মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ৬৩ তাহাদের প্রতিই পীর ছাহেবগণের লক্ষ্য থাকে, যাহাদের অন্তরে খোদার মহব্বত থাকে এবং সত্যিকারের ধ্যান থাকে। মোটকথা, উপরোক্ত দুই প্রকারের মোরাকাবায় পূর্ণ ফললাভের জন্য ইহাও অপরিহার্য যে, কোন পীরের সঙ্গ লাভ করিতে হইবে এবং তাহার সহিত খাছ অনুসরণের সম্পর্ক রাখিতে হইবে। বাইআত হউক বা না হউক, মুরীদ শ্রেণীতে প্রবেশ করুক বা না করুক, শুধু অনুসরণের সম্পর্কই যথেষ্ট । ইন্শাআল্লাহ্‌! এইরূপে আমল করার পর ‘নাজাত’ অনিবার্য । উভয় জগতের মঙ্গল এবং মুক্তিলাভের উপায় শুধু ইহাই যে, উল্লিখিত উপায়ে খোদাপ্রাপ্তির জন্য নিরবচ্ছিন্নভাবে চেষ্টা করিবে, তবে ইন্শাআল্লাহ্‌ অবশ্যই কৃতকার্য হইবে এবং উদ্দেশ্য সফল হইবে। যেমন, এই রুকুরই শেষভাগে আল্লাহ্‌ তা'আলা ওয়াদা করিতেছেন? 02 5৯4 ৬ ৯ i অর্থাৎ,[“যাহারা সত্য অন্বেষণের চেষ্টা করে এবং আমার সহিত্‌ মিলিত হওয়ার বাসনা রাখে, আমি তাহাদের জন্য নিজের পথ মুক্ত করিয়া দেই এবং চলার্‌ পৃথে তাহাদেরকে পথ দেখাই !”]দুনিয়ার নিয়ম এই যে, অনেক সময়ে মানুষ পরিশ্রম করে, কিন্তু বিফল হয়, চেষ্টা করা হয়, কিন্ত কৃতকার্যতার পরিবর্তে অকৃতকার্যতার অবস্থাই দেখা দেয়। পক্ষান্তরে আমার এখানে এরূপ নিয়ম নাই যে, কাহারও পরিশ্রমকে বিফল করিয়া দেই। আমার এখানে কেহ এ বিষয়ে পরিশ্রম ও চেষ্টা করিলে চাকুরী অবশ্যই পাওয়া যাইবে। নিযুক্তিপত্র আসুক বা না আসুক, কিন্তু পরিশ্রম করা অবধারিত | ফলকথা, আল্লাহ্‌ তা'আলা শুধু চেষ্টা ও পরিশ্রমের দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করিয়াছেন। ইহার ফল লাভ করা আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে। তিনি স্বয়ং এই দায়িত্ব গ্রহণ করিয়াছেন। তিনি ওয়াদা করিয়াছেন ?ঃ তোমরা আমার জন্য চেষ্টা কর, আমি ইহার ফল অবশ্যই দান করিব। কিন্তু শর্ত এই যে, সেই চেষ্টা শুধু আমার জন্য হইতে হইবে’ ৬১৯, শব্দে তাহাই বুঝা যায়। তাহাতে দুনিয়া অন্বেষণের গন্ধও না থাকা চাই। অন্যথায় চেষ্টার ফলে যদি হেদায়ত এবং আল্লাহ্‌র পথ লাভ না হয়, তবে বিচিত্র কিছুই মনে করিও না। কেননা, আমার ওয়াদা কেবল তখন পর্যন্তই, যতক্ষণ পর্যন্ত তোমরা সত্য অন্বেষণের জন্য চেষ্টা করিতে থাকিবে এবং আমার সহিত মিলিত হওয়ার জন্য চেষ্টা করিবে। যদি তোমরা দুনিয়ার অন্বেষণ কর, তবে তোমরা জান আর তোমাদের কাজে জানে। ইহার সহিত আমার সঙ্গে কোন সম্পর্ক নাই। দুনিয়ার অন্বেষণে আমি কখনও তোমাদের সহায় ও সাহায্যকারী নহি। কেননা, দুনিয়া নিকৃষ্ট পদার্থ । নিকৃষ্ট পদার্থের অন্বেষণে আমি তোমাদের সাহায্যের ওয়াদা কেমন করিয়া করিতে পারি? যে দুনিয়াকে খেল-তামাশা আখ্যা দেওয়া হইয়াছে, এখানে তাহাই উদ্দেশ্য। তাহা নিন্দনীয় বটে; প্রশংসনীয় নহে। দুনিয়ার প্রকারভেদ £ আমার উপরোক্ত বর্ণনার প্রতি একটি প্রশ্ন উত্থিত হয় যে, আপনি তো বলিলেন ঃ দুনিয়া তলব করা নিন্দনীয়, অথচ ওদের যুদ্ধে হযরত নবী করীম (দঃ) কতিপয় ছাহাবাকে ওহুদ পর্বতের গিরিপথ রোধ করিয়া থাকার জন্য নিযুক্ত করিয়াছিলেন, কোন অবস্থাতেই ইহা ত্যাগ করিবার অনুমতি ছিল না। কিন্তু কাফের সেন্য পলায়ন আরম্ভ করিলে তাহারা গনীমতের মাল লাভ করার জন্য হুযূুরের আদেশের প্রতি শুক্ষেপ না করিয়া গিরিপথ ত্যাগ করত গনীমতের মাল সংগ্রহের জন্য দৌড়াইলেন। তাহারা ভাবিয়াছিলেন, শত্র-সেন্য যখন পলায়ন করিয়াছে, তখন আমাদের আর এখানে বসিয়া থাকিয়া লাভ কি? গনীমতের মাল কেন হারাই ? তাহাদিগকে লক্ষ্য করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেনঃ ৷ ১৯ ১ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।