-পত্ৰ আদদুনিয়া ওয়াল আখেরাহ ২৫ অর্থাৎ, “আল্লাহ্ তা'আলার নৈকট্যলাভের জন্য একবার ‘আল্লাহ্’ বলাই যথেষ্ট । অধিক পরিমাণে যেকেরীকরার উপর উহা নির্ভর করে না; বরং তোমার সাহস ওঁ শঞ্তি পরিমাণ উপায় অবলম্বন করা আবশ্যক শক্তির বাহিরে কিছু করিতে যাইও না।” মোটকথা, হুযুরের তা‘লীম খুবই সহজ ছিল, মুরীদের তাহাতে কোন প্রকার কষ্ট হইত না। খুব আনন্দের সহিত ওযীফা এবং যাবতীয় কার্য সমাধা করিতে পারিত। আমি তো তাহার তা'লীম দেখিয়া বলিতাম £ bo chil bh ose cAI diy li IU UE 3d os ML le “কাহাকেও হাল্্কা-পাতলা রাখিতেন, সে হাসিতে-খেলিতে উদ্দিষ্ট স্থানে পৌঁছিয়া যাইত । কাহাকেও অতিরিক্ত কাজের চাপে জড়াইয়া রাখিতেন। সে হাল এবং অপরূপ অবস্থার মধ্যে ডুবিয়া থাকিত!” SE NU Sti GE AE OBS SLR a HK OS “ফুল হাসিতেছে, বুলবুল কীদিতেছে, জানি না তুমি উহাদের কানে কানে কি বলিয়া দিয়াছ ?” তাহার দরবারে এমন কোন অবধারিত নিয়ম ছিল না, যাহা মানিয়া চলা সকলের জন্য অপরিহার্য হইত এবং যাহার প্রতি গুরুত্ব প্রদান করা সকলের জন্য অত্যাবশ্যক হইত ; বরং যাহার জন্য যেরূপ উপযোগী মনে করিতেন, তা’লীম দিতেন। তাহার তত্তবজ্ঞানের পরিচয় ইহাতেই পাওয়৷ যাইত যে, যাহাকে সামান্য কাজ তা’লীম দিতেন, ইহাই তাহার জন্য এত উপকারী হইত যে, সেই সামান্য কাজেই তাহার সমস্ত দোষ-ক্রটি সংশোধন হইয়া যাইত। আর কোন ওযীফা বা আমলের প্রয়োজন হইত না। আল্লাহু আকবার ! বাস্তবিকই ইহা বড় কঠিন কাজ এবং ইহার জন্য বড় তত্বজ্ঞানী লোকের প্রয়োজন। সকলকে একুই ছড়ি দ্বারা তাড়া করা অনভিজ্ঞতার প্রমাণ। যেমন--কোন কোন ডাক্তার সর্বপ্রকার জ্বরের জন্যই কুইনাইন ব্যবস্থা করিয়া থাকেন। চিন্তা করিয়া দেখেন না--কোন্ প্রকারের জ্বর, মওসুমী জ্বর না আবহাওয়ার কারণে, রোগীর প্রকৃতি গরম না স্বাভাবিক, দুর্বলতা কি পরিমাণ ইত্যাদি বিবেচনা না করিয়া জ্বর দেখিলেই এক কুইনাইনেরই ব্যবস্থা । পক্ষান্তরে অভিজ্ঞ ডাক্তার প্রত্যেক বিষয়ের প্রতি লক্ষ্য রাখিয়৷ ওষধ নির্বাচন করিয়া থাকেন। কুইনাইন উপযুক্ত মনে করিলে ব্যবস্থা দিবেন, অন্যথায় দিবেন না কিংবা দিলেও উহার সংশোধক কোন ওষধ সঙ্গে মিশাইয়া দিবেন। যাহাতে রোগীর কোন ক্ষতি না হয়। এইরূপে মুরীদের সর্ববিধ অবস্থা পূর্ণন্ূপে অবগত হইয়া তদনুযায়ী তা’লীম দেওয়া খুব তত্বজ্ঞানী কামেল পীরের কাজ। অতএব, কোন কঠোর স্বভাব পীর-_যিনি মুরীদের অবস্থার প্রতি লক্ষ্য রাখাকে উদ্দেশ্য সিদ্ধির জন্য ক্ষতিকর মনে করেন, তিনি এখানেও বলিতেন, ব্যথা হউক কিংবা মরুক, যব খাওয়া ছারড়িতে পারিবে না। প্রাণ গেলেও নবী (দঃ)-এর সুন্নত ত্যাগ করা চলিবে না! মরিলে শহীদ হইবে। আমাদের জন্য দৃঢ়তার উপর আমল হইল--যব খাওয়া এবং উঃ পর্যন্ত না করা। জনৈক মৌলভী ছাহেব রেলগাড়ীতে ভ্রমণ করিতেছিলেন। নামাযের সময় হইলে তিনি গাড়ী হইতে অবতরণ করিয়া ষ্টেশনে প্লাটফরমে নামায পড়িতে ইচ্ছা করিলেন। সহ্যাত্রীরা বলিল ঃ হুযুর ! এই ষ্টেশনে গাড়ী বেশীক্ষণ থামিবে না। আপনি ভিতরেই নামায পড়ন। তিনি বলিলেন ঃ বাঃ! ইহা কেমন কথা যে, চলমান গাড়ীতে নামায! গাড়ী যাউক বা থাকুক আমি নীচে নামিয়াই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।