মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ আদ্দুনিয়া ওয়াল আখেরাহ্‌ ২১ ব্যাপারে তিনি উন্মতকে এরূপ প্রশস্ততার অনুমতি প্রদান করিয়াছেন। ইহার শ্রেষ্ট প্রমাণ এই যে, ছাহাবায়ে কেরাম অপেক্ষা উচ্চতর হকপন্থী আর কেহ ছিল না--ইহা সর্ববাদিসন্মত। এমন কি, তাহারা ছিলেন হুযূর (দঃ)-এর চাল-চলন এবং কার্যকলাপের মূর্ত প্রতীক । তাহাদের অনুসরণকে : হুযূর (দঃ) পারলৌকিক মুক্তির উছিলা বলিয়াছেন। ইতিহাসের পাতা উল্টাইলে দেখা যাইবে, খোলাফায়ে রাশেদীনের যুগে ইসলামের উত্থানকালে ছাহাবাগণ খাওয়াপরার ব্যাপারে প্রশস্ততা অবলম্বন করিয়াছেন এবং নানাবিধ নেয়ামত উপভোগ করিয়াছেন। অথচ হুযুরের জীবিতকালে অর্থাৎ, ইসলামের প্রাথমিক সময় ইহা ছিল না। এতস্তির হুযুর (দঃ)-এর জীবদ্দশায় ইস্লামের প্রথম যুগে ও শেষের দিকে ছাহাবাগণের অবস্থার মধ্যে পরিবর্তন এবং দরিদ্রাবস্থার পরে সুখ-শান্তির উপকরণ অবলম্বন করা একেবারে স্পষ্ট দৃষ্টিগোচর হয়। হুযুরের এন্তেকালের পরবর্তীকালের কথা তো দূরেই থাকুক । সুতরাং বুঝা গেল যে, শরীঅতের গণ্ডির মধ্যে থাকিয়া নানাবিধ নেয়ামত উপভোগ করা এবং সুখ-শান্তির উপকরণ অবলম্বন করার অনুমতি হুযুরের বাণী দ্বারাই প্রমাণিত আছে। অতএব, এতদনুযায়ী আমল করিলেও হকপন্থী দলের মধ্যে গণ্য হওয়ার যোগ্যতা লাভ করিবে, যদিও ইহা হুযুরের বিশেষ কার্যধারার অন্তর্ভুক্ত নহে। সুতরাং যবের রুটি খাওয়া অবশ্যই হুযুরের কার্য সংক্রান্ত সুন্নত। সাধ্য থাকিলে এতদনুযায়ী আমল করা খুবই উচ্চ ধরনের, উত্তম এবং পছন্দনীয় কার্য । অবশ্য হুযুরের প্রত্যেক সুন্নত অনুযায়ী আমল করা প্রত্যেক লোকের পক্ষে সাধ্যায়ত্ত নহে। এই মর্মে আমার একটি গল্প মনে হইয়াছে। একদিন হযরত খাজা বাহাউদ্দীন নকশেবন্দী (রঃ) কোন কিতাবে ছাহাবায়ে কেরামের জীবন যাপন প্রণালী সম্বন্ধীয় একটি হাদীস দেখিতে পাইলেন যে, তাহারা যব পিষিতেন এবং তন্মধ্যস্থিত মোটা খোসাগুলি ফুৎকারে উড়াইয়া দিয়া অবশিষ্ট ছাতু চালুনি দ্বারা চালা ব্যতীত এমনি গুলিয়া রুটি পাকাইয়া খাইতেন। যদিও ইতিপূর্বে এই হাদীসটি বারবার তাহার নজরে পড়িয়াছিল; কিন্তু অদ্য এ হাদীসটি পাঠ করিয়া তাহার মনে প্রতিক্রিয়া উপস্থিত হইল এবং বিশেষভাবে একথার প্রতি লক্ষ্য হইল যে, আমাদের জীবন যাপন পদ্ধতি হুযুর (দঃ) এবং ছাহাবায়ে কেরামের ন্যায় কেন হইবে না? আমরা আড়ম্বরপূর্ণ খাদ্য কেন গ্রহণ করিব? তৎক্ষণাৎ তিনি শিষ্যমণুলীকে বলিলেন £ “আজ হইতে আমরাও যবের আটা না চালিয়াই তদ্বারা রুটি প্রস্তুত করিয়া খাইব” ফলত পরবর্তী দিন যবের রুটি এরূপেই প্রস্তুত হইল এবং তিনি ভক্ষণ করিলেন। সমস্ত শস্যের মধ্যে যেহেতু যবের খোসা সর্বাপেক্ষা শক্ত হইয়া থাকে, এদিকে না চালিয়া রুটি প্রস্তুত করা হইয়াছে। কাজেই সকলেরই পেটে ব্যথা আরম্ভ হইয়া গেল এবং সকলে এত কষ্ট পাইলেন যে, পরবর্তী বেলায় আর তাহা খাইতে সাহস পাইলেন না। আল্লাহু আক্‌বার ! এই মহাপুরুষদের উচ্চ মর্যাদা এসমস্ত উক্তি হইতেই প্রকাশ পায়। আমাদের ন্যায় প্রবৃত্তির দাস হইলে সঙ্গে সঙ্গেই এরূপ কল্পনা হইত। কল্পনা কিসের? মুখ ফুটিয়াই বলিয়া ফেলিত £ “খুব ভাল সুন্নতই পালন করিলাম, যাহার ফলে পেট চাপিয়া বেড়াইতেছি। এরূপভাবে দুই চারিবার সুন্নত পালন করিলে সম্ভবত দুনিয়া ছাড়িয়াই যাইতে হইবে। আমরা এমন সুন্নত পালন হইতে বিরত রহিলাম!” কিন্তু তাহাদের ‘আদব’ দেখুন, ভবিষ্যতে যব খাওয়া তো বর্জন করিলেন, কিন্তু হুযূর (দঃ)-এর এই শ্রেণীর সুন্নতের প্রতি শ্রদ্ধা অটুট রহিল। তিনি নফ্স্মারা কঠিন হৃদয় পীরদের নায় যবের রুটি খাওয়া অবধারিত করিয়া লইলেন না। গৌড়া পীরেরা. www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।