মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৩ মাওয়ায়েযে আশ্রাফিয়া তা'লীম দ্বারা আমলের সংশোধনও উদ্দেশ্য হইয়া থাকে। সুতরাং সঠিক আকীদা উহাকেই বলা যাইবে, যাহার ফল বা চিহ্ন আমলের মধ্যেও প্রকাশ পাইয়াছে। অন্যথায় তাহার বিশ্বাস ক্রটিপূর্ণ এবং প্রকৃত অর্থে তাহার বিশ্বাস সঠিক নহে বলিতে হইবে। এই মর্মের পোষকতায় হুযূর (দঃ)-এর একটি হাদীসও রহিয়াছে। তিনি বলিয়াছেনঃ “আল্লাহ্‌ তা'আলা শেষ রাত্রিতে অবতীর্ণ হন।” এতদ্বারা আল্লাহ্‌ তা'আলার অবতীর্ণ হওয়ার সংবাদ দেওয়াই উদ্দেশ্য। কিন্তু রাত্রি জাগিয়া এবাদত করার উৎসাহ প্রদান প্রসঙ্গে এই সংবাদ প্রদান করায় বুঝা গেল যে, কেবল সংবাদ দেওয়াই উদ্দেশ্য নহে; বরং রাত্রি জাগিয়া এবাদত করা এবং বিশেষ করিয়া তাহাজ্জুদের নামাযের প্রতি উৎসাহ প্রদানই এই সংবাদ প্রদানের উদ্দেশ্য। অথচ আল্লাহ্‌ তা'আলার অবতীর্ণ হওয়ার এল্ম মৌলিক বিশ্বাস সম্বলিত এল্ম। কিন্তু এই এল্‌মের তা‘লীমেও একটি আমলের পূর্ণতা সাধনের উদ্দেশ্য রহিয়াছে। অতএব, বুঝা গেল, সর্বপ্রকারের এল্ম, মূলত তাহাই উদ্দেশ্য হউক কিংবা না হউক, ইহাতে আমলের সংশোধনও উদ্দেশ্য হইয়া থাকে। এইরূপে আমার তেলাওয়াতকৃত আয়াতে যেমন আখেরাতের জ্ঞান প্রদান উদ্দেশ্য, তদ্ুূপ দুনিয়ার প্রতি বিরাগ উৎপাদনও ইহার অন্যতম উদ্দেশ্য। খোদার রহস্যসমূহের অনুসন্ধান £ কিন্তু আমাদের অবস্থা এই যে, আমরা আমলের ধারই ধারি না। আমাদের অনুসন্ধানের দ্বার এবং যাবতীয় চেষ্টার কেন্দ্র শুধু জ্ঞানলাভ করা। সর্বক্ষণ আল্লাহ্‌ তা'আলার সত্তা ও গুণাবলীর মাসআলা নিয়া মাথা ঘামাইতে থাকি। আজ আল্লাহ্‌ তা'আলার অবতীর্ণ হওয়ার মাসআলা প্রমাণ করিলাম, কাল আবার তাহার আগমনের মাসআলা প্রমাণ করিবার পশ্চাতে লাগিয়া গেলাম। ইহা হইতে অবসর পাইলে আবার আরশের উপর অবস্থানের মাসআলার চিন্তায় নিমগ্ন হইলাম এবং সমস্ত যুক্তিগত জটিল প্রশ্ন উত্থাপন করিলাম--নিজেই সেইগুলির উত্তর চিন্তা করিতে লাগিলাম। অথচ আল্লাহ্‌ তা'আলার সত্তা ও গুণাবলী সম্বন্ধীয় মাসআলায় আলোচনা-সমালোচনা করা এবং সূক্ষ্মতত্ব অনুসন্ধান করা সুন্নতের খেলাফ। হযরত ওমর (রাঃ) এসমস্ত মাসআলার আলোচনা করা সম্বন্ধে বলিয়াছেনঃ 5%! ০ a! “স্বয়ং আল্লাহ্‌ তা'আলা যে বিষয়কে অস্পষ্ট রাখিয়াছেন, বিশদভাবে কিছু বালেন নাই, তোমরাও উহাকে অস্পষ্টই রাখ। তোমাদের ইহাই নির্দেশ পালন--অস্পষ্টকে অস্পষ্ট মনে করিয়া ঈমান আন ৷” এক বুযুর্গ লোক অপর এক বুযু্গকে জিজ্ঞাসা করিলেন £ “আল্লাহ্‌ তা'আলা হুযুর (দঃ)-এর সহিত মে’রাজের রাত্রিতে কি কি কথাবার্তা বলিয়াছিলেন এবং কি কি ঘটনা খঘটিয়াছিল ?” তিনি উত্তর করিলেন ঃ£ Me Lois Rote AL I 2S ts KS I “এখন কাহার সেই মস্তিষ্ক আছে যে, উদ্যান-রক্ষককে জিজ্ঞাসা করিবে, বুলবুল কি বলিয়াছে? ফুল কি শুনিয়াছে এবং ভোরের বায়ু কি করিয়াছে?” অর্থাৎ, আল্লাহ্‌ তা'আলাই যখন এসব ঘটনা ও রহস্যকে ৮২১3/৮ ১১ 5! ৮২3৬ “অতঃপর তিনি তাহার বান্দার সহিত আলাপ করিলেন যাহাকিছু আলাপ করিলেন” আয়াতে অস্পষ্ট রাখিয়া দিয়াছেন। এখন আমাদের কি সাধ্য, সে সম্বন্ধে মুখ খুলিতে পারি? যখন সে দরবারে এমন অস্পষ্ট রাখাই লক্ষ্য ছিল, তখন উহার বিরুদ্ধে আমরা কি বলিতে পারি? আমাদের কর্তব্য শুধু এই যে, আমাদের সন্মুখে যাহাকিছু বিশদভাবে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।