মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol2
/ ২৩৪
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র দারুল মাস্উদ্‌ ২২৯ সারকথা এই হইল যে, এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে আখেরাতের সুখ-শান্তির প্রতি মনোযোগ দিতে বলিয়াছেন, যেন আমরা উহার বিষয় স্মরণ রাখিয়া আখেরাতের প্রতি উৎসাহী ও আগ্রহশীল হই এবং উহার জন্য চেষ্টা করি। আখেরাতের সুখ-শান্তি হাছিল করিবার পন্থা এই বলিয়া দিয়াছেন যে, আমরা সৌভাগ্য অর্জন করি অর্থাৎ, নেক আমল করিতে থাকি। এখান হইতে আমি তালেবে এল্মদের সতর্ক করিয়া দিতেছি যে, তাহারা নিজ নিজ সংশোধনের প্রতি লক্ষ্য করুন। কেননা, আমি দেখিতেছি, আলেমগণ আজকাল এল্ম শিক্ষা করিয়া নিশ্চিন্ত হইয়া পড়েন। আমলের প্রতি গুরুত্ব দেন না এবং আমলের পূর্ণতালাভে যত্নবান হন না। বিস্ময়ের বিষয় এই যে, এতদসত্ত্েও তাহারা নিজদিগকে নায়েবে রাসুল (দঃ) মনে করিয়া থাকেন। এই আমলশূন্য এল্্‌ম দ্বারাই তাহারা নায়েবে নবী হওয়ার দাবী করিতেছেন? এই আমলশূন্য এল্‌মের স্বরূপ সন্বন্ধে বিশেষজ্ঞগণ বলিতেছেন? Je © Fob EAS tS - JG Sl JS sr SF Me sill Js AAS UE I NEU EPEC MET < Me BS sl ly I Sis BS - IS LIE SA Il A fl IEE GUID HS ln IH -IES Wur2olES SLi MEE mE EL - Sile Me 2 5 iD FI M2 uN tHe - Ii DL EJs 2 3 Me অর্থাৎ, “রস্মী এল্ম শুধু দলিল-_প্রমাণের সমষ্টি । ইহা দ্বারা অবস্থাও হাছিল হয় না, অবস্থার খবরও পাওয়া যায় না। ইহাতে ভ্রান্তি দূর হয় না। এল্‌ম অন্তরে ক্রিয়া করিলে বন্ধু হয়। উহার ক্রিয়া যদি দেহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তবে সাপ হয়৷” সত্যিকারের এল্মঃ যে এল্ম আল্লাহ্‌ তা'আলার মা’রেফত লাভ হয় তাহাই সত্যিকারের এল্ম, তাহা আমল. ভিন্ন লাভ করা যায় না। সুতরাং আমলবিহীন এল্ম মূর্খতার সমতুল্য । Ew le Ll © I> 0 Se “যে এল্‌ম তোমাকে আল্লাহ্র পথ প্রদর্শন করে না তাহা মূর্খতা ৷” ফলকথা, নিছক এল্‌মের উপর পরিতৃপ্ত হওয়া বড় ভুল। ওলামা এবং তোলাবাগণেরও আমলের প্রতি পূর্ণ গুরুত্ব প্রদান করা উচিত। তাহাতেই তাহাদের সৌভাগ্য লাভ হইবে। আজিকার ওয়াযের মজলিসে যেহেতু ওলামা এবং তোলাবাও উপস্থিত আছেন, সুতরাং তালেবে এল্মগণের প্রয়োজনে এই বিষয়টি বর্ণনা করিলাম। সারকথা এই যে, দুনিয়া এবং আখেরাতের শান্তি কামনা করিলে নেক আমলের দ্বারা সৌভাগ্য অর্জন কর। এমন সৌভাগ্য অর্জন কর, যাহাতে প্রথমবারেই বেহেশ্তে প্রবেশের অনুমতি প্রাপ্ত হও এবং আল্লাহ্‌ তা'আলার পূর্ণ সানিধ্য লাভ হয়। এল্‌মের সহিত আমল থাকিলেই তাহা এল্মে দ্বীন বলিয়া গণ্য হয়, যদিও শুধু এল্ম কিংবা শুধু আমলেও সৌভাগ্যের এক স্তর লাভ করা যাইতে পারে। কেননা, শুধু নাজাতের জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।