-পত্র ৬২ মাওয়ায়েযে আশ্রাফিয়া থাকেন এবং হাল্ক্কা মিলাইয়া বসেন, তাহাদের মুরীদানের প্রতি কেবল সেই নির্দিষ্ট সময়েই তাওয়াজ্জুহ থাকে। আমাদের পীর ছাহেবানের কৃপাদৃষ্টি সর্বক্ষণ আমাদের সঙ্গী থাকে। বাস্তবিকপক্ষে তাওয়াজ্জুহ্ প্রদানের জন্য হাল্ক্কা বাধিয়া বসা কিংবা কোন নির্দিষ্ট সময় নির্ধারণের প্রয়োজন নাই। কেহ কি বলিতে পারেন যে, ছাহাবায়ে কেরামের প্রতি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ্ ছিল না? অথচ সেখানে কোন হাল্ক্কাও ছিল না এবং তাওয়াজ্জুহ্ প্রদানের নিমিত্ত কোন নির্দিষ্ট সময়ও নির্ধারিত ছিল না। ইহার জন্য কোন নির্দিষ্ট ব্যবস্থা বা প্রচেষ্টাও ছিল না। এতদসত্ববেও হুযুর (দঃ)-এর তাওয়াজ্জুহ্ সর্বক্ষণ তাহাদের অবিচ্ছিন্ন সাথী ছিল। কোন সময়ই তাহারা হুযুরের তাওয়াজ্জুহ শূন্য থাকিতেন না। এইরূপে আমাদের পীর ছাহেবানও স্বীয় মুরীদগণকে নির্জনে কিংবা জনতার মধ্যে কখনও তাওয়াজ্জুহ্শূন্য রাখেন না। সর্বদা তাহাদের খেয়াল রাখেন। একজন মেহেরবান ওস্তাদ যেমন সর্বক্ষণ নিজ শাগরেদের খেয়াল রাখেন, সে সম্মুখে বসিয়া বসিয়া পড়িতে থাকিলেও তাহার গতিবিধির প্রতি লক্ষ্য রাখেন। বাড়ীতে চলিয়া গেলে পরের দিন বিলম্বে আসিলে জিজ্ঞাসাবাদ করিয়া থাকেন-_এত বিলম্বে কেন আসিলে? কোথায় গিয়াছিলে? ইহাতে বুঝা যায় যে, শাগ্রেদ বাড়ী যাওয়ার পূর্বে এবং পরেও তাহার প্রতি ওস্তাদের খেয়াল ছিল। মাওলানা রুমী এই কথাটিই স্বীয় মস্নবীতে প্রকাশ .করিতেছেন?ঃ Ss Bl LS 2 Ul LA Ss lis SLE Nn cs “অনুপস্থিত মুরীদগণের জন্য পীরের হাত খর্ব নহে। তাহার ধরা যেমন খোদার ধরা। অর্থাৎ, ফলকথা, পীরের অনুগ্রহ দৃষ্টি ও তাওয়াজ্জুহ্ থাকা একান্ত প্রয়োজন। পীরের সঙ্গে এমন সম্পর্ক রাখা উচিত, যাহাতে তাহার সর্বপ্রকারের তাওয়াজ্জুহ্ বা অনুগ্রহ দৃষ্টি নিজের প্রতি অর্পিত থাকে এবং তাহার আগ্রহ নিজের দিকে আকর্ষণ করিতে পারে। কিন্তু পীরের এই আগ্রহ এবং অনুগ্রহ দৃষ্টি তাহার খেদমত করা, পা টিপিয়া দেওয়া এবং হাদিয়া-তোহ্ফা প্রেরণের দ্বারা লাভ করা যায় না! যেমন, কোন ছাত্র যদি নিজের নিঃস্বার্থ শিক্ষকের দরবারে সর্বদা মিঠাই-মণ্ডা লইয়া যায়; দ্বিতীয় তৃতীয় দিবসে হাদিয়া-তোহ্ফা পাঠাইতে থাকে; আবার অষ্টম ও দশম দিবসে তাহাকে দাওয়াত করে, কিন্তু পড়ালেখায় বোকা হয়, পরিশ্রম দেখিয়া পলায়ন করে-_এমন ছাত্রের প্রতি শিক্ষকের মহব্বত কখনও হইবে না। পক্ষান্তরে যে ছাত্র মিঠাই-মণ্ডাও আনে না, দাওয়াতও করে না, উপহার-ঁপটোকনও পেশ করে না, কিন্তু খুব পরিশ্রম সহকারে সবক শিক্ষা করে, সর্বদা লেখাপড়ায় মশগুল থাকে, খেলাধুলাকে ঘৃণা করে, এরাপ ছাত্রের প্রতি শিক্ষকের খাটি মহব্বত হইবে এবং তাহাকে লেখাপড়া শিখাইবার জন্য তাহার মনে আগ্রহ জন্মিবে। নিজেও পরিশ্রম করিবেন, তাহাকেও পরিশ্রম করাইবেন। তত্বজ্ঞানী পীর ছাহেবানের অবস্থাও এইরূপ। সেই মুরীদকে তাহারা কখনও ভালবাসেন না--যাহারা পীর ছাহেবকে হাদিয়া-তোহ্ফা দিয়া থাকে, নজরানা পেশ করে; কিন্তু কাজ কিছুই করে না। এরূপ মুরীদের প্রতি তাহাদের তাওয়াজ্জুহও হয় না, তাহাদের. সংশোধনের জন্য খেয়ালও হয় না। অবশ্য তাহাদের তাওয়াজ্জুহ্ সে সমস্ত মুরীদের প্রতিই হইয়া থাকে, যাহারা সতোর ও আল্লাহ্ তা'আলার অন্বেষণে মশ্গুল থাকে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।