মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ২৪ মাওয়ায়েযে আশ্রাফিয়া পাইতেছ কেন? পরে আপনা আপনিই বন্ধ হইয়া যাইবে! তাহারা নীরবে চলিয়া গেল। কিছুক্ষণ আরও অপেক্ষা করা হইল, কিন্তু দাস্ত এমন তীব্রভাবে আরম্ভ হইয়াছে যে, বন্ধ হইবার নামই নাই। অনেকক্ষণ পরেও যখন পায়খানা বন্ধ হইল না, তখন তাহারা ভীষণ ভয় পাইয়া গেল । পুনরায় হাকীম ছাহেবের নিকট গিয়া বলিল £ এতক্ষণ হইয়া গেল, দাস্ত এক মিনিটের জন্যও বন্ধ হইতেছে না। রোগীর মুমু্যু অবস্থা। তিনি উত্তর করিলেন, রোগীর আগে তোমাদেরই তো প্রাণ বাহির হইতেছে দেখিতেছি। আরে ভাই! দাস্ত হইতেছে-_-ভালই তো কথা। অনিষ্টকারী মল বাহির হইয়া যাইতেছে। এখন বন্ধ করিয়া দেওয়া হইলে সারা জীবন কষ্ট দিবে। তাহারা আবার নীরবে চলিয়া গেল। কিন্তু দান্ত বন্ধ হইল না। অবশেষে রোগীর প্রাণ বাহির হইয়া গেল। তাহারা হাকীমকে জানাইল। দাস্ত বন্ধ হইবার ছিল না, বন্ধ হইল না। শেষ পর্যন্ত রোগীই চলিয়া গেল। হাকীম বিস্মিত হইয়া বলিলেন £ অনিষ্টকারী পদার্থ বাহির হইয়াও এরূপ হইল! দাস্ত বন্ধ হইলে খোদা জানেন, কি অবস্থা হইত। এই বেওকুফকে কেহ্‌ যদি জিজ্ঞাসা করিত যে, মৃত্যুর উপরে আর কোন্‌ অবস্থা ছিল--দাস্ত বন্ধ না হইলে যাহা ঘটিতে পারিত? মানুষের শেষ অবস্থা হইতেছে মৃত্যু! দাস্ত বন্ধ হইলেও খুব বেশী হইলে মৃত্যুই ঘটিত। অতএব, এই বেওকুফ হাকীম যেমন এই রোগীর মৃত্যুর কারণ; বরং হত্যাকারী হইয়াছে, তদ্বূপ উপরোক্ত মুরীদ যদিও শহীদ হইয়াছে, কিন্তু মুরশিদের আমলনামায় এক অন্যায় হত্যার বিশ্রী দাগ লাগিয়াছে, যাহা মুছিয়া ফেলিলেও নিশ্চিহ্ন হইবার নহে। ফলকথা, হাফেয শিরাধী এই কবিতায় এই শ্রেণীর কঠোর স্বভাব মুরশিদকে যালেম এবং এই ধরনের কার্যকে অবিচার ও মনুষ্যত্ব বিরোধী সনে করিয়াছেন। বন্ধুগণ, বাস্তবিকই ইহা বড় যুল্ম। এই ধরনের মুরশিদগণ মুরীদের অবস্থার প্রতি একটুও লক্ষ্য করেন না; বরং সকলের উপর একই ছড়ি ঘুরাইতে থাকেন। দুর্বল এবং সবল সকলের সহিত সমান ব্যবহার করেন। কামেল পীরের কার্যধারা ঃ আমাদের বৃষুর্গানে দ্বীনের কার্যপ্রণালী কেমন অনুগ্রহপূর্ণ ছিল! তাহাদের দরবারে সর্বপ্রথম নিয়ম এই ছিল যে, সুস্বাস্থ্যের অধিকারী ও শক্তিশালী মুরীদকে পূর্ণমাত্রায় এস্‌মে যাতের ওযীফা তা'লীম দিতেন। দুর্বল কিংরা কর্মব্যস্ত হইলে শক্তি ও অবসর অনুযায়ী তা’'লীম দিতেন। কাহাকেও দশ হাজার বার, কাহাকেও বা পাচ হাজার বার, কাহাকেও বা পাচ শত বার। শক্তি অনুযায়ী প্রত্যেক মুরীদ হইতে কাজ আদায় করিতেন। কঠোরতা পছন্দ করিতেন না। আমার পীর ছাহেব বলিতেন ঃ আজকাল তোমরা যে দেখিতেছ, মসজিদে প্রত্যেক নামাযের পর মুছল্লিগণ সালাম ফিরাইয়া তিনবার '! ুঁ। এ যেকের করিয়া থাকে, ইহার তাৎপর্য এই যে, কোন পীর নিজের কোন দুর্বল মুরীদকে তা’লীম দিয়াছিলেন £ ‘তুমি আর অধিক কি পারিবে? প্রত্যেক নামাযের পর তিনবার এই যেকের করিও! দুনিয়ার দস্তর এই যে, খরবুযা দেখিয়া খরবুযার রং পরিবর্তিত হয়। লোকেরা তাহাকে দেখিয়া এই প্রণালী অবলম্বন করিয়াছে। দুর্বল-সবল নির্বিশেষে সকলেই এইরূপ করিতে আরম্ভ করিয়াছে। এই যেকেরও যেন দুনিয়ার অন্যান্য প্রথার ন্যায় একটি প্রথা হইয়া দাড়াইয়াছে। সকলেই তাহা পালন করিতেছে। প্রকৃত বস্তু লোপ পাইয়াছে। বস্তুত দুনিয়ার অবস্থাই এইরূপ হইয়াছে যে, আসল বস্তু লোপ পাইয়া ‘রস্‌ম' (প্রথা) অবশিষ্ট রহিয়াছে। মূলত দুর্বল মুরীদদের অবস্থার পরিলক্ষিতে ইহার সূচনা হইয়াছিল। এই রুচি সম্পর্কে আমাদের পীর ছাহেব একটি কবিতা বলিয়াছেনঃ A 4 JU es 42 A ES PE git? HY SE UL LN Ll 2 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।