মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্ৰ ২০ মাওয়ায়েযে আশ্রাফিয়া উপদেশ দিন। কেননা, আপনার কথা অনুযায়ী আপনি নিজেও হকপন্থীদের দল হইতে বহির্গত এবং "৮০! < ৬1৬” এর ছেরাতুল মুস্তাকীম হইতে দূরে পড়িয়া যাইতেছেন। কবি বলেনঃ ০৯৯০১০৮ |, % 5 “কূপ খননকারী নিজেই কূপের সম্মুখীন ।” আপনি আমাদিগকে পথভ্রষ্ট বলিতেছিলেন, এখন দেখিতেছি আপনি নিজেই পথভ্রষ্ট । বলুন তো, এমন আটসাট আচ্‌কান এবং বুক খোলা চোগা হুযূর (দঃ) ও ছাহাবায়ে কেরাম কখনও পরিয়াছিলেন কি? এই প্রকার সেলিম শাহী জুতা হুযূর (দঃ) এবং তাহার সহচরবৃন্দ কখনও পরিধান করিয়াছিলেন? ইতিহাসে কোথাও হুষযুরের ইত্যাকার জীবন-যাপন প্রণালীর উল্লেখ দেখা যায় না। এই সকঙ্ধীর্ণমুখী চুড়িদার পায়জামা পরিধান করা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন্‌ হাদীসে কিংবা ছাহাবায়ে কেরামের কোন্‌ বাণীতে প্রমাণিত আছে? বরং ইতিহাসের পাতা জোরাল ভাষায় এবং হুযূর (দঃ)-এর হাদীস স্পষ্ট শব্দে আমাদিগকে অবগত করিতেছে যে, হুযূর (দঃ)-এর এবং সমস্ত ছাহাবায়ে কেরামের মোটামুটি পোশাক ছিল তিনখানা কাপড়--তহবন্দ, টাখনু বা গিরার উপর পর্যন্ত কোর্তা, একটি চাদর। যাহারা একান্ত দরিদ্র ছিলেন, তাহারা কেবল এক কোর্তা কিংবা এক তহ্বন্দ পরিয়াই কাল যাপন করিতেন। অবশ্য হুযুর (দঃ) এবং ধনবান ছাহাবীগণ পাগড়ী এবং জুববাও পরিধান করিতেন বলিয়া প্রমাণ পাওয়া যায়। আর জুতা পরিধান করিতেন সেই দোয়ালবিশিষ্ট সেণ্ডেল। মোটকথা, আপনাদের ন্যায় এই ধরনের পোশাক, জুতা তাহারা পরিতেন বলিয়া কোথাও উল্লেখ নাই। জনাব! ইহাও বলুন তো! এই পোলাও-কোরমা, বিরিয়ানী প্রভৃতি মুখরোচক খাদ্য হুযুর (দঃ) এবং ছাহাবায়ে কেরাম (রাঃ) ভক্ষণ করিয়াছিলেন কি? হুযুর (দঃ) তো অধিকাংশ সময়ই যব কিংবা খোরমা খাইয়াই জীবনধারণ করিতেন! কচিৎক্রমে গম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। সুতরাং ৮২০; ৮1৮ -এর দলভুক্ত হওয়ার জন্য আপনারাও ঘৃতপক্ক ও চর্বিযুক্ত খাদ্য বর্জন করুন এবং গমের রুটি ও যবের ছাতুর উপর জীবনধারণ করুন। অতঃপর আপনাদের হকপন্থী হওয়ার দাবী শোভা পাইবে। কিন্তু এই প্রশ্নও প্রবৃত্তির এক প্রকার জটিল জালবিশেষ। ইহার উত্তরে আমি বলিব, যদিও শব্দটি ব্যাপক এবং যাবতীয় বস্তুই ইহার অন্তর্ভুক্ত, তথাপি ইহার ব্যাপকতার অর্থে এক প্রকার সীমাবদ্ধতা রহিয়াছে। ইহার পর বাক্যটির অর্থ এইরূপ নির্দিষ্ট হয় যে, হুযূর (দঃ)-এর কার্যকলাপ এবং চাল-চলন অবশ্য প্রত্যেক বিষয়েই অনুসরণ করিতে হইবে। কিন্তু সাধারণত কার্যকলাপ এবং চাল-চলন বলিতে যাহা বুঝায় এখানে কেবল তাহাই উদ্দেশ্য নহে। অর্থাৎ, কেবল তাহার কার্যাবলীই অনুসরণীয় নহে; বরং কতক বিষয় তিনি নিজে না করিলেও উন্মতের জন্য করিবার অনুমতি প্রদান করিয়াছেন। (ইহাকে তাহার বাগধারা বলিলে সঙ্গত হয়।) মোটকথা, হুষুরের অবলসম্বিত কার্যাবলী অনুসরণ করিলে যেমন, ০!) 4 ৬1০১ এর দলভুক্ত হওয়া যায়, তদ্প তাহার অনুমতিযুক্ত কার্যগুলি অবলম্বন করিলেও উক্ত দলভুক্ত বলিয়া গণ্য হইবে, যদিও হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাললাম তাহা না করিয়া থাকেন। উভয় প্রকারের কার্যই হুযুরের কাৰ্যধারা অর্থাৎ, 25৮; < ৮1৮ -এর অন্তর্ভুক্ত এবং হকপন্থী হওয়ার জন্য যথেষ্ট । সুতরাং এই জাতীয় আচ্‌কান, চোগা, জুতা প্রভৃতি যদিও হুযুর (দঃ) নিজে ব্যবহার করেন নাই, এই প্রকারে জদা, পোলাও, কোরমা প্রভৃতি রুচিকর খাদ্য আহার করেন নাই, কিন্তু খাওয়া-পরার www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।