মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৩০ মাওয়ায়েযে আশ্রাফিয়া শুধু নফ্‌সেরই উপভোগ্য আনন্দ । এই আলো আত্মগর্বজনিত আলো। ইহাও নফ্‌সের এক বড় রকমের প্রতারণা ও ধোকাবাজি যে, আত্মগর্বের আলোকে খোদার আলো এবং নফ্‌সের আনন্দকে খোদার মহববতজনিত আনন্দ বলিয়া প্রকাশ করে। অথচ ইহার উৎপত্তিস্থল আত্ম-অহঙ্কার। অন্যথায় প্রকৃত আনন্দ উহাই, শরীঅত বিধানানুযায়ী কার্য করিয়া যে আনন্দ ও খুশীর লক্ষণ প্রকাশ পায়। ইহাই সত্যিকারের ‘নূর’, যাহাকে খোদার মহববত বলা হয় এবং ইহাই তরীকতপন্থীর উদ্দেশ্য। অনুরূপভাবে নফ্সের ধোকায় পতিত ব্যক্তি এখানেও' বলিত, যবই খাও--যদিও মৃত্যুই হউক। এই মৃত্যুতেও সুখ, জীবনের যাবতীয় সুখ হইতে ইহা উত্তম! ইহাতে এমন স্বাদ পাইবে যে, সারা জীবনে ইহার আনন্দ বিলুপ্ত হইবে না। আল্লাহ্র মহ্ববতে অন্তররাজ্য আলোকিত হইবে। কিন্তু জনাব! আপনি কি জানেন? ইহার ফল কি হইবে? কেবল ইহাই হইবে যে, কয়েকদিন আমল করার পর সুন্নতের প্রতি বিতৃষ্ণা জন্মিবে। আমল করা ব্যতীত এমনি সুন্নতের প্রতি পূর্বে যেই ভক্তি ছিল, সে ভক্তিও থাকিবে না। অতএব, এই সুন্নত পালনই সুন্নত বর্জন এবং উহার প্রতি বিতৃষ্ণার কারণ হইয়া যাইবে। অতএব, ইহার কুফল বর্ণনার মুখাপেক্ষী নহে। আধযীমত এবং রোখ্ছতের স্পষ্ট দৃষ্টান্ত ঃ এখন আরও সূক্ষ্ম কথা আমার মনে পড়িয়াছে, যদ্দারা করিয়া কঠিনতম কার্য অবলম্বন করিল। ইহার অনিবার্য ফল এই হয় যে, সে উক্ত কার্য সমাধা করিয়াই ফলের প্রতীক্ষা আরম্ভ করিয়া দেয় এবং উচ্চ পর্যায়ের ফলই কামনা করিতে থাকে। অর্থাৎ, সে মনে করে, আমার পরিশ্রমের পরিমাণ এবং কাজের দুঃসাধ্যতা তো সুস্পষ্ট । সুতরাং পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আমার যথার্থ ফল লাভ করা উচিত। পক্ষান্তরে রোখছত অনুযায়ী সহজতম কার্য অবলন্বনকারী কার্যশেষে ফলের মুখাপেক্ষীও থাকে না এবং কোন নির্দিষ্ট ফলের প্রত্যাশীও থাকে না। কেননা, সে এতটুকু উপলব্ধি করিতে থাকে যে, আমি এমন কি কাজই করিয়াছি? আমি তো রোখছত অনুযায়ী আমল করিয়াছি এবং সহজ ও সুবিধাজনক পন্থা তালাশ করিয়াছি। অতএব, কাজই যখন কিছু করি নাই, তখন ফলই কি পাইব? মনে করুন, এক ব্যক্তি পাচ হাজার বা দশ হাজারবার এস্‌মে-যাতের ওষীফা করিতে থাকে। তৎসঙ্গে রীতিমত ঘুমায়ও, পানাহারও করে, পার্থিব অন্যান্য কাজকর্মও করে। মোটকথা, সে এসমস্ত কাজ এমন আরামের সহিত করে যে, নফ্‌সের নিকট মোটেই কষ্টকর হয় না। আর এক ব্যক্তি অনেক বেশী মাত্রায় এস্‌মে-যাতের ওষীফা করে, অন্যান্য নফল এবাদতও করে, ঘুমায়ও না, পানাহারও কেৰল জীবন রক্ষা পরিমাণ করে, পার্থিব কাজ-কর্ম করে না। দুনিয়ার যাবতীয় সম্পর্ক ছাড়িয়া দিয়াছে। ফলকথা, খুব উচ্চ পর্যায়ের মা’রেফাতের পথ অতিক্রম করিয়া চলিয়াছে। সর্বপ্রকারের নফল ও প্রয়োজনীয় কার্য খুব নিয়মানুবর্তিতার সহিত করিতেছে। শেষোক্ত ব্যক্তি নিজের প্রত্যেকটি কার্যের ও পরিশ্রমের পরেই বিরাট বিরাট ফল এবং প্রচুর পুরস্কারের প্রতীক্ষা করিতে থাকে৷ শুধু প্রতীক্ষাই নহে; বরং সে নিজেই নিজের পরিশ্রমের বিচার করিয়া ফল ও পুরস্কার নির্ণয় করিয়া ফেলে। অর্থাৎ, আমার কাশ্ফ্‌ হউক, নানাবিধ দৃশ্য ও অবস্থা অন্তরে প্রকাশিত হউক, উচ্চ মর্যাদা লাভ হউক যতই প্রতীক্ষার মুদ্দৎ দীর্ঘ হইতে থাকে এবং তাহার কল্পিত ফল লাভে বিলম্ব ঘটিতে থাকে, ততই এই ব্যক্তির যন বিরক্ত হইতে থাকে এবং মনে করে, আমার কার্যের বিনিময়ে যেই ফল পাওয়া উচিত ছিল, যাহার আমি উপযোগী ছিলাম, তাহা পাইলাম না। যোগ্যতার চেয়ে কম আমাকে দেওয়া হইয়াছে। যোগ্যতার বিচার করা হয় নাই। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।