মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্‌ ৩৭ হয় নাই, অস্পষ্ট রাখাই সেখানে যুক্তিসঙ্গত বলিয়া মনে করা হইয়াছে, উহার উপর অস্পষ্টরূপেই বিশ্বাস রাখি। যেমন, সত্যিকারের মুমেনের গুণ বর্ণনায় আল্লাহ্‌ বলেনঃ সন, ১৮৯ “যাহারা গায়বের উপর ঈমান রাখে।” আমাদের অস্পষ্ট বিষয়ের প্রতি অস্পষ্টরূপে বিশ্বাস রাখিয়া উক্ত প্রশংসিত মু'মেনগণের দলভুক্ত হইয়া যাওয়া উচিত । ইহার তত্বানুসন্ধানে প্রবৃত্ত , হইয়া আকলের ঘোড়া দৌড়ান উচিত নহে! এরূপ ক্ষেত্রে আমাদের দৃষ্টান্ত (সেই মেহ্‌মানের ন্যায় হওয়া উচিত, যাহার থাকার জন্য গৃহস্বামী বিশাল ও প্রশস্ত একখানা ঘর ছাড়িয়া দিল। উহাতে বহুসংখ্যক কামরা রহিয়াছে, বিচিত্র আসবাবপত্রে সুসজ্জিত এবং দুর্লভ ও দুলপ্রাপ্য বস্তুসমূহে পরিপূর্ণ। কিন্তু তিনি মেহমানকে বলিয়া দিলেন, এই মুক্তদ্বার চারিটি কামরায় আনন্দের সহিত থাক এবং বেড়াও। সাবধান! রুদ্ধদ্বার কামরাগুলি কখনও খুলিবার চেষ্টা করিও না। এখন তাহার উচিত, যেই কামরাগুলিতে আনন্দের সহিত থাকিবার ও বেড়াইবার অনুমতি দেওয়া হইয়াছে, কেবল তাহাই স্বাধীনভাবে ব্যবহার করা, নিষিদ্ধ কামরাসমূহের কাছেও যাওয়া তাহার উচিত নহে। যদি সে রুদ্ধদ্বার কামরাগুলিরও তালা ভাঙ্গিয়া ফেলে কিংবা উহা বন্ধ করিয়া রাখার কারণ অনুসন্ধান করে, তবে তাহা ভদ্রতা বিরোধী এবং অপরাধজনক কার্য বলিয়া গণ্য হইবে। এইরূপে আমাদিগকে ভালরূপে বুঝাইবার জন্য আল্লাহ্‌ তা'আলা যে সমস্ত বিষয়ে অনুসন্ধান ও গবেষণার দ্বার খুলিয়া দিয়াছেন, তাহাতে আলোচনা-সমালোচনা করা আমাদের জন্য শোভা পায়। কিন্তু যে সমস্ত বিষয়ে মুখ খুলিতে আমাদিগকে নিষেধ করিয়া দেওয়া হইয়াছে, সে সমস্ত বিষয়ে কিছু মন্তব্য করা অনধিকার চর্চা এবং অপরাধ বলিয়া গণ্য হইবে। তদুপরি আল্লাহ্র আদেশের অবমাননা বলিয়া বিবেচিত হইবে। পূর্বোক্ত বুযুর্গ লোক এই কারণেই বলিয়াছিলেন $ 1S 42 ay dh 42 Bo SG be bel Ln HS Els LS USI “এখন কাহার সেই মস্তিক আছে যে, মালীকে জিজ্ঞাসা করিবে-_বুলবুল কি বলিয়াছে? ফুল কি শুনিয়াছে এবং প্রাতঃসমীরণ কি করিয়াছে?” কাহার সাধ্য সেই রহস্য ও সুক্ষ্মতত্ব উদঘাটন করিতে পারে? আমাদের জ্ঞানের কি সাধ্য এমন বিপজ্জনক পথে পা বাড়ায়? খোদার রহস্য উদ্‌ঘাটন করা মানব শক্তির বাহিরে। খোদার সত্তা ও গুণাবলীর রহস্য ভেদ করা অসম্ভব। ইহা অবগত হওয়া অসম্ভব বিযয়সাৰমবহের অন্তর্গত ইহাতে সমস্ত জ্ঞানী লোকই একমত ৷ আমরা কেবল এতটুকু বলিতে পারি যে, সেই পবিত্র সত্তার রহস্য যেমন উদঘাটনীয় নহে, তদ্বূপ তাহার অবতরণও তাহার মর্যাদারই অনুরূপ, সাধারণ অবতরণের ন্যায় নহে। এইরূপে তাহার আগমনও তাহার মর্যাদা এবং মহসত্তের উপযোগী। যেমন আগন্তক তেমনই আগমন। আগস্তকের তত্ত্ব জানিতে পারিলেই সেই আগমনের স্বরূপ উপলব্ধি করা যাইবে। কেননা, আগমনের এমন কোন নির্দিষ্ট স্বরূপ নাই যাহাতে সমস্ত আগস্তকই নির্বিচারে শরীক থাকিবে এবং আগমন সকলের মধ্যে ব্যাপক একটি কার্য হইবে! বরং আমরা সর্বদা দেখিতেছি, আগস্তক বিভিন্ন রকমের হইলে আগমনও বিভিন্ন রকমের হইয়া থাকে। কাজেই আগস্তকের তথ্য অবগত হওয়া ব্যতীত আগমনের তথ্য জানার উপায় নাই। দেখুন, ৯১:৮ “যায়েদ আসিয়াছে” বাক্যে যায়েদের আগমন সংবাদ রহিয়াছে। এই আগমনের তথ্য জানিতে হইলে প্রথমে যায়েদকে জানিতে হইবে। যায়েদকে জানিতে পারিলেই বুঝা যাইবে যে, সে নিজে হীঁটিয়া আসার কারণে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।