-পত্র 8২ মাওয়ায়েযে আশ্রাফিয়া “কিন্তু তোমার প্রভুর ইচ্ছাধীন” বাক্যে বুঝা যায়, তাহাদের অনন্তকাল অবস্থান নিশ্চিত নহে। কেননা, উক্ত বাক্যে দেখা যায়, আল্লাহ্ যখন ইচ্ছা তাহাদিগকে বাহির করিয়া দিতে পারেন। অনস্তকালের জন্য ওয়াদা নাই। ইহাতে বেহেশ্তীদের সাহস ভাঙ্গিয়া যাইবে। তাহারা ভাবিবে, আমাদের যাবতীয় চেষ্টা ও পরিশ্রমের মূলে ছিল অনন্তকাল বেহেশ্তে অবস্থানের আকাঙ্ক্ষা এই অনন্ত সুখের জন্যই দুনিয়ার যাবতীয় নেয়ামত পরিত্যাগ করিয়াছি। এই অনন্ত সুখ ভোগই ছিল আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র। দুর্ভাগ্যবশত সেই অনন্ত সন্দিগ্ধ হইয়া গেল এবং দোযখীদের আশা-আকাঙ্ক্ষার কলি ফুটিয়া উঠিল। তাহারা ভাবিবে, দোযখের অনন্ত শাস্তির কথা শুনিয়া দুনিয়ার সমস্ত স্বাদই তিক্ত হইয়া উঠিতেছিল। চল, এখন সেই আশঙ্কা হইতে নিশ্চিন্ত হইলাম। ইহার উত্তর এই--স্থায়িত্ব অনস্তকালই থাকিবে। কিন্তু আল্লাহ্ তা'আলা উহার বিপরীত ইচ্ছা করিলে অনস্ত থাকিবে না। তবে যেহেতু বহু দলিল দ্বারা প্রমাণিত আছে যে, আল্লাহ্ তা'আলা কখনও মুমেনকে বেহেশ্ত হইতে এবং কাফেরকে দোযখ হইতে বাহির করিবেন না, কাজেই অনন্ত স্থায়িত্বের কোন ব্যাঘাত ঘটিবে না। সুতরাং অনস্ত স্থায়িত্ব সম্বন্ধে কোন আশঙ্কা রহিল না। তবে একটি প্রশ্ন এই থাকিয়া যায় যে, (4; ॥£৬ ু।) বাক্য সংযোগ করা সত্বেও যখন “চিরস্থায়ী থাকিবে” (৫১ 54/4) বাক্যে বর্ণিত অনন্ত স্থায়িত্বের কোন ব্যাঘাত ঘটিল না, তবে ইহা সংযোগ করার সার্থকতা কি? সার্থকতা এই যে, ইহাতে আল্লাহ্র স্থায়িত্বের এবং মানবের স্থায়িত্বের প্রভেদ স্পষ্ট হইয়া গেল। এখন আর কোন সাধারণ মানুষও কল্পনা করিতে পারিবে না যে, বেহেশ্তে প্রবেশের পরে আমরা তোৌ স্থায়িত্বের সাটিফিকেট পাইয়া গিয়াছি। তবে আমরা যে স্থায়িত্ব হইতে নীচে ছিলাম, আল্লাহ তা'আলাই দয়া করিয়া আমাদিগকে নিজের স্থায়িত্বের স্তরে উন্নীত করিয়া নিয়াছেন। ফলত আজ খোদার ও আমাদের ব্যবধান দূরীভূত হইয়া গেল। আমরাও তাহার ন্যায় .স্থায়িত্বে স্বত্ববান হইয়া গেলাম। এরূপ 'কল্পনা ‘শির্ক’, ইহাতে কোন সন্দেহ নাই। অতএব, এই শ্রেণীর শিরকজনক কল্পনার হাত হইতে মানুষকে রক্ষা করার জন্য খোদার উপর ন্যস্ত হওয়া ( 4; ॥.১৬ খ। ) কথাটি যোগ করিয়া দিয়াছেন। অর্থাৎ, তোমরা চিরস্থায়ী হইবে (15 {১5 ১) বাক্যের মর্মানুযায়ী নিজেদের পারলৌকিক স্থায়িত্বের জন্য এরূপ গর্ব করিও না যে, তোমরা আল্লাহ্ তা'আলার সমকক্ষ হইয়া গেলে, অনন্ত স্থায়িত্ব যদিচ এখন তোমাদের ভাগ্যেও আসিয়াছে, কিন্তু তোমাদের স্থায়িত্ব আমার ইচ্ছার উপর নির্ভরশীল। যতদিন ইচ্ছা স্থায়িত্বের উপর রাখিব। আবার যখন ইচ্ছা কানে ধরিয়া বাহির করিয়া দিব। অবশ্য বাহির করিব না ইহাও সত্য, কিন্তু আমার ইচ্ছাধীন অবশ্যই থাকিবে। পক্ষান্তরে আমার স্থায়িত্ব কাহারও ইচ্ছাধীন নহে। আমার সত্তায় প্রতিষ্ঠিত, কাহারও ইচ্ছার মুখাপেক্ষী নহে। এই স্থায়িত্ব লোপ পাওয়ার কোন সম্ভাবনা নাই। হযরত শাহ্ আবদুল কাদের (রঃ) এই আয়াতের তাফ্সীরে অতি সহজ কথায় এই মর্মের প্রতি ইঙ্গিত করিয়াছেন ঃ 5 ১৬ ৷ বাক্যটি দ্বারা এতটুকু বুঝান উদ্দেশ্য যে, এই স্থায়িত্ব আল্লাহ্ তা'আলার ইচ্ছাধীন। আল্লাহ্ এবং মানুষের গুণাবলীর মধ্যে মূল পার্থক্য ইহাই, যাহা ইতিপূর্বে বৰ্ণিত হইয়াছে। মানুষের পারলৌকিক স্থায়িত্ব প্রসঙ্গে একটি কাহিনী মনে পড়িল। কোন একজন গ্রাম্য লোক কালেক্টরের দরবারে যাইয়া খুব আদবের সহিত সালাম করিল এবং অতি বিনয়ের সহিত তাহার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।