-পত্র ৬০ মাওয়ায়েযে আশ্রাফিয়া দুনিয়ার আলোচনা করা হইতে নিষেধ করিয়াছিলেন। ইহাতে তত ফায়দা নাই, আল্লাহ্র যেকেরে যত ফায়দা আছে। কাজেই বৃথা কেন সময় নষ্ট করিতেছ? অতএব, খোদার প্রিয় বান্দারা যখন দুনিয়াকে এত ঘৃণিত মনে করেন যে, নিজেদের মজলিসে ইহার আলোচনাও পছন্দ করেন না। নাম লওয়াও সময় নষ্ট হওয়ার কারণ বলিয়া বিবেচনা করেন, তখন ইহা আল্লাহ্র কালামে আলোচিত হওয়ার যোগ্য কেমন করিয়া হইবে? তথাপি আল্লাহ্ তা'আলা দুনিয়ার আলোচনা করিয়াছেন, যাহাতে আমাদের চেতনা হয় এবং আমরা সতর্ক হই। ইহা তাহার পূর্ণ অনুগ্রহ যে, স্বীয় বান্দাগণের জন্য একটি ঘৃণিত বিষয়ের আলোচনা করিয়াছেন। মোটকথা, ছোট একটি আয়াত, অথচ তাহাতে কত রকমের দয়া এবং অনুগ্রহ রহিয়াছে। প্রত্যেকটি অংশ দ্বারাই আমাদিগকে সচেতন এবং সতর্ক করিয়াছেন। নফ্সকে পবিত্র করিবার উপায় £ঃ উপরোল্লিখিত পূর্ণ আয়াতের সারমর্ম এই যে, শুধু দুইটি বস্তুকে সর্বদা নিজের লক্ষ্যস্থল করিয়া রাখ। প্রথমত, দুনিয়ার অস্থায়িত্ব স্মরণে রাখিয়া উহার প্রতি মনের অসন্তোষ উৎপাদন দ্বিতীয়ত, আখেরাতের প্রতি আগ্রহ ও আকাঙ্ক্ষা উৎপাদন করিয়া উহা লাভ করার উপায় অন্বেষণ। সাধারণভাবে দুনিয়ার অস্থায়িত্ব স্মরণ রাখাও প্রতি মুহুর্তের ওযীফাবিশেষ। কিন্তু বিশেষভাবে স্মরণ করার জন্যও প্রতিদিন অন্তত একবার অবশ্যই একটি সময় নির্ধারিত করিয়া লওয়া উচিত। তাহা এইরূপে করিবে--প্রত্যহ ঘুমাইবার উদ্দেশ্যে যখন বিছানায় শয়ন করিবে, তখন নিজের সারাদিনের ভাল-মন্দ কার্যসমূহ, এবাদত এবং নাফরমানীকে সন্মুখে রাখিয়া তন্মধ্য হইতে মন্দ কার্য ও নাফরমানীমূলক কার্যগুলিকে পৃথক করিবে এবং ভাল কার্যগুলিকেও পৃথক করিবে। অতঃপর যে সমস্ত গুনাহের কাজ করা হইয়াছে উহাদের জন্য নির্ধারিত শাস্তি ও আযাবের ধ্যান করিবে এবং মনে করিবে যে, আমি খোদার সম্মুখে দণ্ডায়মান হইয়াছি, আমার হিসাব-কিতাব হইতেছে। আমার এই পরিমাণ গুনাহ্ আছে, তজ্জন্য আমার এই পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হইয়াছে। ইহাই দুনিয়া আখেরাতের বিশেষ রকমের স্মরণ। এইরূপে স্মরণ করার পর আরও দুইটি কাজ করিবে £ (১) খোদার সহিত ওয়াদা করিবে যে, ভবিষ্যতে পাপকার্য হইতে দূরে থাকিবে। (২) আর উক্ত তওবা ও ওয়াদার উপর দৃঢ় রাখার জন্য আল্লাহ্র দরবারে করিবে-_"“হে খোদা! আমাকে তওফীক দাও, যেন তওবা ও ওয়াদার উপর দৃঢ়পদ থাকিতে পারি।” এই তওবার প্রয়োজনীয়তা তো প্রকাশ্যেই বুঝা যায়। দো'আর প্রয়োজন এই জন্য যে, খোদার অনুগ্রহ এবং দয়া ব্যতীত কোন ওয়াদা পালন করা কিংবা কোন দাবী পূরণ করা মানুষের পক্ষে অসম্ভব। এতস্তি্ন এই স্মরণের সাথে ইহাও করিবে যে, সারা দিবসে খোদার যে সমস্ত অনুগ্রহ ভোগ করিয়াছ, বিস্তারিতভাবে উহাও হিসাব করিয়া দেখিবে এবং মনে করিবে-_আমার এত নাফরমানী সত্ত্বেও আল্লাহ্ তা'আলা আমার প্রতি এত দয়া করিয়াছেন, এত নেয়ামত দান করিয়াছেন, আমি এসমস্ত নাফরমানী হইতে দূরে থাকিলে না জানি কত অনুগ্রহ এবং নেয়ামত দান করা হইবে? ইহার ফলে পরবর্তী দিন হইতেই এবাদতের প্রতি খুব বেশী আগ্রহ জন্মিবে! এই কার্যধারা সর্বদার জন্য স্থির করিয়া লইবে এবং তদনুযায়ী স্থায়ীভাবে আমল করিতে থাকিবে। ইহার সঙ্গেই আরও একটি খাছ সময় নির্ধারিত করিয়া লইবে। যাহাতে দৈনিক কিছু কিছু যেকের করিবে। ইহার ফলে অন্তর তাজা ও উৎফুল্ল থাকিবে। আত্মার মধ্যে এক রাহানী জীবন অবশিষ্ট থাকিবে। কিন্ত স্মরণ রাখিবে, কেবল যেকেরই যথেষ্ট নহে; বরং কোন বুযুর্গ লোকের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।