-পত্র আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্ ২৭ অনুযায়ী কার্য করা পছন্দ করেন। অথচ রাসূলুল্লাহ্ (দঃ) সমস্ত খাছ লোকের শিরোমণি । আল্লাহ্র নির্দেশ পালনে তিনি প্রাণ দিতেও প্রস্তুত থাকিতেন। কঠিন হইতে কঠিনতম কার্যও তাহার নিকট অতি সহজ ছিল এবং অতি উচ্চ পর্যায়ের কষ্টকর কার্যও তাহার জন্য সহজসাধ্য ছিল। তিনি তো রোখছতের ক্ষেত্রে রোখছতের পদ্থাই অবলম্বন করিতেন। হাদীস শরীফে বর্ণিত আছেঃ UALS GEST 31 5 OL os dk tl do Sl Js HSU “রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই বস্তুর যেকোন একটি অবলন্বনের অনুমতি দেওয়া হইলে তিনি সহজতর বস্তুকেই অবলম্বন করিতেন।” ছাহাবায়ে কেরাম কখনও কখনও রোখছতযুক্ত কার্যকে সহজ দেখিয়া ধারণা করিতেন, হুযুরের মরতবা অতি উচ্চ, কষ্ট করার প্রয়োজন তাহার নাই। অতএব, সম্ভবত বিশেষ করিয়া তাহাকেই এই রোখছত প্রদান করা হইয়াছে। বলাবাহুল্য, আমাদের মধ্যে সেই বিশেষত্ব নাই। কোথায় আল্লাহ্র রাসূল, আর কোথায় আমরা! এ 5৮ ৬ ১ এ ৩০০ ৯ “পবিত্র জগতের সহিত মাটির দুনিয়ার কি সম্পর্ক ?” সুতরাং আমরা এই সহজ পদ্থার যোগ্য নহি। আমাদের অধিক পরিশ্রম এবং কষ্ট করা উচিত। এই ধারণায় তাহারা রোখছত অনুযায়ী আমল করিতে অনিচ্ছুক হইয়া আযীমত অনুযায়ী আমল করিতে মনস্থ করিলেন। হুযূর (দঃ) তাহাদের ইচ্ছা জানিতে পারিয়া বলিলেন ?ঃ Li ALE BL lS Sl Aly Lisl LK LIAS oli JE “মানুষের কি হইল, যে কাজ আমি করি তাহা হইতে তাহারা দূরে থাকে? আল্লাহ্র কসম! নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা সম্বন্ধে তাহাদের অপেক্ষা আমার জ্ঞান অনেক বেশী এবং আল্লাহ্ তা'আলাকে তাহাদের অপেক্ষা আমি অধিক ভয় করি।” --বোখারী, মুসলিম কোন কোন ছাহাবীর অনুরূপ উক্তি ও সংকল্পের ব্যাপারে অপর এক হাদীসে বর্ণিত আছেঃ Sb3ig iol SHI LT SESS ds SUES SEN dy U1 Sl SS OSI gs O Gis Al Ge bE SE) OS UA CIR BiG cl “তোমরাই কি এরূপ বলিয়াছ? সাবধান! আল্লাহ্র কসম! আল্লাহ্কে তোমাদের চেয়ে আমি অধিক ভয় করি। তাহার নির্দেশ তোমাদের চেয়ে আমি অধিক পালন করি, কিন্তু আমি কখনও রোযা রাখি, কখনও রাখি না, কখনও রাত্রি জাগিয়া এবাদত করি, কখনও ঘুমাই এবং কখনও স্ত্রীর পাণি গ্রহণ করি। যে ব্যক্তি আমার সুন্নত হইতে বিমুখ থাকিবে, সে আমার দলে নহে।” = বোখারী, মুসলিম ফলত হুযুরের নির্দেশে ছাহাবায়ে কেরাম রোখছত অনুযায়ীই আমল করিয়াছেন। অতএব, স্বয়ং নবী করীম (দঃ) যখন রোখছত অনুযায়ী আমল করিয়াছেন এবং তাহার নির্দেশে ছাহাবায়ে কেরামও করিয়াছেন, তখন তথাকথিত খাছ লোকের পক্ষে রোখছত অনুযায়ী আমল করা অপেক্ষা আযীমত অনুযায়ী আমল করা উত্তম বলিয়া ধারণা করা প্রকাশ্য ভুল। কেহ কি এরূপ ধারণা করিতে পারে যে, হুযূর (দঃ) কিংবা ছাহাবায়ে কেরাম কষ্টকর কার্য করিতে পরাজ্ুুখ ছিলেন? কিংবা কষ্টজনক কার্য হইতে বাচিয়া থাকার চেষ্টা করিতেন? ধারণা তো দুরের কথা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।