-পত্র আদ্দুনিয়া ওয়াল্ আখেরাহ্ ৪৭ আর কোরআনের পর্যায়ভুক্ত কালামে লফযীকে আল্লাহ্র বাণী বলা জায়েয। এই দৃষ্টান্তের সাহায্যে ইহাও জানা যাইবে যে, সর্বসাধারণের দৃষ্টিপথে বিস্তৃত সূর্য-কিরণ অধিক তীব্র । সূর্যের খাছ কিরণ যেমন আমরা বর্দাশত করিতে পারি না, তদ্বূপ আল্লাহ্র কালামের জ্যোতি বিকিরণেও কালামে লফযীর তাজাল্লী আমরা বরদাশ্ত করিতে পারি না। ইহার কারণ আমাদের সামর্থ্যের দুর্বলতা এই কারণেই মূসা (আঃ)-এর প্রতি কালামে লফযীর তাজাল্লী হওয়ার পরেও যখন তিনি আরও অধিক তাজাল্লীর দরখাস্ত করিলেন, তখন জবাব আসিলঃ 5:53 ৬! অর্থাৎ, তুমি আমাকে কখনও দেখিতে পারিবে না। অর্থাৎ, দর্শনীয় হওয়ার যোগ্যতা আমার মধ্যে পূর্ণমাত্রায়ই বিদ্যমান। কোন বস্তুই আমাকে দেখার প্রতিবন্ধক হইতে পারে না। কিন্তু তোমার মধ্যে আমাকে দেখার যোগ্যতা নাই। কেননা, আমি খালেছ নূর। আর তোমার দেহ্ মলিন পদার্থের সহিত মিত্রিত। উহা আমার নূর বরদাশত করিতে অক্ষম | তিনি যেন ইহাই বলিয়া দিলেন যে, তোমার মধ্যে এমন যোগ্যতাই নাই যে, আমাকে দেখার পর সুস্থ ও নিরাপদ থাকিতে পার। যদ্যপি ইহজগতে আল্লাহ্ তা‘'আলাকে দেখার যোগ্যতা না থাকার কথা সকলকেই পরিষ্কারভাবে বলিতেছিলেন এবং উহা শ্রবণের পর প্রত্যেক মু'মেনের মনে নিজের অযোগ্যতা সম্বন্ধে পূর্ণ বিশ্বাস হওয়া অনিবার্য । হযরত মূসা (আঃ)-এর মনে নিজের যোগ্যতার বিশ্বাস হওয়ার কোন প্রশ্নই উঠে না। কিন্তু মূসা আলাইহিস্ সালাম ‘আশেক’ ছিলেন। সুতরাং আকীদার পরিপ্রেক্ষিতে যদিও তিনি নিজের অযোগ্যতায় বিশ্বাস করিতেন, কিন্তু দর্শনলাভের আগ্রহ সীমা ছাড়াইয়া গিয়াছিল, ইহার তীব্রতা তখনও হাস পাইয়াছিল না। কাজেই আল্লাহ্ তা'আলা নিজেই মূসা (আঃ)-এর অবস্থার প্রতি লক্ষ্য করিয়া বলিতেছেন? যদি এখনও তোমার মনে আমাকে দেখার আগ্রহ থাকে, তবে £31 954) ০৷ 5851 “তুমি এই পাহাড়ের দিকে দৃষ্টি নিবদ্ধ কর।” যদি পাহাড় স্থির থাকিতে পারে এবং আমার তাজাল্লী বরদাশ্ত করিতে পারে, তবে তোমাকেও বঞ্চিত করা হইবে না। ফলত ২3 £১5 ৮5 ১ যখন আল্লাহ্ তা'আলা পাহাড়ের উপর নিজের নূর প্রকাশ করিলেন, পাহাড় খণ্ড খণ্ড হইয়া গেল, মূসা (আঃ) সংজ্ঞাহীন হইয়া পড়িলেন এবং নিজের অযোগ্যতা সম্বন্ধে পূর্ণ বিশ্বাস জন্মিল। নিজের অযোগ্যতা নিজ চক্ষেই দেখিতে পাইলেন, পাহাড় এত দৃঢ় এবং বিরাট পদার্থ হওয়া সত্বেও যখন তাজাল্লী বরদাশ্ত করিতে পারিল না, তখন আমি কি বরদাশ্ত করিব? যদি প্রশ্ন করা হয়, মূসা (আঃ)-এর সহিত পাহাড়ের কি সম্পর্ক ? মূসা (আঃ) পূর্ণাঙ্গ (কামেল) মানুষ, নবী এবং কালীমুল্লাহ্ ! আর পাহাড় নির্জীব পদার্থ। সুতরাং 55195 3345 65 $8 “পাহাড় যদি নিজের স্থানে নিরাপদে বহাল থাকে, তবে তুমিও আমাকে দেখিতে পাইবে” এই বাক্যে পাহাড়ের স্থির থাকার উপর মুসা (আঃ)-এর দেখাকে অনুমান করা হইয়াছে। এই অনুমানের তাৎপর্য বোধগম্য হইতেছে না। হয়তো মূসা (আঃ) স্বীয় আধ্যাত্মিক শক্তিবলে তাজাল্লী বরদাশ্ত করিতে পারিতেন। তবে উত্তর এই হইবে যে, মূসা (আঃ) স্বীয় আধ্যাত্মিক শক্তিবলে যে তাজাল্লী পাহাড়ের চেয়ে অধিক বরদাশ্ত করিতে পারিতেন, তাহা তো তাহাকে পূর্বেও দেখান হইয়াছে। অর্থাৎ, অন্তরের কিংবা রূহের মধ্যে আল্লাহ্র তাজাল্লী তো তিনি পূর্বেও দেখিতে পাইতেন। কিন্তু এখন তিনি স্বচক্ষে দেখিবার দরখাস্ত করিয়াছিলেন। দর্শনেন্দ্রিয়ের দ্বারা দর্শকদের দর্শন করা আর রাহের মধ্যে তাজাল্লী অনুভব করা এক নহে। চক্ষে দেখার জন্য চক্ষুর উপরই আল্লাহ্র তাজাল্লী প্রতিভাত হইতে হইবে। কিন্তু চক্ষু দেহের একটি ক্ষুদ্র, দুর্বল ও কোমল www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।