-পত্র ৫০ মাওয়ায়েযে আশ্রাফিয়া অতি নিন্নশ্রেণীর দরিদ্র কিংবা সাধারণ লোকও কোরআন শরীফ তেলাওয়াত করিলে তথা হইতে উঠিতে ইচ্ছা হয় না। বাস্তবিকপক্ষে তেলাওয়াতের হক তাহারাই আদায় করিয়া থাকে। বিবি ফাতেমা নান্নী এক অন্ধ ও বৃদ্ধা রমণী মক্কা শরীফের বাবে ওমরায় বসিয়৷ সর্বদা কোরআন শরীফ তেলাওয়াত করিতেন। বাস্তবিক তাহার তেলাওয়াতে এক আশ্চর্য মজা পাওয়া যাইত। সকল সময়ে তথায় শ্রোতৃমণুলীর ভিড় লাগিয়া থাকিত। বন্ধুগণ! মজা শুধু আরববাসীর পড়াতেই সীমাবদ্ধ নহে। আল্লাহৃওয়ালা লোক যেখানেরই হউক না কেন, তাহার তেলাওয়াতে অবশ্যই এক বিচিত্র স্বাদ পাওয়া যায়। মীরাঠের সড়ক পার্শ্বে এক মসজিদে জনৈক হাফেয ছাহেব তারাবীহ্র নামায পড়াইতেন। সড়কের সমস্ত যাতায়াতকারী, এমন কি ইংরেজরাও দাড়াইয়া তাহার কোরআন শরীফ শুনিত। তাজাল্লীর প্রভাব ইহার চেয়ে অধিক আর কি হইবে? বিশ্বাসী না হইয়া নির্বিকার চিত্ত হইলেও মনকে মহাশক্তির সহিত নিজের দিকে আকর্ষণ করিতে থাকে। সে মু'মেনই হউক বা কাফেরই হযরত আবুবকর (রাঃ) মকঙ্ধায় অবস্থানের জন্য কাফেরেরা এই শর্তারোপ করিয়াছিল যে, তিনি কালামে মজীদ শব্দ করিয়া পড়িতে পারিবেন না। কাফেরদের নারীদের উপর ইহার খুব প্রভাব পড়িয়া থাকে। খোদার মহিমা, মূর্খ এবং হীন প্রকৃতির কাফের নারীর উপরও কালামে মজীদ নিজের প্রভাব বিস্তার করিত। অনেক মানুষ শুধু কোরআন শুনিয়াই ঈমান আনয়ন করিয়াছিল। ফলকথা, কোরআন আল্লাহ্র তাজাল্লী। তৎকালে আমরা তদুপযোগী ছিলাম বলিয়া তিনি কালামের মাধ্যমে আমাদিগকে নিজের জ্যোতি দেখাইয়াছিলেন। এখন হয়তো তিনি বলিতেছেন? es Ds OS 03 Dl Le O23 SA Bf 13 Bon uF Me SS Lm IS “ফুলের পাতায় সুগন্ধ লুক্কায়িত থাকার ন্যায় আমি কালামের আবরণে লুক্কায়িত রহিয়াছি; আমার দর্শনকারী আমাকে কালামের দর্পণে দর্শন করিতে পারে।” এই কবিতাটি শাহ্্যাদী যেবুন্নেসার । এই কবিতাটি সম্বন্ধে একটি কাহিনী আছে। ইরানের বাদশাহ্ কবি না হইলেও হঠাৎ অনিচ্ছাক্তমে 4৮১% ০৯১ 45 = 3১1১5 এই পদটি তাহার মুখে আসিয়া পড়িয়াছিল। বাদশাহ্ ইরানের কবিদিগকে ইহার দ্বিতীয় পদ যোগ করিতে অনুরোধ করিলেন। কেহই তাহা পারিল না। তিনি হিন্দুস্তানের বাদশাহূর নিকট লিখিলেন যে, তথাকার কবিদের ইহার দ্বিতীয় পদ সংযোগের অনুরোধ করা হউক । শাহ্যাদী যেবুরনেসা বড় কবি ছিলেন। তিনি ইহা জানিতে পারিয়া চিন্তা করিতে লাগিলেন। একদিন ঘটনাক্রমে প্রাতঃকালে তিনি চোখে সুরমা লাগাইতেছিলেন। কিছু সুরমা চোখের ভিতর প্রবেশ করিতেই সুরমামিশ্রিত এক বিন্দু চোখের পানি টপ্কাইয়া আয়নার উপর পড়িল। তৎক্ষণাৎ উক্ত কবিতার পদের দিকে তাহার মন ধাবিত হইল এবং তিনি Al aap OED LS Ra 2s 3 PSS Gl “রূপসী রমণীর সুরমাময় চক্ষু হইতে নির্ঝবরিত সুরমামিশ্রিত অঞ্রুবিন্দু ব্যতীত সাদা-কাল মিশ্রিত রং-এর মোতি কে দেখিয়াছে?” তিনি হিন্দুপ্তানের বাদশাহ্কে খবর দিলেন; “শাহে ইরানকে লিখিয়া দিন-_তাহার কবিতার দ্বিতীয় পদ পাওয়া গিয়াছে।” ইরানে ইহা পৌঁছিলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।