মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৫৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া যখন রূহ্‌ কবয করিয়া লন, আমার বুঝে আসে না, ইহা আল্লাহ্‌ তা'আলার চরম অনুগ্রহ কিরূপে হইতে পারে? ইহা অপেক্ষা অধিক বিশৃস্খলা এবং লক্ষ্যহীনতা, দয়াহীনতা কি হইতে পারে? মিঞা, আপনার এমন বুদ্ধির প্রতি আফসোস! আপনি কি জানেন? প্রকৃতপক্ষে এই শিশুরাও তাহারই, তাহাদের পিতাও তাহারই। উভয়েই তাহারই স্বত্বাধীন। তাহাদের সুবিধার চিন্তা আপনি অধিক করিতে পারেন, না তিনি? তিনি তাহাদের পিতাকে যেমন লালন-পালন করিয়া এত বয়স্ক করিয়াছেন, শিশুদিগকেও প্রতিপালন করিয়া বড় করিতে পারিবেন। তুমি তাহাদের কে? মধ্যস্থলে আসিয়া হস্তক্ষেপ এবং মন্তব্য করিতেছ? কি সাংঘাতিক হঠকারিতা! মানুষ কেমন করিয়া আল্লাহ্‌ তা'আলার অমনোযোগিতা ও দয়াহীনতা প্রমাণের জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছে? অথচ সেই দরবারের নিয়ম এই যে, তাহার জন্য পূর্ণতাসূচক কোন গুণ প্রমাণ করিতেও প্রয়োগবিধির প্রতি লক্ষ্য রাখা একান্ত আবশ্যক। তাহার গুণ-গান এবং প্রশংসার ক্ষেত্রেও আদবের প্রতি লক্ষ্য রাখার জন্য খুব কড়া নির্দেশ রহিয়াছে। কোন এক বুযুর্গ বলিয়াছিলেনঃ বৃষ্টি হইতে লাগিল৷ তীব্র গরম পড়িতেছিল। মানুষ পানির জন্য ব্যাকুল ছিল। এমন সময়ে বৃষ্টি আরম্ভ হইতেই অকস্মাৎ তাহার মুখ হইতে বাহির হইল, সোব্হানাল্লাহ্‌ ! আজ কেমন উপযুক্ত সময়ে বৃষ্টি হইয়াছে। তৎক্ষণাৎ আল্লাহ্‌র দরবার হইতে ধমক আসিল, বেআদব? কোন্‌ দিন অনুপযুক্ত সময়ে বৃষ্টি হইয়াছে যে, কেবল আজই তুমি উপযুক্ত সময় দেখিলে? মোটকথা, সেই দরবারে কোন পূর্ণতা গুণারোপেও প্রয়োগবিধির জ্ঞান থাকা আবশ্যক। সত্য কথা এই যে, আমরা তো কোন প্রকারেই তাহার প্রশংসা করিতে পারি না। ইহাও তাহার অশেষ অনুগ্রহ যে, তিনি প্রশংসার নিয়মও আমাদিগকে শিখাইয়া দিয়াছেন। অন্যথায় আমাদের প্রশংসার স্বরূপ তো এই $ as el Slo Could mst Nes shai “কেহ বাদশাহর উদ্দেশে বলে, ইনি জোলা নহেন। ইহা প্রশংসা হইল না৷ কিন্তু তাহার চৈতন্য নাই৷” বন্ধুগণ ! উক্ত বুযুর্গ লোক প্রশংসাই করিয়াছিলেন। কিন্তু সংস্কার-বর্জিত বেমানান শব্দ প্রয়োগের দরুনই ধমক দেওয়া হইয়াছিল। সেই দরবারে খুব সাবধানতার সহিত পা রাখিতে হয়। বাস্তবিক, কতক শব্দ এমন আছে, যাহা প্রকাশ্যে তেমন কর্কশ মনে হয় না, কিন্তু কখনও স্থানোচিত না হওয়ার কারণে এবং কখনও সম্বোধিত জনের মর্যাদানুরূপ না হওয়ায় তাহা কেআদবী ও অশিষ্টাচারের মধ্যে গণ্য হয়। বস্তুত উক্ত বুযুর্গ লোককেও কেবল ‘আজ’ শব্দটির জন্য এমন কঠিন ধমক দেওয়া হইয়াছিল । অথচ আমাদের ধারণায় এই শব্দটির মধ্যে বেআদবীর কিছুই ছিল না। অতএব, যখন একটুখানি নিয়ম পরিবর্তনে এবং শব্দ বেমানান হওয়ার কারণে এমন ধমক দেওয়া হইল, তখন আল্লাহ্‌ তাআলার প্রতি কোন দোষারোপের জন্য যতই ধমক দেওয়া হউক, তাহা খুবই কম হইবে। কেননা, আল্লাহ্‌ তা'আলার শানে ক্রটি বাহির করা বড় অপরাধ এবং ভীষণ বেআদবী। এরূপ ক্ষেত্রে মানুষ বলিয়া ফেলে, “নিন, সামান্য একটি কথার উপর কেমন কঠিন ধমক দেওয়া হইল। এমন কি-ইবা জঘন্য কথা ছিল?” অথচ তাহারা চিন্তা করিয়া কাজ করে না। অন্যথায় তাহারা বুঝিতে পারিত যে, তাহাদের এরূপ উক্তিও মূর্খতার পরিচায়ক। কেননা, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।