মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র জাদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ৪৩ পা দাবাইতে লাগিল। কালেক্টর সাহেব নিষেধ করিলেন এবং বলিলেন ঃ মতলব কি? তাই বল। কিন্ত সে ছাড়িল না, দাবাইতেই রহিল। অবশেষে যখন তিনি বহুবার নিষেধ করিলেন এবং বার বার মতলব জিজ্ঞাসা করিলেন, তখন সে বলিল £ আমি আপনার নিকট একটা কথা জিজ্ঞাসা করি, “মউরূসী’ কাহাকে বলে? তিনি বলিলেন ঃ “কোন পাটওয়ারীর নিকট জিজ্ঞাসা কর।” সে বলিল £ ‘না, আমি আপনার কাছেই জিজ্ঞাসা করিতেছি।' কেহ এরূপ বলে, কেহ ওরূপ বলে, তাহাতে আমার তৃপ্তি হয় না। কালেক্টর বলিলেন? ১২ (বার) বৎসরের দখলী স্বত্বকে ‘মউরূসী’ বলে। “মউরূসী' হক জন্মিলে জমিদার কোন কৃষককে উচ্ছেদ করিয়া অপর কৃষক বসাইতে পারে না। সে বলিল ঃ তবে তো সর্বনাশ । ‘শামেলী’ তহসীলে আপনার তহ্‌সীলদার এগার বৎসর কাটাইয়া দিয়াছে। আর এক বৎসর অতীত হইলেই তো উক্ত তহ্‌সীল তাহার মউরূসী স্বত্ব হইয়া পড়িবে। অতঃপর আপনার বাবাও তাহাকে তাডাইতে পারিবে না, আমার বাবাও না। মোটকথা, সে এমন মজার সহিত ব্যক্ত করিল যে, কালেক্টর সাহেব তাহার উদ্দেশ্য বুঝিয়া ফেলিলেন। এই ব্যক্তি উক্ত তহ্‌সীলদারের বিরুদ্ধে অভিযোগ করিতেছে। তিনি অবস্থা অনুসন্ধান কক্গি্মা উক্ত তহ্‌সীলদারকে সেই তহ্‌সীল হইতে বদলী করিয়া দিলেন। দেখুন, দুনিয়ার কোন হাকীম স্বেচ্ছায় নিজ পদে স্থায়ী থাকিতে পারে না; বরং উধ্বতন কর্তৃপক্ষ তাহাকে বদলী বা বরখাস্ত করিয়া দিতে পারে। তহসীল তো অতি নিন্নপ্তরের অফিস, তাহাতেও কাহারও চিরস্থায়ী স্বত্ব হইতে পারে না। অথচ বেহেশ্ত যাবতীয় নেয়ামতের সেরা। যাহার প্রতিশ্রর্ণততে মুমেনের অন্তর প্রফুল্ল হয়, শরীরে শক্তি আসে, এমন বড় নেয়ামতের উপর আমাদের চিরস্থায়ী স্বত্ব হইয়া যাইবে। স্বয়ং আল্লাহ্‌ তা'আলাও (নাউযুবিল্লাহ) উহা হইতে বঞ্চিত করিতে পারিবেন না। কেমন বিস্ময়ের কথা। সুতরাং মানুষের জন্য পারলৌকিক স্থায়িত্ব সাব্যস্ত থাকিলেও তাহা কখনও আল্লাহ্‌ তা'আলার স্থায়িত্বের সমকক্ষ নহে; বরং উভয় স্থায়িত্বের মধ্যে প্রকারভেদ রহিয়াছে। অতএব, এই শিরক হইতে মানুষকে রক্ষা করার জন্য “তোমার প্রভুর ইচ্ছাধীন” সংযোগ করা হইয়াছে। অতএব, দেখুন, স্থায়িত্ব আল্লাহ্র গুণাবলীর মধ্যে একটি গুণ, মানুষও এক অর্থে এই গুণের অধিকারী। তথাপি উভয় স্থায়িত্বের মধ্যে এমন পার্থক্য বিদ্যমান রহিয়াছে যে, তাহাতে একটি অপরটি হইতে পৃথক হইয়া পড়ে। অর্থাৎ, মানুষের স্থায়িত্ব ক্রটিপূর্ণ। যখন উভয় গুণের মধ্যে এরূপ পার্থক্য বিদ্যমান, তখন মানবের গুণ উপলব্ধি করিলে তাহাতে আল্লাহ্‌ তা'আলার গুণের উপলব্ধি অনিবার্য হয় না। দুনিয়াতেও না, আখেরাতেও না। কোন জগতেই আল্লাহ্‌ তা'আলার সত্তার এবং গুণাবলীর তথ্য উপলব্ধি করা সম্ভব নহে। বিবেকানুযায়ীও অসম্ভব এবং দলিল অনুযায়ীও নিষিদ্ধ৷ সর্বকালের জ্ঞানী এবং দার্শনিকগণ ইহাতে একমত হইয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলার সত্তার তথ্য অবগত হওয়া বিবেকানুযায়ী অসম্ভব । কিতাবী দলিল হাদীস শরীফেও বর্ণিত আছে যে,[পরলোকের সর্বশ্রেষ্ঠ নেয়ামত এবং সর্বোত্তম পুরস্কার আল্লাহ্‌ তা'আলার দীদার। সেদিন সেই মহান সত্তার জ্যোতির্ময় চেহারা হইতে সং সাল সথা ও বাধা ততিয় যাই এবং পিপাসাতুরগণ দীদার লাভ করিয়া তৃপ্ত হইবে। Lois as J => 42১ 2s oe ‘কিবরিয়া’ অর্থাৎ, শ্রেষ্ঠত্ববোধের পর্দা নামক একটি পর্দা তখনও অবশিষ্ট থাকিবে। EE আশা নাই। কেননা, অনাদি-অনস্ত সত্তার রহস্যই সেখানে। অনাদি-অনস্ত সত্তা কখনও হৃদয়ঙ্গম হইতে পারে না। এই কারণেই আমি বলিয়াছি, সেই পর্দা উঠিবেও না, উঠিবার আশাও নাই তাহার এই অনাদি-অনস্ত গুণই বিশিষ্টতম গুণ! এই গুণ তিনি ছাড়া অন্য কাহারও নাই। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।