মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ আদদুনিয়া ওয়াল আখেরাহ্‌ ৩৯ সম্বন্ধে অজ্ঞ রহিয়াছি; বরং সর্বক্ষণ আমাদের নিকটে অবস্থিত অনেক সাধারণ বস্তু সম্বন্ধেও আমরা অনবগত ৷ উহা জানিতে পারিলে বিস্মিত হইয়া বলি, এমন সাধারণ বিষয় সন্বন্ধে আমরা এতদিন অজ্ঞ ছিলাম। অতএব, আমরা এক পবিত্র, অবোধ্য, অদৃশ্য এবং অনন্ত গুণের অধিকারী সত্তা সম্বন্ধে অজ্ঞ থাকিলে আমাদের মর্যাদায় এমন কি বিশ্রী দাগ লাগিয়া যাইবে? দুঃখের বিষয় ! এমন সাধারণ বিষয়ে অজ্ঞ থাকা লত্ববেও আমাদের সম্রমের কোন হানি হইল না। অথচ এমন মহামহিমান্বিত ও প্ৰতাপশালী সত্তার তথ্য অবগত না হওয়ার কারণে যেন আমাদের যোগ্যতায় দাগ লাগিয়া যায়। আমরা তো কোন্‌ ছার ; আমাদের অস্তিত্বইবা কি? এই ময়দানে অনেক মহান খোদাতসত্তববিদ_-যাহারা আজীবন তত্ত্বজ্ঞান অনুসন্ধানে আল্লাহ্‌ পাকের রহস্য ও মা’রেফাত সম্বন্ধীয় গবেষণায় মশ্গুল রহিয়াছেন, তাহাদের জীবনের একটি মুহূর্তও মা'রেফাত চর্চা ছাড়া অতীত হয় নাই। তাহাদের অবস্থা সন্বন্ধে শেখ সাদী (রঃ) বলিতেছেন? Sus 4S Bl saws Al A - dl ABUL Ol 19S “ {452 ৩ এর দরবারের প্রতি দূর-দূরাস্ত হইতে দৃষ্টিনিক্ষেপকারিগণ তৎসম্বন্ধীয় জ্ঞান হইতে বঞ্চিত থাকে না।” এইরূপে মা’রেফাত তত্ববিদ শীরাযীও বলিতেছেন? Dela Sm Sw JL iad 2S _ 22 IL pls I SL AS ICE ic “আন্ক্কাকে কেহ কখনও শিকার করিতে পারে না। জাল পাতিলে কোন লাভ নাই। এই ক্ষেত্রে সর্বদা বায়ু ছাড়া আর কিছুই তাহার ভাগ্যে নাই।” এখানে ‘আন্ক্কা’ বলিয়া আল্লাহ্‌ তা'আলার সত্তার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। কবি বলিতেছেন £ “খোদার সত্তার তথ্য অবগত হওয়ার জন্য আকলের জাল পাতিও না। এখানে বায়ু ছাড়া জালে আর কিছু আসিবে না।” মাওলানা রূমী (রঃ) বলেনঃ sl ors sb KEEL SN Iso “আল্লাহ্‌ তা'আলার সত্তা হৃদয়ঙ্গম করা সম্ভব নহে।” অর্থাৎ, খোদা তা'আলার মত কোন সত্তার পদার্থ ধ্যান করাও অসম্ভব। কেননা, তুলনীয় পদার্থ ধ্যান করিতে না পারিলে তুল্য পদার্থের ধ্যান করা যায় না। যেহেতু তুল্য বস্তুর উপলব্ধির জন্য শর্ত হইল-_উভয় বস্তু অন্তরে মূর্ত হওয়া ; অথচ তুলনীয় অর্থাৎ, আল্লাহ্‌ পাকের সত্তা উপলব্ধি করা এবং মূর্ত হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব । সুতরাং তাহার তুল্য কোন পদার্থের ধ্যান করাও সম্ভব নহে। আল্লাহ্‌ তা'আলার যথার্থতা ইহজগতে তো দূরের কথা, আখেরাতেও অবগত হওয়া সম্ভব হইবে না। কেবুল্‌ দর্শন লাভ হুইবে মাত্র । অতএব, সমস্ত তথ্য অবগত হওয়ার জগৎ আখেরাতেও যখন তাহার তথ্য জানা যাইবে না, তখন ইহজগতে কেমন করিয়া তাহা জানার আশা করা যাইতে পারে? এই মাস্আলায় সমস্ত জ্ঞানী এবং মা’রেফাততত্্ববিদগণ একমত আল্লাহ্‌ তা'আলার এল্ম, কুদরত প্রভৃতি গুণের ন্যায় যে সমস্ত গুণাবলী আল্লাহ্‌ তা'আলা ও মানবের মধ্যে বাহ্যদ্ৃষ্টিতে ব্যাপক রহিয়াছে--তাহাতে কেহ এরূপ ধোকায় পতিত হওয়া উচিত নহে যে, মানুষের মধ্যে এসমস্ত গুণাবলীর তথ্য তো আমরা যথার্থরূপেই অবগত হইতে পারি, এই গুণাবলীই তো আল্লাহ্‌ তা'আলার মধ্যে রহিয়াছে। কাজেই আল্লাহ্‌ তা'আলার গুণাবলীর তথ্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।