-পত্র ৪৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া বলিয়া থাকেন, কিন্তু স্বর ও শব্দবিশিষ্ট হওয়া তাজাল্লী হওয়ার পরিপন্থী নহে। কেননা, খোদার কালাম ‘কালামে লফ্যী’ হইলেও আমাদের কালামে লফ্যীর ন্যায় নহে। আমাদের সহিত আমাদের কালামে লফযীর যদিও এক খাছ সম্পর্ক রহিয়াছে, তথাপি উচ্চারিত হওয়ার পরেই উহা আমাদের সত্তা হইতে বিছিন্ন হইয়া যায়। কেননা, জিহ্বার সহিত ইহার উৎপত্তিস্থলগুলির কোনই সম্পর্ক থাকে না। কিন্তু আল্লাহ্ তা'আলার সত্তার সহিত তাহার কালামে লফযীর সম্পর্ক এরূপ নহে। যদিও দাৰ্শনিকগণ ইহাকে কালামে লফ্যী নাম দিয়াছেন, তথাপি আল্লাহ্র কালামে লফ্যীকে আমাদের কালামে লফ্যীর উপর অনুমান করা ভুল-__যদিও আল্লাহ্র সত্তা বা গুণের কোন যথার্থ দৃষ্টান্ত দেওয়া সম্ভব নহে। যেমন, আরেফ রূমী বলেনঃ l 2 Ley Pr SA 2 JE - 2 is JE Ag Sl nel ১ “আল্লাহ্ তা'আলার সত্তা ধারণাও করা যায় না, অনুমানও করা যায় না, শব্দ এবং ভাষা দ্বারাও সহজবোধ্য করার জন্য আমি উভয় কালামে লফ্যীর পার্থক্যের একটি দৃষ্টান্ত বর্ণনা কর্রিতেছি। কেননা, দৃষ্টান্ত ভিন্ন পার্থক্য পরিষ্কার বুঝা যাইবে না। যেমন, মওলানা বলিয়াছেন $ Suis Bl SB Ses A SiS AIFS Y SS oui অর্থাৎ, যদিও প্রদত্ত দৃষ্টান্তের আল্লাহ্ তা'আলার সহিত কোনই সামঞ্জস্য হইতে পারে না; বরং দুনিয়াতে এমন কোন পদার্থই নাই খোদা তা'আলার সহিত যাহার পূর্ণ অথবা কোনরূপ বাস্তব সামঞ্জস্য থাকিতে পারে, কিন্ত দৃষ্টান্ত ব্যতীত তৃপ্তি হয় না। সুতরাং সর্বসাধারণকে বুঝাইবার জন্য এবং মনের সন্দেহ দূর করার নিমিত্ত উক্ত পার্থক্যের এরূপ দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। মনে করুন, এক হইল সূর্য আর এক হইল উহার কিরণ-_যাহা সূর্যের সহিত সংশ্লিষ্ট । আর উহার দীর্ঘাকৃতি কিরণশিখা, যাহা দূর-দুরান্ত পর্যন্ত ছড়াইয়া পড়ে। অপর দিকে একখানি আয়না। প্রথমত উহার উপর সূর্যের কিরণশিখা পতিত হয়। অপর দিকে যমীন--যাহার উপর আয়নায় প্রতিফলিত দীর্ঘাকৃতি কিরণ-শিখা আয়না হইতে আসিয়া যমীনের উপর পড়ে। আল্লাহ্ তা'আলার সত্তা যেন সূর্য এবং তাহার কালামে নফ্সী অর্থাৎ, তাহার কথা তাহার নিরবচ্ছিন্ন গুণাবলীর অন্যতম--যাহা তাহার অবিকল সত্তাও নহে, তাহার সত্তার বিপরীত অন্য কিছুও নহে। এই কালামে নফ্সী সূর্যের আলোর ন্যায়, আর কালামে লফযী (স্বর ও শব্দ সমন্বয়ে গঠিত কালাম) সূর্যের সেই কিরণ-শিখার ন্যায়, যাহা সূর্যের গোলক হইতে নির্গত হইয়া দূর-দূরাস্ত পর্যন্ত ছড়াইয়া পড়ে। আর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হৃদয় আয়না সমতুল্য ; আর আমরা যমীনের ন্যায়। এই দৃষ্টান্ত বর্ণনার উদ্দেশ্য পূর্ণরূপে সন্দেহ দূর করা এবং আমাদের ‘কালামে লফযী’ বলিলে সাধারণত যাহা বুঝি, আল্লাহ্ তা'আলার কালামে লফযীকেও সামঞ্জস্য ব্যতীত যেন তেমনই মনে করা হয়। সঙ্গে সঙ্গে উভয় কালামে লফযীর পাৰ্থক্যও পরিষ্কার হইয়া যায়। যদি কেহ প্রশ্ন করে যে, দার্শনিকরা তো আল্লাহ্র কালামে লফযীকে সৃষ্ট ও অস্থায়ী পদার্থ বলিয়াছে। অতএব, আল্লাহ্র কালামে লফযী ও আমাদের কালামে লফযীতে পার্থক্য যথাযথভাবে জানার উপায় নাই। তবে পার্থক্যের লক্ষণ এই যে, আমাদের কালামে লফযীকে আল্লাহ্র কালাম বলা জায়েয নহে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।