মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ২৮ মাওয়ায়েযে আশ্রাফিয়া এমন কল্পনা করাও মহা পাপ । সুতরাং বুঝা যায়, রোখছতের ক্ষেত্রে তদনুযায়ী আমল করাই শরীঅতের আসল বিধান । অতএব, প্রত্যেক যুগের খাছ লোকের উচিত শরীঅতের বিধানানুযায়ী রোখছতের ক্ষেত্রে নিজেরাও আমল করিয়া লাভবান হওয়া এবং অপরকেও সেই তা'লীম দেওয়া, যেন তাহারাও আল্লাহ্‌ প্রদত্ত সুযোগ-সুবিধা উপভোগ করিতে পারে। এরূপ ধারণা করিবেন না যে, রোখছত শরীঅতের আসল বিধান নহে এবং এমন ধারণা অপরের মনেও উৎপত্তি হইতে দিবেন না। কথায়ও নহে কাজেও নহে, যাহার ফলে শরীঅতের বিধান অনুযায়ী আমল করিতে লোকের উৎসাহ বৃদ্ধি পায় এবং একান্ত আনন্দিত ও প্রশান্ত চিত্তে শরীঅতের নির্দেশ গ্রহণ করে। দেওবন্দ শহরে দুইজন বুযুর্গ ছিলেন-_আকবর ও কবীর। আকবর অন্তিম পীড়াকালেও ওযূ করিতেন। কবীর তাহাকে বলিলেন ঃঃ এমতাবস্থায় আপনি কেন ওযু করেন, আপনার জন্য তো তায়াম্মুমের অনুমতি রহিয়াছে, আপনি তায়াম্মুম করুন। তাহা হইলে এই কষ্ট হইতে নাজাত পাইবেন। তিনি বলিলেনঃ আমি আধযীমত অনুযায়ী আমল করিতেছি। কবীর বলিলেন ঃ মাওলানা! তায়ান্মুমকে পবিত্রতা সাধনে ওষূর সমকক্ষ মনে করেন না বলিয়াই আপনি ওযু করিতেছেন। মূলত আপনার এই কার্যে শরীঅতের উপর প্রশ্ন আসে যে, শরীঅত আমাদিগকে একটি ক্রটিপূর্ণ কার্যের বিধান দিয়াছে। এই ধারণায় আধযীমত অবলন্বন করিলে সওয়াবের যোগ্য হওয়া যায় না। ইহাতেই তিনি বুঝিয়া গেলেন এবং রোখছত অবলম্বন করিতে লাগিলেন। অতএব, দেখুন, রুগ্নাবস্থায় তায়াম্মুম করার রোখছত ছিল, উক্ত বুযুর্গ লোক তদনুযায়ী আমল না করিয়া ওষুকেই শরীঅতের আসল বিধান মনে করিয়া আযীমতের উপর আমল করিতেছিলেন, অথচ কোরআন শরীফে আল্লাহ্‌ তা'আলা এরূপ কষ্টের ক্ষেত্রে তায়ান্মুমের অনুমতি প্রদান করিয়াছেন। তাহাতে বুঝা যায়, এরূপ ক্ষেত্রে তায়াম্মুমই ওযুর কাজ দিবে। অর্থাৎ ওষূর দ্বারা যেমন পূর্ণ পবিত্রতা সাধিত হইত, তায়াম্মুম দ্বারাও তাহাই হইবে। শোক্‌রের তওফীক ও উহার প্রণালী £ দেখুন, আল্লাহ্‌ তা'আলা তায়ান্মুমের অনুমতি প্রদানের পর উহার কারণস্বরূপ বলিয়াছেনঃ (4৪ 6 5, $১০১ 4১ <0; “আল্লাহ্‌ ইচ্ছা করেন তোমাদিগকে পবিত্র করিতে এবং তোমাদের প্রতি তাহার নেয়ামত পূর্ণ করিতে!” ইহাতে বুঝা যায়, তায়াম্মুম দ্বারা ওষুর ন্যায় পূর্ণ পবিত্রতাও লাভ হয় এবং ইহাতে অতিরিক্ত আরও একটি নেয়ামতও রহিয়াছে। এমতাবস্থায় ওযুর মধ্যে তাহা নাই। অর্থাৎ, নেয়ামত পূর্ণ করা। যেন পবিত্রতার সাথে সাথে নেয়ামত পূর্ণ করাও উদ্দেশ্য। এই নেয়ামত পূর্ণ করার দরুনই শোক্‌্র করিবার নির্দেশ হইয়াছে_ 43545: রোখ্‌ছত প্রদানের মধ্যে ইহাই সর্বাপেক্ষা অধিক সূক্ম রহস্য এবং ইহাতে ইঙ্গিত রহিয়াছে যে, ওষূর পরিবর্তে তায়াম্মুমের রোখ্ছত প্রদানের মধ্যে তোমাদের প্রতি নেয়ামত পূর্ণ করাও আমার উদ্দেশ্য, যেন তোমরা অন্তরের সহিত শোকর করিবার তওফীক লাভ কর। কেননা, তায়াম্মুম আমার একটি নেয়ামত ও অনুগ্রহ। তোমরা তায়ান্মুমের সুযোগ লাভ করিলে ইহাকে নেয়ামত মনে করিয়া অবশ্যই আমার শোক্‌র করিবে। সোব্হানাল্লাহ্‌ ! কেমন দয়া এবং অনুগ্রহ। আল্লাহ্‌ তা'আলা আমাদের কষ্ট দেখিতে পারেন না। ওযু করিলে ইহা কোথায় পাওয়া যাইত? আমাদের হাজী ছাহেব (রঃ) বলিতেন?ঃ “মিয়া আশরাফ আলী! তৃষ্ণার সময় গরম পানি পান না করিয়া খুব শীতল পানি পান করিও । গরম পানি পান করিলে যদিও মুখে আল্হাম্দুলিল্লাহ্‌ বলিবে, কিন্তু অন্তর ইহাতে অংশগ্রহণ করিবে না। ইহাতে শোক্‌রের হক আদায় হইবে না। পক্ষান্তরে ঠাণ্ডা পানি পান করিলে শুধু মুখ হইতেই www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।