মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ২৬ মাওয়ায়েযে আশ্রাফিয়া নামায পড়িব। সকল যুগেই এরূপ কঠোর প্রকৃতির গোড়া কিছু লোক বিদ্যমান থাকে। কিন্তু কেহ কেহ তত্ত্বজ্ঞানীও হইয়া থাকেন, তাহারা এরূপ অবস্থায় বলেন ঃ গাড়ীর ভিতরে স্থান সঙ্ধীর্ণ হইলেও যেরূপে সম্ভব হয়, নামায গাড়ীতেই পড়িয়া লইতে হইবে। কিন্তু ভিড়ের জন্য রুকু-সজ্দা করিতে না পারিয়া ইশারায় নামায আদায় করিলে সাবধানতার জন্য তাহা অবশ্যই পুনরায় যথারীতি পড়িয়া লইতে হইবে। উক্ত গোড়া মৌলভী ছাহেবের ন্যায় গাড়ী হইতে নামিয়া নামায পড়িতে হইবে না। আমলে ‘আধীমত’ এবং ‘রোখ্ছত’ঃ উক্ত গোড়া লোকদের দৃষ্টিভঙ্গি এই যে, ‘'আধযীমত' অর্থাৎ, খোদা প্রদত্ত সহজ পদ্থার প্রতি ভূক্ষেপ না করিয়া আদি নির্দেশ দৃঢ়তা সহকারে পালন করাই শরীঅত বিধানের মুখ্য উদ্দেশ্য। ইহাতে সওয়াবও অধিক হয়। পক্ষান্তরে ‘রোখ্ছত' অনুযায়ী অর্থাৎ, সহজ পন্থা অবলম্বনে আমল করিলে সওয়াব কম হয়। সুতরাং সহজ পদ্থার বিধান থাকিলেও তাহারা তদনুযায়ী আমল করেন না। মনে করেন, এই সহজ পন্থার বিধান একান্ত অসুবিধার সময় সাধারণ লোকের জন্য বটে, যেন তাহারা শরীঅত বিধানের কঠোরতায় সংকীর্ণমনা না হয়। আমরা তো খাছ লোক। অযথা কেন সহজ পন্থা অবলন্বনপূর্বক নিজেকে সওয়াব কম পাওয়ার উপযোগী করিব? ইহা তাহাদের মহাভুল। কেননা, শরীঅতসম্মত সহজ পন্থাকে তাহারা আসল বিধান মনে করে না; বরং উহাতে সওয়াব কম হয় বলিয়া মনে করে। অথচ এরূপ ধারণা ফেকাহশাস্ত্রের বিপরীত। এই মাসআলায় সকলেই একমত যে, আযীমত ও রোখছত যথাস্থানে প্রযুক্ত হইলে উভয়ের সওয়াবই সমান। কেননা, উভয়ই শরীঅতের বিধান এবং প্রত্যেকটি নিজ নিজ নির্দিষ্ট অবস্থায় শরীঅতের আসল নির্দেশ। যদিও কেহ কেহ ধারণা করেন যে, খাছ লোকের পক্ষে রোখছত অনুযায়ী আমল করার চেয়ে আধযীমত অনুযায়ী আমল করাই উত্তম। কিন্তু আমার মতে খাছ লোকের জন্যও রোখ্ছতের ক্ষেত্রে তদনুযায়ী আমল করাই আধযীমত অনুযায়ী আমল করা অপেক্ষা অধিক সঙ্গত বলিয়া মনে হয়। কেননা, খাছ লোকের কার্যপ্রণালীকে সাধারণ লোকেরা আদর্শস্থানীয় বলিয়া মনে করিয়া থাকে। যাবতীয় কার্যে এবং এবাদতে তাহারা খাছ লোকেরই অনুসরণ করে। অতএব, রোখছতের ক্ষেত্রে খাছ লোকেরা যদি তদনুযায়ী আমল না করিয়া আযীমত অনুযায়ী করে এবং সাধারণ লোককে রোখছত বা সহজ পন্থা অবলম্বন করিতে বলে, তবে তাহারা মনে করিবে, ইহারা যাহা করিতেছেন সম্ভবত ইহাই শরীঅতের আসল নির্দেশ। কেবল আরামের জন্য আমাদিগকে সহজ পদ্থানুযায়ী আমল করিবার উপদেশ দিতেছেন। ইহাতে আমাদের বেশ আরাম হইল। একদিকে কাজে যে পরিমাণ আরামের ব্যবস্থা করা হইয়াছে, অপর দিকে সওয়াব সেই পরিমাণই কমাইয়া দেওয়া হইয়াছে। এখন তাহারা গোলকধাধায় পতিত হয় এবং ভাবে, আযীমত অনুযায়ী আমল করিলে কষ্টে পতিত হইব, যদিও সওয়াব বেশী পাইব। পক্ষান্তরে সহজ পন্থা অবলম্বন করিলে কষ্ট কিছুটা লাঘব হইবে বটে; কিন্তু প্রচুর সওয়াব হইতে বঞ্চিত হইব। এমতাবস্থায় তাহাদের মনে এরূপ খটকা হইবে যে, এমন লঘুতার চেয়ে কঠোর পদ্থাই অধিক উত্তম ছিল। কেননা, তাহাতে কষ্ট- ক্লেশ থাকিলেও একাগ্রতা এবং শান্তি থাকিত। এখন তো দ্বিধার সৃষ্টি হইল যে, এই সহজ পন্থা অবলম্বন করিব বা না করিব, মনে হয় যে, শরীঅত আমাদের সুবিধা ও হিতের পূর্ণ ব্যবস্থা করে নাই। কাজেই সাধারণ মানুষকে ইত্যাকার সন্দেহ হইতে রক্ষা করা এবং তাহাদের ধর্মবিশ্বাসকে অক্ষুণ্ন ও নিরাপদ রাখার জন্য খাছ লোকের পক্ষেও রোখছত অর্থাৎ, সহজ"পন্থা অনুযায়ী আমল করাই সঙ্গত । বিস্ময়ের ব্যাপার এই যে, বিশিষ্ট লোকেরা মূলত বৈশিষ্ট্য রক্ষার উদ্দেশ্যেই আযীমত www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।