মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র আদ্দুনিয়া ওয়াল্‌ আখেরাহ্‌ ৩৩ অন্তর্ভুক্ত আছে। অথচ সে ক্ষেত্রে হারাম বা নিষিদ্ধ হওয়ার কোন শরীঅতগত প্রমাণ নাই। অতএব, এই নীতি অনুসারে ভারতীয় জুতা অনুমতির আওতায় আসিতে পারে। কিন্তু ইংরেজী জুতা ও পোশাক-পরিচ্ছদ কাফেরদের সাদৃশ্যহেতু হারাম হওয়ার কারণ রহিয়াছে। কাজেই ইহার বিধেয়তা কোনরূপেই প্রমাণিত হইতে পারে না। তথাপি কেহ কেহ সত্যপন্থী হওয়ার দাবী করিয়াও তাহাদের ন্যায় পোশাক-পরিচ্ছদ এবং চাল-চলন অবলম্বন করিতেছে না। অথচ সত্যপন্থী এবং মুক্তির যোগ্য হওয়ার মাপকাঠি ছিল-_সর্ববিষয়ে ৮/৮০০!১ 4 ৬1৮, অর্থাৎ, হুযূর (দঃ) ও ছাহাবায়ে কেরাম (রাঃ) যাহা করিয়া গিয়াছেন, সর্ববিষয়ে তদনুযায়ী আমল করা। তাহাদের কাজ-কর্ম এবং চাল-চলনের সকল অংশকে অবশ্যই অনুসরণীয় মনে করা উচিত। এক অংশকে যথেষ্ট মনে করিয়া অপর অংশকে ত্যাগ করা উচিত নহে। যেমন, হাল ফ্যাশনের ভদ্রলোকেরা ধর্মীয় যাবতীয় কর্তব্য হইতে কেবলমাত্র মৌলিক বিষয় (সর্বশ্রেষ্ঠ অংশ) অর্থাৎ, বিশ্বাস্য বিষয়গুলিকে সংশোধন করাই সত্যপন্থী হওয়ার মাপকাঠি স্থির করিয়া লইয়াছেন এবং প্রত্যেক সঠিক বিশ্বাসবিশিষ্ট ব্যক্তিকে কার্যকলাপ এবং চাল-চলনের বিচার ব্যতীতই নিজ দলের অন্তর্ভূক্ত মনে করিয়া থাকেন। অথচ শরীঅতের বিধান ইহার প্রকাশ্য বিরোধী । আমলই এল্্‌মের উদ্দেশ্য ঃ আমি প্রথমে যেই আয়াতটি তেলাওয়াত করিয়াছি, ইহাই উক্ত আয়াতের মৌলিক বিষয়বস্তু । এই আয়াতে বলা হইয়াছে, কেবল এল্মই যথেষ্ট নহে, আমলেরও প্রয়োজন আছে। এই কথাটির প্রতি সচেতন করার জন্য শুধু আখেরাতের অস্তিত্বের প্রমাণ উল্লেখ করিয়া ক্ষান্ত হন নাই; বরং সঙ্গে সঙ্গে দুনিয়ার নিকৃষ্টতা এবং হীনতাও বর্ণনা করিয়াছেন, যেন মানুষ তাহা স্মরণ পথে জাগরূক রাখিয়া পরলোকের জন্য আমল ক্র ও প্রেরণা লাভ করিতে পারে। এইমাত্র আমি তাহাই বলিলাম, “আমলই এল্মের্‌ উদ্দেশ্য) বরং আমি বলি, প্রত্যেক এল্্‌মের ক্ষেত্রেই একথা প্রযোজ্য। আরও বিশদভাবে বুঝিয়া লউন, &॥ এট 34431 4 ৷ ১১৯৮ “এই দুনিয়ার জীবন খেলাধূলা ছাড়া আর কিছুই নহে। বস্তুত আখেরাতের জীবনই প্রকৃত জীবন”, আয়াতে একথার স্পষ্ট প্রমাণ রহিয়াছে যে, এই আয়াতে শুধু আখেরাতের অস্তিত্বের প্রতি বিশ্বাস উৎপাদনই উদ্দেশ্য নহে; বরং দুনিয়ার অস্থায়িত্বের কথা স্মরণ রাখিয়া উহা হইতে বিরাগী করাও উদ্দেশ্য। অন্যথায় কেবল আখেরাতের বিশ্বাস উৎপাদনই যদি উদ্দেশ্য হইত, তবে তজ্জন্য কেবল 5৮] এ 55531 5151 ৷ বলাই যথেষ্ট ছিল। এতদসত্বেও দুনিয়ার অস্থায়িত্বের বিষয়টি ইহার সঙ্গে যোগ করাই আমার কথার স্পষ্ট প্রমাণ। অন্যথায় এই আয়াতটিকে অনর্থক দীর্ঘ করা হইয়াছে বলিতে হয়। অথচ কালামুল্লাহ্‌ সম্বন্ধে এরূপ কল্পনাও মহাপাপ। এল্ম দুই প্রকার। (১) যাহার সন্বন্ধে স্বয়ং জ্ঞানলাভই উদ্দেশ্য। (২) যাহা শুধু আমল করার উদ্দেশ্যে জানিয়া লওয়া হয়। দ্বিতীয় প্রকারের এল্‌মের মধ্যে তো আমরা এবং সর্বসাধারণ ওলামা শরীক রহিয়াছেন। অর্থাৎ, এস্থলে আমরা যেমন এল্‌ম এবং আমল উভয়কেই উদ্দেশ্য বলিয়া সাব্যস্ত করিতেছি, তদ্বূপ তাহারাও আমাদের সঙ্গে একমত এবং উভয়কেই উদ্দেশ্যের মধ্যে অন্তর্ভুক্ত মনে করেন। যদিও এতটুকু প্রভেদ করিয়া থাকেন যে, কোন বিষয়ের জ্ঞান উহারই জন্য উদ্দেশ্য এবং কোন বিষয়ের জ্ঞান অপর বিষয়ের জন্য উদ্দেশ্য। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।