-পত্র আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্ - ৫৩ অতএব, দেখুন, যদিও দুনিয়াতে শান্তি লাভ করা এবং মন সন্তুষ্ট হওয়া লাভের তালিকাভুক্ত । কিন্তু তথাপি তাহা কত বড় ক্ষতিকর প্রমাণিত হইল। কেননা, ইহা. এক অতি প্রয়োজনীয় এবং মূল্যবান লাভ হইতে গাফেল করিয়! দিল। দুনিয়ার কোন পদার্থই অনর্থক নহে ঃ এইরূপে দুনিয়ার প্রত্যেক বস্তুই মূলত সুবিধা এবং লাভে পরিপূর্ণ। কোন বস্তুই নিরর্থক এবং অকারণ নহে। কিন্তু যখন উহা প্রকৃত উদ্দেশ্যের প্রতিবন্ধক হইয়া যায়, তখন এই লাভও---যাহাকে আমরা দুনিয়ার যাবতীয় ফায়দার মূলাধার মনে করিয়া রাখিয়াছি এবং খুব সম্মানের চক্ষে দেখিতেছি, এ সমুদয়কেই খেল-তামাশা বলা হইবে। অর্থাৎ, যেই আকারে আপনারা লাভ ও স্বার্থের পাছে দুনিয়া লইয়া ব্যস্ত রহিয়াছেন. এমতাবস্থায় দুনিয়া আপনাদের জন্য খেল-তামাশার অধিক কিছুই নহে। যদিচ মূলত উহাতে বন্ধ সুবিধা এবং লাভও রহিয়াছে: কিন্তু সেই লাভ এমন বিশেষ কিছু নহে, যাহাতে মগ্ন হইয়া আখেরাতের লাভ এবং স্বার্থ ভুলিয়া থাকিতে পারেন। সারকথা এই যে, প্রকৃতপক্ষে যে সমস্ত সুযোগ-সুবিধা এবং লাভের জন্য দুনিয়ার যাবতীয় বস্তু সৃষ্ট হইয়াছে, এ সমুদয় লাভ-স্বার্থের পরিপ্রেক্ষিতে বলা হইয়াছে, দুনিয়ার কোন বস্তুই নিরর্থক এবং উদ্দেশ্যবিহীন নহে। কিন্তু প্রবৃত্তির বশীভূত লোকেরা যে সমস্ত মনগড়া লাভ-স্বার্থ ও উদ্দেশ্য স্থির করিয়া লইয়াছে, অথচ তাহা বাস্তবিকপক্ষে ক্ষতিকর, তৎসমুদয়ের প্রতি লক্ষ্য করিয়া বলা হইয়াছে, দুনিয়ার যাবতীয় বস্তু খেল-তামাশা। যাহাহউক, দুনিয়া যদি আখেরাতের প্রতি অমনোযোগিতা ও বিরাগের কারণ হয়, তবে দুনিয়া খেল-তামাশা ছাড়া আর কিছুই নহে। যেমন, ইহার বিপরীতপক্ষে ' বলা হইয়াছে 5154 45531 5131 ৩13 অর্থাৎ, একদিকে দুনিয়াকে বলিয়াছেন খেল-তামাশা, অপর দিকে আখেরাতকে বলিয়াছেন জীবন। কেননা, পরিণাম ফলের বিবেচনায় খেল-তামাশা মৃত্যুর সমতুল্য। বস্তুত ফলের মৃত্যু মূলের মৃত্যুর পরিচায়ক । পক্ষান্তরে আখেরাতকে জীবিত বলা হইয়াছে, উহার ফল চিরস্থায়ী ও চিরঞ্জীব। আর ফলের জীবন মূলের জীবনের পরিচায়ক সুতরাং আখেরাত নিজেও জীবিত। বাস্তবিকপক্ষে দুনিয়ার লাভ- স্বার্থসমূহ অস্থায়ী এবং মৃতই বটে। অতএব, আমরা জীবিত লাভ-স্বার্থ ছাড়িয়া মৃত ফায়দা নিয়া কি করিব ? উপকারী বস্তুকে ছাড়িয়া নিরর্থক বস্তুর পাছে লাগা বোকামি বই আর কি? এই জন্যই সম্মুখের দিকে বলিতেছেন, ১১৯৬১ 1}5 “আহা! ইহারা যদি নিজেদের ধর্মীয় লাভ-স্বার্থ অনুভব করিতে পারিত, দুনিয়াবী ক্ষতি জানিতে পারিত এবং দুনিয়া ও তৎসংশ্লিষ্ট সমস্ত কিছুকে ক্ষতিকর এবং আখেরাত ও তৎ্সম্পর্কিত সবকিছুকে হিতকর ও শানস্তিদায়ক মনে করিত!” এখানে |, অব্যয়টি ব্যবহৃত হইয়াছে, যাহা কখনও কখনও আকাঙ্ক্ষার অর্থেও আসে। এস্থলে আকাঙ্ক্ষার অর্থেই ব্যবহৃত হইয়াছে। ইহাতে চরম পর্যায়ের দয়া ও অনুগ্রহ প্রকাশ পাইতেছে। যেমন, কোন স্মেহময় পিতা নিজ পুত্রের সহিত স্সেহসূচক কথাবার্তা বলিয়া থাকেন। স্মেহপরবশ হইয়া পুত্রের সহিত নিজেও তোত্লা সাজেন। উপমা নহে, এইরূপে খোদা তা'আলার সত্তার পক্ষে কোন বিষয়ের আকাঙ্ক্ষী হওয়া অসম্ভব এবং তাহার প্রবল প্রতাপ ও অপার মহিমার বিপরীত কেননা, আকাঙ্ক্ষা এমন বস্তুরই করা হয়, যাহা সাধারণত লাভ কর! যায় না এবং উহার প্রয়োজনও আছে। অথচ খোদা তা'আলা মহাশক্তিমান ও চিরস্থায়ী, যাবতীয় বস্তুর মালিক। তাহার জন্য দূর্লভ কিছুই নহে। দ্বিতীয়ত, তিনি কোনকিছু লাভ করার মুখাপেক্ষীও নহেন। তবে তিনি আকাঙ্ক্ষা করিবেন কেন? কিন্তু এতদসত্ত্বেও স্বীয় বান্দাগণের মনসস্তষ্টির উদ্দেশ্যে তাহাদের রুচি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।