-পত্ৰ ২২ মাওয়ায়েযে আশ্রাফিয়া অবশ্য এরূপ ক্ষেত্রে পেটে ব্যথা হইতে থাকিলেও যব খাওয়া ত্যাগ করিতেন না। হযরত খাজা সাহেবের গুণ এই যে, যবও আর খাইলেন না এবং সুন্নতের উপরও কোন দোষ আসিতে দিলেন না। তিনি উভয় বিষয়কে কেমন সুন্দরভাবে একত্রিত করিয়া দিলেন। তিনি বলিলেন ঃ আমি বেআদবী করিয়া ফেলিয়াছি। সর্বপ্রকারে হুযুর (দঃ) এবং ছাহাবায়ে কেরামের সমকক্ষ হইতে ইচ্ছা করিয়াছিলাম। ইহা প্রকারান্তরে তাহাদের সহিত সমকক্ষতার দাবীই বটে, ইহা আমাদের নিছক ভুল হইয়াছিল। সেই ভুলের শাস্তি ভোগ করিলাম। সুন্নতের প্রতি কোন দোষারোপ হইতে পারে না; বরং প্রকৃতপক্ষে ক্রটি আমাদেরই। অর্থাৎ, সেই উচ্চ মর্যাদা লাভ করিতে এবং উহা বরদাশ্ত করিতে আমাদের নফ্স অক্ষম। জীবন যাপনের এই পদ্ধতি ছাহাবায়ে কেরামেরই উপযোগী, তাহারাই উহা বর্দাশত করিতে সক্ষম হইয়াছিলেন। আমাদের সেই লোভ করা উচিত নহে। মাশায়েখে কেরামের কর্তব্য ঃ মাওলানা রূমী (রঃ) বলেনঃ NS SAA Olas Ss oSIb ys LL lz “চতুষ্পদ জন্তুর উপর উহার ক্ষমতানুযায়ী বোঝা চাপাও। দুর্বল লোক হইতে তাহার শক্তি অনুযায়ী কাজ লও” মাওলানা এই কবিতাটির মধ্যে শিক্ষা দিতেছেন যে, মুরশিদগণের উচিত শিষ্যগণ হইতে তাহাদের সাহস এবং শক্তি অনুযায়ী কাজ লওয়া, শক্তির অতিরিক্ত কাজের চাপ দেওয়া উচিত নহে। অন্যথায় $ Hous lb LAS Lib ib » ALLEL “স্তন্যপায়ী শিশুকে যদি দুধের পরিবর্তে রুটি খাইতে দেওয়া হয়, তবে সে ধ্বংস হইয়া যাইবে” শিশুকে দুধের পরিবর্তে রুটি খাইতে দেওয়ার অর্থ তাহাকে ধ্বংস করা। হাফেয শিরাযীও এই A 0 yr bod FE ALS SIE YS i SL Ab bls “যে সমস্ত শ্রান্ত-ক্লান্ত অবস্থার লোকের মধ্যে আকাঙ্ক্ষা আছে, কিন্তু শক্তি নাই, তাহাদের প্রতি যুলুম করা মনুষ্যত্বের বিপরীত হইবে৷” কেহ কেহ্ হাফেয শিরাযীর উপর বৃথা আক্রমণ করিয়া থাকেন যে, তিনি মদ্যপায়ী এবং মাতাল ছিলেন। তাহার উক্তি কেমন করিয়া আরেফানা হইবে? এরূপ প্রশ্ন তাহাদের ভুল এবং কু-মতলবের প্রমাণ ৷ এরূপ প্রশ্ন বিশেষ করিয়া কেবল হাফেয শিরাযীকেই করা হয় নাই; বরং সমস্ত কামেল লোকের প্রতিই সর্বদা ইত্যাকার প্রশ্নবাণ নিক্ষিপ্ত হইয়া আসিয়াছে। ইহাতে তাহাদের মর্যাদার উপর কোন প্রকার দাগ পড়ে না; বরং তাহাদের মর্যাদা আরও ফুটিয়া উঠে। বুঝা যায়--তাহাদের জ্ঞান অতি উচ্চস্তরের এবং সাধারণ লোকের নাগালের বাহিরে। হযরত হাফেযের উক্তি হইতে তাছাওউফ শাস্ত্রের অতি গুরুত্বপূর্ণ মাসআলা আবিষ্কৃত হইয়া থাকে। তাহার উন্নত মস্তিষ্কের প্রমাণ তাহার উচ্চস্তরের উক্তিগুলি হইতেই প্রকাশ পায়। একজন অনুপযুক্ত, অযোগ্য, মাতাল লোকের উক্তি হইতে তাছাওউফের এত মাসআলা আবিষ্কৃত হওয়া অসম্ভুব। হযরত মাওলানা ইয়াকুব (রঃ) বলিতেন £ “যে যেই ধরনের লোক তাহার ভিতর হইতে তাহাই নির্গত হয়।” অর্থাৎ, কাহারও উক্তি হইতে উচ্চস্তরের বিষয়বস্তু এবং জটিল মাসআলা তখনই বাহির করা যাইতে পারে, যখন তাহার ভিতরে সে সমস্ত বিষয়বস্তু ইচ্ছামূলকভাবে বিদ্যমান www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।