের ক্রিয়া ব্যবহার করিয়াছেন। আমাদের ভাষায়ও ক্ষমতাধীন বিষয়ের ওয়াদায় বহুবচনের রূপ ব্যবহার করা হয়। আর একথার প্রতিও এক সূক্ষ্ম ইঙ্গিত রহিয়াছে যে, “আমি এমন কাজ করিতে পারি, যাহা একদল লোক একত্রিত হইয়াও করিতে পারে না।” কখনও তোমাদের এরূপ কল্পনা হইতে পারে যে, চেষ্টা ও পরিশ্রমকারীর সংখ্যা তো শত শত হইবে। আল্লাহ্‌ তা'আলা একাকী সকলকে কিরূপে পথ দেখাইবেন ? অবশ্য কোন ঈমানদার মুসলমান এরূপ কল্পনা করিতে পারে না। কিন্তু কল্পনা পথে ইত্যাকার সন্দেহ আসিয়া পড়ে । তাহা দমনের জন্য এখানে বহুবচনের রূপ ব্যবহার করা হইয়াছে। অর্থাৎ, যদিও আমি একা ; কিন্তু আমি একাই এমন কাজ করিতে পারি, সারা জগত একত্রিত হইয়া যাহা করিতে পারে না। আয়াতের ৬. শব্দ হইতে তাসাওউফের একটি মাস্আলার প্রতি অতি সুক্ষ্ম ইঙ্গিত রহিয়াছে। তাহা এই £ 33351) 4১ ১১৯ 4 ৷ ৮০৩] 3:১৮ অর্থাৎ"সুমস্ত সৃষ্টজীবের, শ্বাস-প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহ্‌ তা'আলার নিকট পৌঁছিবার প ড ” কেননা, এখানে ৬, শব্দটি বহুবচন। এদিকে 554 ‘পথ দেখাইর’ ক্রিয়ার কর্মও বহুবচনের সর্বনাম! www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।