মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ 234
📝 Text 📖 PDF

-পত্র ২ মাওয়ায়েযে আশ্রাফিয়া গত পরশু দিল্লীস্থিত মাদ্রাসা আবদুল ওয়াহ্‌হাবে ‘তাওহীদ’ (একত্ববাদ) সম্পর্কে বর্ণনা করিয়াছি। আল্লাহ্র অনুগ্রহে উক্ত বিষয়ে প্রয়োজনীয় পরিমাণ বিস্তারিত বর্ণিত হইয়াছে এবং গতকল্য পানিপথের মজলিসে ‘নবুওয়ত’ সম্বন্ধে যথেষ্ট বর্ণনা করিয়াছি। সুতরাং অদ্যকার ওয়াযে কেবল পুনরুথান সম্বন্ধে বর্ণনা করাই অধিক সঙ্গত মনে হয়। তাহাতে কোরআন শরীফে আল্লাহ্‌ তা'আলা যেরূপ পর্যায়ক্রমে বিষয় তিনটিকে বর্ণনা করিয়াছেন, আমার এই সফরেও বিষয় তিনটি তদ্ূপ পৰ্যায়ক্ৰমে বর্ণিত হইয়া যাইবে । এই আয়াতটি প্রকৃতপক্ষে পূর্বোক্ত পুনরুথান সম্বন্ধীয় বিষয়বস্তুর সারাংশ বটে। সুতরাং প্রথমত এই তিনটি বিষয় কোরআনের যাবতীয় মাস্আলাসমূহের মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ। অতএব, সেদিক হইতেও পুনরুখানের মাস্আলাটি গুরুত্বপূর্ণ ছিল। এতদ্তি্ন এই আয়াতটি পুনরুখান বা আখেরাতের মাস্‌আলার সারাংশ, আর সারাংশই বস্তুর মূল ও নির্যাস হইয়া থাকে। এই হিসাবে ইহা অত্যধিক প্রয়োজনীয় বলিয়া গণ্য হয়। এই কারণেই সারাংশকে প্রাণবস্তু বলা হয়। তবে প্রথমত পুনরুথানের মাস্আলাটি সঙ্গীয় মাসআলা দুইটির ন্যায় কোরআনের অন্যান্য মাস্্‌আলার প্রাণবস্তু। অতঃপর এই আয়াতটি সেই প্রাণবস্তুর সারাংশ । সুতরাং ইহা আরও অধিক প্রয়োজনীয় বা প্রাণের প্রাণবস্তু বলিয়া গণ্য হইবে। অতএব, ইহার গুরুত্ব ও প্রয়োজনীয়তা পূর্ণরূপে প্রমাণিত হইল। শ্রোতৃমণ্ডলীর উচিত গুরুত্বের প্রতি লক্ষ্য রাখিয়া গভীর মনোযোগ ও একনিষ্ঠতার সহিত এই বিষয়টিকে শ্রবণ করা এবং তদনুযায়ী আমল করা । এই বিষয়টি যদিও নিতান্ত স্পষ্ট বলিয়া প্রমাণের বা বর্ণনার মুখাপেক্ষী নহে, কিন্তু আজকাল মানুষ এই বিষয়টিকে সম্পূর্ণরূপে ভুলিয়া রহিয়াছে; সুতরাং সচেতন করিয়া দেওয়ার প্রয়োজন দেখা দিয়াছে। সাধারণত নিয়ম এই যে, প্রকাশ্য বস্তু প্রমাণের মুখাপেক্ষী নহে। তবে অসতর্ক হইয়া ভুলিয়া থাকার সময় সতর্ক করিয়া দেওয়া আবশ্যক হইয়া পড়ে। যেমন, কোন দৃষ্টিশক্তি- সম্পন্ন ব্যক্তি যদি দিবালোকে অন্ধের ন্যায় কাজ করে, তবে তাহাকে বলিয়া দেওয়া হয়, “মিয়া! দিন প্রকাশ পাইয়াছে বা সূর্য উদিত হইয়াছে।” অথচ সেই ব্যক্তি এবং সারা জগতের মানুষ অবগত আছে যে, সূৰ্য উদিত হইয়াছে এবং দিবা আলোকিত হইয়াছে। কাজেই এরূপ উক্তি অনর্থক এবং অনাবশ্যক ছিল। অথচ কেহ্‌ ইহাকে অনর্থক বলে না, এরূপ সন্বোধনের উদ্দেশ্য সূর্যোদয়ের সংবাদ প্রদান নহে, কারণ, ০৬%] ১/১ ০৭ ০51 “সূর্য নিজেই নিজের প্রমাণ” ইহার সম্বন্ধে সংবাদ দেওয়া প্রয়োজনীয়ও নহে; বরং এখানে উদ্দেশ্য এই যে, সূর্যোদয়ের সময় তোমার যেরূপ কাজ করা উচিত ছিল, তুমি তদ্রুপ করিতেছ না, ইহাতে সন্দেহ হয়, সূর্য উদিত হইয়াছে বলিয়া তুমি মনে কর না। কেননা, তুমি তদনুযায়ী কাজ কর না। সুতরাং আমি তোমাকে সতর্ক করিয়া দিতেছি যে, হুশ ঠিক করিয়া কাজ কর। কিংবা কোন ব্যক্তি স্বীয় পিতার সহিত বেআদবী করিতেছে। তখন তাহাকে বলা হয়, মিয়া! ইনি তোমার পিতা । তবে এখানে কি পিতৃত্ব সম্বন্ধে সংবাদ দেওয়া উদ্দেশ্য? কখনই নহে। কেননা, পিতৃত্ব সম্বন্ধে বক্তা অপেক্ষা সম্বোধিত ব্যক্তি অধিক অবহিত বক্তা হয়তো ২/৪ বৎসর ধরিয়া উহাদের পুত্রত্ব, পিতৃত্ব সম্বন্ধে জানিতে পারিয়াছে এবং সম্বোধিত ব্যক্তি জ্ঞান হওয়া অবধি ‘আব্বা আব্বা’ বলিয়া পয়সা চাহিয়াছে। এখানে পিতৃত্ব সম্বন্ধে সংবাদ প্রদান উদ্দেশ্য হইলে দুনিয়াবাসী তাহাকে বেওকুফ বলিয়া অভিহিত করিত। অথচ কেহই তাহাকে বেওকুফ বলে না। অতএব, বুঝা গেল, এখানে শুধু এবিষয়ে সতর্ক করিয়া দেওয়া উদ্দেশ্য যে, ইনি তোমার পিতা, পিতৃত্বের হকের প্রতি লক্ষ্য রাখা এবং তাহার মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য। তোমার বর্তমান কার্যধারা পিতৃত্বের মর্যাদার বিপরীত ; বরং www.eelm.weebly.com

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.