মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৩২ মাওয়ায়েযে আশ্রাফিয়া কাজেই ওযু সম্বন্ধে সহজ পন্থা অবলম্বন করা সঙ্গত । অন্যান্য ক্ষেত্রেও যেখানে ‘রোখছতে’ এমন কোন শরীঅতসম্মত সুবিধা রহিয়াছে যাহা ‘আধীমতে’ নাই, সেক্ষেত্রে কঠিন পন্থা ‘'আধীমত' অবলম্বন না করাই সঙ্গত; বরং. রোখছত অর্থাৎ, সহজ পদ্থাই তথায় অগ্রগণ্য হইয়া থাকে। ওযু যেমন উদ্দেশ্যযুক্ত এবাদত নহে, তদ্ূপ যব খাওয়া যদিও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং ছাহাবায়ে কেরামও তাহা পালন করিয়াছেন, কিন্তু তাহা এবাদতের উদ্দেশ্যে করেন নাই; বরং ইহা তাহাদের অভ্যাসের অন্তর্ভুক্ত ছিল। তাহাও শুধু শক্তিশালী হযম শক্তি বিশিষ্ট ছাহাবাগণেরই অভ্যাস ছিল। আজকালও যাহারা নিজেদের হযম শক্তির উপর এতটুকু নির্ভর ‘করিতে পারেন যে, আচালা যবের রুটি খাইলে কোন ক্ষতি বা কষ্ট হইবে না, পেট চাপিয়া চাপিয়া বেড়াইতে হইবে না, তাহাদের পক্ষে যবের রুটি খাওয়া দুষণীয় নহে; বরং ভাল ও উত্তম। অবশ্য হুযুরের অনুসরণের নিয়তে খাইলে বিশেষ সওয়াব হইবে। সুন্নত পালন করার অর্থঃ পক্ষান্তরে যদি দুর্বল হযম শক্তির লোক সুন্নত পালনের আগ্রহে আচালা যবের রুটি খাইয়া নামাযে দাড়ায় এবং পরক্ষণেই পেটে এমন তীব্র ব্যথা আরম্ভ হয় যে, দাড়াইতে সক্ষম না হইয়া বসিয়া নামায আদায় করে, তবে সেই যব ও যবের ছিল্‌্কা (খোসা) খাওয়াতে এত অধিক সওয়াব পাইবে না, বসিয়া নামায পড়িয়া নামাযের যতখানি ফযীলত (সওয়াব) হইতে সে বঞ্চিত হইল, অথচ ইহা নিজেরই কর্মফল। কিন্তু যব খাওয়া এমনভাবে ত্যাগ করা, যাহাতে নবী (দঃ)-এর সুন্নতের উপর কোন দোষারোপ না হয় এবং যবও খাওয়া ন৷ হয়, ইহা দুই বিপরীতের সমাবেশ বটে। এই অসাধ্য সাধন করিতে পারেন খাজা বাহাউদ্দীন নক্‌শেবন্দী (রঃ)-এর ন্যায় মহাপুরুষেরাই। সোব্হানাল্লাহ্‌! কেমন সুক্ষ উপায়ে যব খাওয়া হইতে হাত গুটাইয়া লইলেন। বলিলেন £ “ভাই! আমরা যবের রুটি খাইতে গিয়া বেআদবী করিয়াছি। তাহাতে আমরা যেন নবী (দঃ) ও ছাহাবায়ে কেরামের সমকক্ষতার দাবী করিয়াছিলাম, যাহা আমাদের পক্ষে অসঙ্গত ছিল। আমাদের মধ্যে ছাহাবায়ে কেরামের ন্যায় রিয়াযত্‌ করিবার শক্তি কোথায়? ইহা তাহাদেরই সামর্থ্যে ছিল-_-উপদেশ গ্রহণের নিমিত্ত আমাদের জন্য নমুনা রাখিয়া গিয়াছেন। মোটকথা, সুন্নত মোতাবেক আমল করার অর্থ হুযূর (দঃ)-এর নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ না করা। কিন্তু আমলের ক্ষেত্রে সম্পূর্ণরূপে হুযুরের কার্যাবলী ও অভ্যাসের অবিকল অনুকরণ অনিবার্য নহে। অতএব, ৮৮০০১ «4: ৬1৮৬ এর ব্যাপকতার যেই প্রশ্ন উত্থাপন করা হইয়াছিল যে, আজকাল যত রকমের পরিধেয় বস্তু এবং খাদ্যদ্রব্যের প্রচলন রহিয়াছে, ইহার সবগুলিই তো ‘সুন্নতে নববী’ ও ছাহাবীদের আদর্শের খেলাফ। সুতরাং ভারতীয় জুতাও কোট-প্যাণ্ট প্রভৃতির ন্যায় সুন্নতের খেলাফ। এইরূপে আচ্কান, চোগা, ইংলিশ জুতাও কোট-প্যাণ্টের ন্যায় সুন্নত (৮৮০০১ 4 ৬৮) -এর অন্তর্ভুক্ত নহে। তবে কেন আজকালকার মৌলবীরা আমাদিগকে কোট-প্যাণ্ট ত্যাগ করিতে বাধ্য করিতেছেন। অথচ নিজেরা সুন্নতের বিপরীত আচ্‌কান-চোগা ত্যাগ করিতেছেন না। অতএব, আল্লাহ্‌র অনুগ্রহে আমার এই বর্ণনায় উপরোক্ত প্রশ্নের উত্তর সত্যান্বেষীদের জন্য যথেষ্ট হইয়াছে এবং ইহাও জানা গিয়াছে যে, ৬, শব্দের মধ্যে দুই প্রকারের বিষয় অন্তর্ভুক্ত রহিয়াছে-_(১) কার্য সংক্রান্ত__অর্থাৎ, হুযুর (দঃ) ও ছাহাবায়ে কেরাম যেরূপ আমল করিয়াছেন। (২) বাণী সংক্রান্ত_অর্থাৎ, যাহা হুযূর (দঃ) নিজে করেন নাই বটে; কিন্তু উহা করিবার জন্য উন্মতকে প্রকাশ্যভাবে অনুমতি প্রদান করিয়াছেন কিংবা উহা কোন মূলনীতির www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।