মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্‌ ৫৯ প্রকারান্তরে ইহাই প্রকাশ পায় যে, “আমরা দুনিয়ার ন্যায় শ্রেষ্ঠ বস্তুর নিন্দাবাদ করিতেছি” দুনিয়ার শ্রেষ্ঠত্বকে মনে স্থান দেওয়ার অর্থই হইতেছে দুনিয়াকে ভালবাসা। দেখুন, ওলীআল্লাগণের দরবারেও এই ঘৃণিত দুনিয়ার আলোচনা অসঙ্গত বলিয়া বিবেচনা করা হইয়াছে । আল্লাহ্‌ তা'আলার কালামে ইহার আলোচনা তো আরও অসঙ্গত হওয়ার কথা। তথাপি আমাদের অবস্থার প্রতি লক্ষ্য করা হইয়াছে। বলিয়া দেওয়া ব্যতীত আমরা ইহার স্বরূপ জানিতে পারি না। প্রতিমার দৃষ্টান্ত বর্ণনার উদ্দেশ্যে যেমন মাছি-মশার ন্যায় ক্ষুদ্র প্রাণীর উল্লেখ কোরআন শরীফে করা হইয়াছে, তদ্রূপ নিন্দা ও ঘৃণা উৎপাদনের উদ্দেশ্যে ঘৃণিত দুনিয়ারও উল্লেখ করা হইয়াছে এবং যাচাই করিয়া দেখার উদ্দেশ্যে বিপরীত পথে আখেরাত সম্বন্ধেও বর্ণনা করা হইয়াছে। এখানে কেহ যদি প্রশ্ন করে যে, খোদা তা'আলা দুনিয়ার উল্লেখ করার পশ্চাতে যেমন একটি যুক্তি দেখান হইল, তদুপ রাবেয়া বছরী উক্ত বুযুর্গ লোকদের দুনিয়ার আলোচনাকে এই যুক্তি অনুসারে সঙ্গত মনে করিলেন না কেন? তবে উত্তর এই দেওয়া হইবে যে, কোরআনে দুনিয়ার উল্লেখের এই যুক্তি তো স্পষ্ট কথা। কেননা, আমাদিগকে জানাইয়া দেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু বুষু্গদের কথায় এই যুক্তি না থাকার কারণ এই যে, তাহাদের নিকট দুনিয়াদার কেহ ছিল না, যাহাদের মনে দুনিয়ার প্রতি ঘৃণা ও বিরাগ উৎপাদন উদ্দেশ্য হইত। সুতরাং তাহাদের দুনিয়া সম্বন্ধে আলোচনার অর্থ হইবে তাহারা দুনিয়াকে বড় বস্তু মনে করিয়া উহা বর্জন করার জন্য গৌরব প্রকাশ করিতেছেন। যেমন, কোন দরবেশ দরবেশী প্রকাশের উদ্দেশ্যে কোন দরবেশী কাজের বর্ণনা করিয়া থাকেন। যেমন বলেন, অমুক ব্যক্তি আমার কাছে এত এত টাকা লইয়া আসিয়াছিল। আমি এক কপর্দিকও গ্রহণ করি নাই, সমস্তই ফিরাইয়া দিয়াছি। ইহা বড় রকমের পদস্থলন। ইত্যাকার পদস্থলন অনুভবও করা যায় না। এক বুযুর্গ লোক অপর এক বুযুর্গ লোকের বাড়ীতে অতিথি হইলেন। গৃহস্বামী তাহার চাকরকে মেহ্‌মানকে উহাতে পানি দিও | মেহমান বলিলেন ঃ “তুমি রিয়াজনক কথা দ্বারা তোমার উভয় হজ্জের সওয়াব নষ্ট করিয়া দিলে।” পদস্থলন সকলেরই হইয়া থাকে। কেননা, ফেরেশ্তা ও নবী ছাড়া আর কেহই নিষ্পাপ নহে। কিন্তু পদস্থলন উপলব্ধি করিতে পারাও অতি গুরুত্বপূর্ণ একটি মঞ্জিল । এমন অতি অল্প লোকই আছে যাহারা নিজের পদস্থলন সম্বন্ধে অবহিত হয়। সুতরাং রাবেয়া বছরী (রঃ)-এর দরবারস্থ উক্ত বুযুর্গ লোকগণ. এই রোগেই হয়তো আক্রান্ত ছিলেন, তাহাতে বিচিত্র কি? এই কারণেই তাহাদের মুখ হইতে দুনিয়ার নিন্দা প্রকাশ পাইয়াছিল এবং হযরত রাবেয়া বছরী (রঃ) তাহাদের রোগ অনুভব করিতে পারিয়াছিলেন। এইকরূপে ঘৃণিত বস্তুর আলোচনায় অন্তরে সঙ্ধীর্ণতা আসিতে পারে আশঙ্কায় তিনি শয়তানের প্রতিও লা’'নত করিতেন না। এতক্ষণ শয়তানের পাছে পড়িয়া কে সময় নষ্ট করিতে যাইবে? ততক্ষণ মাহবুবের যেকের কেন করি না এবং ইহাও ভাবিতেন যে, শয়তানকে লা'নত না৷ করিলেও জবাবদিহি করিতে হইবে না। কোন প্রকার জিজ্ঞাসাবাদও হইবে না, কিন্তু মাহ্বুবের যেকের না করিলে উহার হিসাব-নিকাশ হইবে। সারকথা এই যে, যতক্ষণ আমি শয়তানের উপর লা’'নত করিব, ততক্ষণ আল্লাহ্র যেকেরে সময় কাটানই উত্তম হইবে, তাহাতে খোদার দরবারে হিসাব-নিকাশ হইতে অব্যাহতি পাইব। ইহাও সম্ভব যে, এইরূপে তিনি উক্ত বুযুর্গ লোকদিগকে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।