-পত্র আদ্দুনয়া ওয়াল আখেরাহ্ ৩১ পক্ষান্তরে প্রথমোক্ত ব্যক্তি কোন কিছুর প্রতীক্ষা করিবে না। সে মনে করিবে, ‘আমি কিই-বা করিয়াছি যে, পুরস্কার পাইব কিংবা ইহার কোন ফলাফল নির্ধারিত হইবে?’ এমতাবস্থায় সে যাহাকিছু পাইবে গনীমত মনে করিবে। উহাকেই সে আল্লাহ্ তা'আলার অনুগ্রহ এবং পুরস্কার বলিয়া বুঝিবে এবং ইহার জন্য খোদা তা'আলার লাখ লাখ শোক্্র আদায় করিবে এবং বলিবে, আল্লাহ্ তা'আলা আমাকে অসীম নেয়ামত দান করিয়াছেন। আমি ইহার উপযুক্ত ছিলাম না। ফলকথা, এই ব্যক্তি সর্বদা শোক্রগুযার থাকিবে; আর এ ব্যক্তি কেবল অভিযোগ করিবে। শরীঅতী সহজ ব্যবস্থার ক্রিয়া ঃ অতএব, বুঝা গেল শরীঅত যে সহজ ব্যবস্থা দান করিয়াছে, তদনুযায়ী আ’মল করিলে অন্তর অধিক শোক্্র আদায় করিতে বাধ্য হয়। আর অধিক শোক্র হইতেই মহব্বত বৃদ্ধি পায়। কাজেই শরীঅত প্রদত্ত রোখছত অর্থাৎ, সহজ পন্থানুযায়ী আমল করা উচিত, যেন খোদার মহব্বত বৃদ্ধি পায়। কিন্তু সহজ পল্থার অর্থ এই নহে যে, একেবারে নফ্সের বশীভূত হইয়া পড়িবে এবং যে কাজ নফ্্স্ সহজ মনে করে, কেবল তাহাই করিবে; আর বাকী সমস্ত কার্য পরিত্যাগ করিবে। যেমন, কোন এক পেটুক ব্যক্তিকে কেহ জিজ্ঞাসা করিল, কোরআন মজীদের কোন্ আয়াতটি তোমার নিকট সর্বাপেক্ষা অধিক প্রিয় ? সে জবাব দিল, 13১১5515 15% “খাও, পান কর।” এখন দেখুন, তাহার নফ্্স্ যেহেতু পানাহারের অনুরক্ত ছিল, কাজেই কোরআনের যাবতীয় নির্দেশের মধ্যে তিনি কেবল এই দুইটি নির্দেশই পছন্দ করিলেন। কেননা, এই আয়াতের মর্মানুসারে খুব সহজে ও শান্তির সহিত খাইতে পাওয়া যায়। অতএব, বলিতেছিলাম_-সহজ ও আরামের অর্থ এরূপ সহজ নহে, এরূপ আরাম প্রশংসনীয়ও নহে; বরং শরীঅত অনুযায়ী নিন্দনীয়। তবে হী! স্বয়ং নবী করীম (দঃ) আল্লাহ্র নেয়ামতস্বরূপ যে সহজ ও আরাম প্রদান করিয়াছেন __শরীঅতের গণ্ডির মধ্যে থাকিয়া তাহা ভোগ করা প্রশংসনীয়। সীমা ডিঙ্গাইয়া আরাম উপভোগ করা নহে। আমার এক বন্ধু বলিতেন £ সকল সময়েই কঠিন আ’মল করিলে সওয়াব অধিক পাওয়া যায়। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম £ “ইহাতে কি ভেদাভেদ মোটেই নাই?” তিনি বলিলেন $ “না, সাধারণত কঠিন কাজে অধিক সওয়াব হয়।” ঘটনাক্রমে আছরের নামাযের সময় হইল। আমি তাহাকে বলিলাম £ “এখন নামাযের জন্য ওযু করিতে হইলে দুইটি উপায় আছে__প্রথমত মসজিদের কূপের পানি দ্বারা ওযু করা যায়; দ্বিতীয়ত, জালালাবাদ হইতে পানি আনিয়া করা যায়। বলুন, আপনি কোন্টি পছন্দ করেন?” তিনি বলিলেন ঃ “মসজিদের কূপের পানি দ্বারা ওযু করাই ত সঙ্গত।” আমি বলিলাম $ “কেন? আপনি যে বলিয়াছিলেন, সকল সময়েই কঠিন কার্যে অধিক সওয়াব পাওয়া যায়। জালালাবাদ হইতে পানি আনিয়া ওযু করাই তো কঠিন কাজ।” ফলকথা, কঠিন কাজকে সকল সময়ে অধিক সওয়াবের কারণ মনে করা ভুল; বরং প্রথমত ইহা উদ্দেশ্যের সহিত নির্দিষ্ট । যে সমস্ত কার্য ‘এবাদতে মাকচছুদা' (অর্থাৎ উদ্দেশ্যযুক্ত এবাদত) নহে; বরং শর্ত প্রভৃতি জাতীয়। তাহাতে রাসূলুল্লাহ্ (দঃ) নিজেও সহজ পদ্থাই অবলম্বন করিয়াছেন। যেমন, হাদীসে বর্ণিত আছেঃ EEN SEN EAS AL A E AP AGISL অতএব, আমাদেরও এই হাদীসের মর্মানুযায়ী এমতাবস্থায় রোখছত অনুযায়ী আমল করা উচিত। ওষূও উদ্দেশ্যযুক্ত এবাদত নহে; বরং উদ্দেশ্যযুক্ত এবাদত নামাযের অন্যতম শর্ত। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।